ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ
দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী

ওমানে সড়ক দুর্ঘটনায় সন্দ্বীপের ৭ প্রবাসীর মৃত্যু

প্রকাশিত: ০৯ অক্টোবর ২০২৫, ১২:১৬ এএম

ওমানে সড়ক দুর্ঘটনায় সন্দ্বীপের ৭ প্রবাসীর মৃত্যু
মধ্যপ্রাচ্যের দেশ ওমানে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার একই ইউনিয়নের সাত প্রবাসী নিহত হয়েছেন। বুধবার বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৫টার দিকে দেশটির দুকুম এলাকার সিদরায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই সন্দ্বীপ উপজেলার সারিকাইত ইউনিয়নের বাসিন্দা। ওমানে থাকা সন্দ্বীপের আরেক প্রবাসী শিপন প্রত্যক্ষদর্শী হিসেবে দুর্ঘটনার বর্ণনা দিয়েছেন। তিনি জানান, “মাছ ধরে ঘরে ফেরার পথে একটি ট্রাক তাদের গাড়িকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয়।” নিহতদের মধ্যে ছয়জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন মোহাম্মদ আমিন সওদাগর, আরজু, মোহাম্মদ বাবলু, সাহাব উদ্দিন, মোহাম্মদ রকি এবং জুয়েল। নিহতরা সবাই মাছ ধরার কাজ করতেন। দুর্ঘটনার পর তাদের মরদেহ স্থানীয় দুকুম হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহত বাবলুর ভাই আলমগীর হোসেন বলেন, ‘আমার ভাই ওমানে থাকে। সেখানে সাগরে মাছ ধরার কাজ করে। আজ বিকালে মাছ ধরা শেষে বাসায় ফেরার সময় সড়ক দুর্ঘটনায় আমার ভাইসহ সাত জন মারা গেছে বলে শুনেছি। তাদের সাত জনের বাড়ি সন্দ্বীপে।’