ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ
দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী

ফ্রান্সে রাত ৯টা থেকে ভোর ৬টা পর্যন্ত কারফিউ

প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২০, ০৪:৫১ এএম

ফ্রান্সে রাত ৯টা থেকে ভোর ৬টা পর্যন্ত কারফিউ
মহামারী করোনার দ্বিতীয় ঢেউ ফ্রান্সে আঘাত হানতে শুরু করেছে । গত এক সপ্তাহের বেশি সময় ধরে দেশটিতে করোনা ভাইরাস সংক্রমণ আশংকাজনক ভাবে বেড়ে চলছে । সরকারের পক্ষ থেকে স্বাস্থ্য বিধি মেনে চলার কঠোর নির্দেশনা দেয়া হলেও অনেকে তা মানছে না । ফলে করোনা সংক্রমণ আবারো বেড়ে চলছে দেশটিতে । করোনা ভাইরাস সংক্রমণ বিপদজনকভাবে ছড়িয়ে পড়ায় বাংলাদেশি অধ্যুষিত Île-de-France (প‌্যারিস ও পার্শ্ববর্তী ৭টি ডিপার্টমেন্ট) এবং ফ্রান্সের অন্য ৮টি শহর Grenoble, Lille, Lyon, Aix-Marseille, Saint-Étienne, Toulouse, Montpellier, Rouen কারফিউর আওতায় থাকবে। বুধবার টিভিতে এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ম্যাক্রোঁ বলেছেন, কারফিউ কার্যকর হবে আগামী শনিবার থেকে। চলবে অন্তত চার সপ্তাহ। মানুষজনকে রাত ৯ টা থেকে সকাল ৬টা পর্যন্ত ঘরে থাকতে হবে। কারফিউ ভঙ্গ করলে গুনতে হবে জরিমানা।দেশটিতে বুধবার নতুন করে ২২ হাজার ৯৫১ জন করোনা রোগী শনাক্ত হওয়ার পর প্রধানমন্ত্রী এমন ঘোষণা দিলেন। এর কিছুক্ষণ আগে ফ্রান্স সরকার নতুন করে জনস্বাস্থ্যে জরুরি অবস্থাও ঘোষণা করেছে। ম্যাক্রোঁ বলেছেন, “আমরা (মহামারীর) দ্বিতীয় ঢেউয়ের মধ্য দিয়ে যাচ্ছি। আমাদেরকে পদক্ষেপ নিতে হবে।” ইউরোপের অন্যান্য দেশগুলোর মতো ফ্রান্সও করোনাভাইরাস সামাল দিতে হিমশিম খাচ্ছে। বুধবার দেশটিতে নতুন ২২, ৫৯১ জনের করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছে।এ নিয়ে টানা তৃতীয়দিনের মতো ফ্রান্সে দৈনিক সংক্রমণ ২০ হাজার ছাড়িয়ে গেছে। এ পর্যন্ত ভাইরাসে দেশটিতে মৃত্যু হয়েছে ৩২ হাজারের বেশি মানুষের। ম্যাক্রোঁ বলেছেন, “ফ্রান্সে ভাইরাস নিয়ন্ত্রণের বাইরে চলে যায়নি। তবে পরিস্থিতি উদ্বেগজনক।” তিনি জানান, কারফিউয়ের আওতায় মানুষ সন্ধ্যায় কিংবা রাতে কোনও রেস্তোঁরায় কিংবা কারও বাসায় যেতে পারবে না। কেবল জরুরি প্রয়োজনে বাইরে যাওয়া যাবে। কেউ কারফিউ ভঙ্গ করলে তাকে ১৩৫ (১৫৯ ডলার) ইউরো জরিমানা দিতে হবে। তবে ফ্রান্সে গণপরিবহনের ওপর কোনও বিধিনিষেধ থাকছে না। মানুষ অবাধেই এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে যাতায়াত করতে পারবে। যদিও পরিবারের সদস্যদের সঙ্গে দেখা সাক্ষাতের ক্ষেত্রে ৬ জনের বেশি মানুষের জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। প্রেসিডেন্ট ম্যাক্রোঁ বলেছেন, ফ্রান্সে বর্তমানে দৈনিক সংক্রমণের হার ২০ হাজার থেকে ৩ হাজারে নামিয়ে আনা এবং হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে রোগীর চাপ কমানোর লক্ষ্যেই কড়াকড়ির এ পদক্ষেপ নেওয়া হচ্ছে। এ দিকে করোনা সংক্রমণের দ্বিতীয় ধাক্কা সামলাতে পুরো ইউরোপ জুড়েই এ ধরনের বিধি নিষেধ আসছে। নেদারল্যান্ডের বার ও রেস্তোরা গ্রিনিস মান সময় রাত ৮টা থেকে বন্ধ করা হচ্ছে। উত্তর-পূর্ব স্পেনের কাটালোনিয়া বলছে সেখানে বৃহস্পতিবার থেকে বার ও রেস্তোরা ১৫ দিনের জন্য বন্ধ থাকবে। চেক রিপাবলিকে প্রতি লাখে ৫৮১ জন আক্রান্ত শনাক্ত হয়েছে। যা গত দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ। বিবিসি জানায়, পুরো ইউরোপেই আক্রান্ত শনাক্ত সংখ্যা বাড়ছে। বুধবার রাশিয়ায় মারা গেছে ২৩৯ জন। এসময় সেখানে আক্রান্ত শনাক্ত হয়েছে ১৪ হাজার ৩২১ জন।