ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ
দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী

সঞ্চারী সংগীতায়ন ও সেন্ট্রো ইন্টারকালচারাল এসিনিতাস'র ডোর প্রজেক্টের সমাপণী

প্রকাশিত: ১৬ জুলাই ২০২১, ০২:১২ পিএম

সঞ্চারী সংগীতায়ন ও সেন্ট্রো ইন্টারকালচারাল এসিনিতাস'র ডোর প্রজেক্টের সমাপণী
প্রবাসে বেড়ে উঠা সকল শিশু কিশোরদের মাঝে নিজস্ব ভাষা ও সংস্কৃতি বিশ্বের দরবারে ছড়িয়ে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে রাজধানী রোমে অবস্থিত সঞ্চারী সঙ্গীতায়ন। কোভিডের মধ্যে স্কুল বন্ধ থাকায় শিশুরা অনলাইনে সাংস্কৃতিক চর্চা করে তারা তাদের প্রতিভা বিকাশ করেছে। তারই ধারাবাহিকতায় ইতালীয়ান Centro Interculturals Asinitas ও সঞ্চারী সংগীতায়নের যৌথ উদ্যোগে Door project এর সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সঞ্চারী সংগীতায়নের কর্ণধার সুস্মিতা সুলতানার প্রাণবন্ত সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে স্কুলের ছাত্র-ছাত্রীরা গান, কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশন করেন। অনুষ্ঠানে ইতালীয়ান সহ প্রবাসী বাংলাদেশি ও স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের অভিভাবকরা উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে দেশীয় নানা রকমারি খাবার পরিবেশন করা হয় । এসময় তারা বলেন, সঞ্চারী সংগীতায়ন আগামী দিনে প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজম্মের মাঝে বাংলাকে ধরে রাখতে যে দায়িত্বশীল ভূমিকা রাখছে তা সত্যি প্রশংসার দাবিদার। তারা সঞ্চারী সঙ্গীতায়নের এ আয়োজনের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে এ ধরনের আয়োজনে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দেন। সঞ্চারীর কর্ণধার সুস্মিতা সুলতানা জানানঃ কোভিডের মধ্যেও আমাদের স্কুলের কার্যক্রম অনলাইনের মাধ্যমে করানো হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় সরাসরি ক্লাস হচ্ছে। আবার ও যদি পরিস্থিতি আগের মতো হয় তাহলেও অনলাইনেও আমাদের কার্যক্রম অব্যাহত রাখবো। এবং আমরা আশা করছি সকলের সহযোগিতায় স্কুলের কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে। উল্লেখ্য, সঞ্চারীর কর্ণধার সংগীত শিল্পী সুস্মিতা সুলতানা ও চিত্র শিল্পী ইফতেখারুল আলম কনক নানা প্রতিকূলতার মধ্যে স্কুলটি চালিয়ে যাবার চেষ্টা করছেন। তাদের বিশ্বাস সব সামাজিক, রাজনৈতিক, আঞ্চলিক অঙ্গ সংগঠন ও অভিভাবকদের সহযোগিতা পেলে বাংলা সংস্কৃতিকে নতুন প্রজন্ম ও বিদেশিদের কাছে তুলে ধরতে পারবেন। এর ফলে দেশের সংস্কৃতি ভিনদেশিদের মাঝে পরিচয় লাভ করবে অন্যদিকে দেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে।