ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ
দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী

বার্সেলোনায় বসন্তের পিঠা উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা

প্রকাশিত: ০৬ মার্চ ২০১৯, ০৯:০৩ পিএম

বার্সেলোনায় বসন্তের পিঠা উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা

৩ মার্চ রবিবার স্থানীয় সময় বিকাল ৫টায় বার্সেলোনার স্থানীয় একটি হলরুমে "মহিলা সমিতি বার্সেলোনা''র উদ্যোগে আয়োজন করা হয় বসন্তের পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

অনুষ্ঠান উপভোগ করতে আসা প্রবাসী বাংলাদেশী নারী পুরুষ ও স্পানিশ অতিথিদের আপ্যায়ন করা হয় দেশীয় বিভিন্ন রকমের প্রায় ত্রিশ রকম ও স্বাদের পিঠা দিয়ে।

স্পানিশরাও বাঙালি ঐতিহ্যের পিঠার স্বাদ আনন্দে উপভোগ করেন। বাংলাদেশের আবহমান সংস্কৃতির বিভিন্ন বিষয়গুলো সম্পর্কে জানতে চান।

দ্বিতীয় পর্বে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। মুন্নি ও শিবা চৌধুরীর প্রাণবন্ত সঞ্চালনায় সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয় সমবেত কন্টে বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে।

প্রাণবন্ত সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বার্সেলোনার নামকরা নারী কণ্ঠ ও নিত্য শিল্পীবৃন্দ। ছিল শিশু শিল্পীদের মুগ্ধকর পরিবেশনাও।

এসময় স্থানীয় শিল্পীদের মধ্যে গান পরিবেশন করেন বিউটি,জিনাত শফিক,দিবা,শিবা,ওয়াশি ও তন্ময় এবং নৃত্য পরিবেশন করেন মৌসুমী,অনন্যা ,শিশু শিল্পী সহ অন্যানরা।

বসন্ত উৎসব উপভোগ করতে উপস্থিত ছিলেন বার্সেলোনার প্রায় সকল সামাজিক,রাজৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ।

বাঙালির ঐহিত্য ও সংস্কৃতি মিশেল অনুষ্ঠানটি আয়োজনের জন্য আয়োজক সংগঠন মহিলা সমিতিকে ধন্যবাদ জানিয়েছেন পিঠা উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যায় আগত অতিথিবৃন্দ ।

অনুষ্ঠানে আসা অতিথিদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান মহিলা সমিতির সভাপতি মেহেতা হক জানু।

প্রসঙ্গত মহিলা সমিতি বার্সেলোনা, ধারাবাহিকভাবে বার্সেলোনায় বসন্ত উৎসব এর আয়োজন করে আসছে। ভিন দেশে বাংলাদেশকে আলোকিতভাবে তুলে ধরতে তাদের প্রয়াসটি সকল মহলে প্রসংশিত।