ঢাকা ১০ চৈত্র ১৪৩২, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
ঢাকা ১০ চৈত্র ১৪৩২, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
সর্বশেষ
‘এক-এগারোর’ আলোচিত জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার, কি বার্তা দিল সরকার? সিলেটে মাজারে হামলা, বাউলগানের আসর পণ্ড বাংলাদেশসহ ৭৫ দেশের ইমিগ্র্যান্ট ভিসা স্থগিতের কারণ জানাল যুক্তরাষ্ট্র যুদ্ধ থামাতে মধ্যস্থতায় তিন দেশ, আলোচনা কতটা ফলপ্রসূ? সামনে কঠিন সময় আসছে, তেল ও নিত্যপণ্যের দাম বাড়বে: মির্জা ফখরুল ইউনিয়ন পরিষদ দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন, উপজেলা-পৌরসভা নির্বাচন কবে? সাংবাদিক আনিস আলমগীরকে তারেক রহমানের ফোন, কী কথা হলো ৪০০০ কিমি দূরের মার্কিন ঘাঁটি নিশানা: ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে নতুন হিসাব এক বছর পর ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ পেলেন বাংলাদেশের হাই কমিশনার আল-আকসায় ঈদের নামাজ হয়নি—ছয় দশকের মধ্যে এক নজিরবিহীন পরিস্থিতি ইরানের গ্যাসক্ষেত্রে ইসরায়েলি হামলার জবাবে চার দেশের ৭ জ্বালানি স্থাপনায় পাল্টা হামলা : ঝুঁকিতে বাংলাদেশ, ভারত ও পাকিস্তান দেড় বছর পর বাসায় ফিরতেই আওয়ামী লীগ নেতা হাসু গ্রেপ্তার গ্যাসক্ষেত্রে পাল্টাপাল্টি হামলা : বিশ্বজুড়ে লাফিয়ে বাড়ছে তেলের দাম, ব্যয় বৃদ্ধির শঙ্কা সৌদি আরবে চাঁদ দেখা যায়নি, ঈদ ২০ মার্চ : বাংলাদেশে কবে? ঈদের দিন সারা দেশে বৃষ্টির আশঙ্কা ইরান যুদ্ধের প্রতিবাদে পদত্যাগ করলেন মার্কিন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা ইরান যুদ্ধ: আরব আমিরাতে নিহতদের মধ্যে বাংলাদেশ ছাড়াও আছেন নেপালি, পাকিস্তানি ব্রাজিল স্কোয়াড থেকে ছিটকে গেলেন নেইমার পুতিনের আমন্ত্রণে মস্কোয় চিকিৎসা নিচ্ছেন মোজতবা খামেনি বাগদাদের মার্কিন দূতাবাসে ড্রোন ও রকেট হামলা সিটি ও জেলা পরিষদ কি বিএনপি নেতাদের পুনর্বাসন কেন্দ্র? মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য, জার্মানি ও গ্রিস আরব আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার শব্দের চেয়ে ১৩ গুণ দ্রুত ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে ইরানের হামলা, দুবাই বিমানবন্দরে ফ্লাইট স্থগিত অস্কারে সেরা সিনেমা ডিক্যাপ্রিওর ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি: কলেজছাত্রকে হত্যা ৪২ জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রশাসক বসালো সরকার মার্কিনীদের মধ্যপ্রাচ্যের ১২ দেশ ছাড়ার আহ্বান, হরমুজ রক্ষায় ট্রাম্পের উদ্যোগে ফ্রান্সের না মব করে পুলিশে দেওয়া পঙ্গু আ.লীগ নেতা মারা গেলেন কারা হেফাজতে ইরানের জ্বালানিসমৃদ্ধ খার্ক দ্বীপে ভয়াবহ মার্কিন হামলা, চরম প্রতিশোধের শঙ্কা

আইএস জঙ্গি জঙ্গিকে  ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ

প্রকাশিত: ১০ জুলাই ২০১৯, ০৪:৫৫ পিএম

আইএস জঙ্গি জঙ্গিকে  ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ
প্যারিসে ২০১৫ সালের ১৩ নভেম্বর   ভয়াবহ সন্ত্রাসী হামলায় যুক্ত আইএস জঙ্গি সালাহ আবদেস সালাম   ক্ষতিপূরণ পেয়েছেন  । কারাগারে তার ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন করায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এই আইএস  জঙ্গিকে ৪৫০ পাউন্ড ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন ফ্রান্সের একটি আদালত। বাংলাদেশি টাকায়  এর পরিমাণ দাঁড়ায় ৪৭ হাজার ৫৬৭ টাকা। সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মিরর। আদালতের রায়ে বলা হয়, ২৯ বছরের সালাহ আবদেস সালাম-কে নির্জন কারাগারে বন্দি রাখা হয়েছিল। সেখানে নজরদারি ক্যামেরার মাধ্যমে তার ওপর ২৪ ঘণ্টা নজরদারি করা হয়েছে। এই নজরদারির মাধ্যমে তার ব্যক্তিগত জীবনের অধিকার লঙ্ঘন করেছে কর্তৃপক্ষ। প্যারিসে ভয়াবহ ওই সন্ত্রাসী হামলায় সন্ত্রাসী হামলায় নিহত হন ১৩০ জন। পরে হামলার দায় স্বীকার করে জঙ্গিগোষ্ঠী আইএস। এরপর থেকে গ্রেফতারের আগ পর্যন্ত ইউরোপজুড়ে পুলিশের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় ছিল সালাহ আবদেসসালাম। পরে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের সিটি সেন্টার সংলগ্ন একটি ভবন থেকে তাকে গ্রেফতার করে ফ্রান্সের হাতে তুলে দেওয়া হয়। বেলজিয়ামের প্রধানমন্ত্রী চার্লস মাইকেল বলেন, তীব্র গোয়েন্দা তৎপরতার মাধ্যমে তাকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। এটি একটি বড় ধরনের অর্জন। ওই সময়েই সালাহ আবদেসসালামকে দ্রুত ফ্রান্সের আদালতের মুখোমুখি করার ঘোষণা দেন তৎকালীন ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ। ২০১৬ সালের এপ্রিলে তাকে রিমান্ডে নেওয়া হয়। আসামির আইনজীবী ফ্রাঙ্ক বার্টন জানিয়েছেন, আদালতের চোখে দীর্ঘ সময় ধরে তার মক্কেলের ওপর নজরদারির মাধ্যমে তার ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন করা হয়েছে। ফ্রাঙ্ক বার্টনের ওপর লেখা এক বইতে ফরাসি সাংবাদিক এলসা ভিগোরিয়াক্স তার বইতে এ ক্ষতিপূরণের বিষয়টি নিশ্চিত করেছেন। সালাহ আবদেসসালাম এখনও প্যারিসের একটি জেলে নির্জন কক্ষে কারাবাস করছেন বলে জানা যায় ।