ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ
দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী

নববর্ষের মতো বছরের প্রতিটা দিন হোক আনন্দের

প্রকাশিত: ১৪ এপ্রিল ২০১৯, ০১:৩৩ পিএম

নববর্ষের মতো বছরের প্রতিটা দিন হোক আনন্দের

ছোট থাকতে একটা কথা শুনতাম সব সময়-- বছরের প্রথম দিন যা যা করবো তাই নাকি সারা বছর করে যেতে পারবো। তাই তখন চেষ্টা করতাম বছরের প্রথম দিন অনেক ভালো ভাবে চলতে। বিশেষ করে কারো সাথে মিথ্যা কথা না বলা, মারামারি না করা, কাউকে মনে কষ্ট না দেয়া। যতটুকু সম্ভব ভালো খাবার দাবার খাওয়া (বছরের প্রথম দিন ভালো খেলে সারা বছর ভালো খাবো এই চিন্তায়), বন্ধুদের সাথে আড্ডা দেওয়া ইত্যাদি। যতই বড় হতে লাগলাম ততই উপলব্দি করতে থাকলাম যে বছরের প্রথম দিন ভালো ভাবে চললেই সারা বছর ভালো ভাবে চলবো এই গ্যারান্টি নাই। বরং নিজেকে প্রতিটা দিন বছরের প্রথম দিন ভেবেই ভালভাবে চলার চেষ্টা করাটাই অনেক ভাল কাজ।

  • সরকারি হিসেবে বছরের প্রথম দিন ১৪ এপ্রিল হলেও আমরা হিন্দু ধর্মের লোকেরা ওই দিন চৈত্র সংক্রান্তি (পঞ্জিকার হিসেবে) পালন করে থাকি। সে হিসেবে ১৪ তারিখ নিরামিষ খেতে হয়। ছোট সময় আমরা ঘুরতে গিয়ে বাইরে কিছু খেতাম না । একটা কথা বড়রা বলতেন আমাদেরকে, চৈত্র সংক্রান্তির দিন মাছ মাংস খেলে নাকি সেগুলো কিড়ার সমান হয়!! বড় হয়ে অবশ্য বুঝতে পারলাম সেদিন মাছ মাংস না খাওয়ার জন্যই এইসব বলে ভয় দেখাতেন আমাদের কে ঠিক যেমন স্বরস্বতি পূজার আগে বরই খেলে পড়ালেখায় ভাল হবে না বলে ভয় দেখাতেন (বরই কাঁচা খেয়ে পেট খারাপ হতো, কাঁশি হতো তাই বাচ্চাদেরকে এই ভয় দেখানো হতো) এভাবেই।

যাই হোক আমরা প্রতি বছর চৈত্র সংক্রান্তির মেলায় যেতাম কানিহাত নামের একটা গ্রামে যেটা আমাদের গ্রাম থেকে ২ কি.মি. এর মতো দূরে। সেখানে সাড়াদিন কত আনন্দ করতাম আর পাশেই ছিল আমাদের পিশির বাড়ি যখন পেটে খিদা লাগতো সাথে সাথে পিসির ঘরে গিয়েই খেয়ে নিতাম। চৈত্র সংক্রান্তির দিন পিসির বাড়িতে বলতে গেলে বরযাত্রীর মতো অবস্তা হতো সেই দিনে। আত্মীয় স্বজন সবাই মোটামুটি উনাদের ঘরে খেতাম তাই মেলার দিন পিশি রান্নাবান্না নিয়েই ব্যাস্ত থাকতেন। আমার মনে হয় না উনি কখনোই মেলা দেখেছেন!! রান্না নিয়েই উনার দিন শেষ হয়ে যায়। মেলায় কত ধরনের খেলনা কিনতাম, খাবার খেতাম।

বড় হয়ে যখন কলেজে গেলাম তখন ধরণটা পাল্টে গেল। ১৪ তারিখ ঘুরতে যেতাম তবে চৈত্র সংক্রান্তির মেলায় নয় নববর্ষের মেলায়। এমসি কলেজ, শাহজালাল বিশ্ববিদ্যালয়, এডভ্যাঞ্চার ওয়ার্ল্ড, ড্রীমল্যান্ড পার্ক সহ অনেকে যায়গাতেই ঘুরতে যেতাম। কত আনন্দ। তখন আর নিরামিষের ধার ধারতাম না। জাতীয়তা বোধ টাই আগে। তাই ধর্মীয় রীতিতে বাড়িতে নিরামিষ আর নিজের সংস্কৃতি মেনে বাইরে গেলেই ইলিশ, শুটকি, চটপটি আর ফুচকা খেয়ে পেটের বারটা বাজিয়ে দিতাম।

আমাদের জীবনের প্রতিটা দিন হোক আনন্দের ঠিক নববর্ষের মতো। সকল অশুভ শক্তির বিনাস হোক, মুছেযাক সকল কুসংস্কার, বাঙ্গালী জাতির ঐতিহ্য সংস্কৃতি চির অমর হয়ে থাকুক আমাদের সকল প্রজন্মের অন্তরে। আমরা যেন আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমাদের সংস্কৃতি, ঐতিহ্য সঠিক ভাবে তুলে ধরতে পারি সেই দিকেই বেশী নজর দেওয়া প্রয়োজন। পারিবারিক ভাবে নতুন প্রজন্মের কাছে আমাদের ইতিহাস তুলে ধরলেই কোন অশুভ শক্তি আমাদের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতিকে ধংস করতে পারবেনা।