ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ
দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী

গাজায় এখনও হত্যাকাণ্ড, জিম্মিদের ফেরত পেয়ে ‘পুরোনো রূপে’  ইসরায়েল

প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৫, ১১:৫১ এএম

গাজায় এখনও হত্যাকাণ্ড, জিম্মিদের ফেরত পেয়ে ‘পুরোনো রূপে’  ইসরায়েল

গাজায় আবারও জ্বলছে সহিংসতার আগুন। সদ্য ঘোষিত অস্ত্রবিরতির মাত্র চার দিন পরই ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত নয়জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে মঙ্গলবার (১৪ অক্টোবর) এক প্রতিবেদনে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

একই সঙ্গে ইসরায়েল গাজায় প্রবেশ করা ত্রাণের ওপর নতুন বিধিনিষেধ আরোপ করেছে এবং রাফাহ সীমান্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। জীবিত জিম্মিদের ফেরত পাওয়ার পর থেকেই যেন পুরোনো রূপে ফিরে গেছে ইসরায়েল—অবরোধ, হামলা ও মানবিক সংকটের চক্রে ফের বন্দি হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে গাজায়।

ইসরায়েল জাতিসংঘকে জানিয়েছে, বুধবার থেকে তারা প্রতিদিন সর্বোচ্চ ৩০০টি ট্রাক গাজায় প্রবেশের অনুমতি দেবে—যা আগের অনুমোদিত সংখ্যার অর্ধেক।

জাতিসংঘের মানবিক সমন্বয় সংস্থা ওসিএইচএ-র মুখপাত্র ওলগা চেরেভকো নিশ্চিত করেছেন, তাঁরা ইসরায়েলি সামরিক দপ্তর সিওজিএটি থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক বার্তা পেয়েছেন।

সিওজিএটি জানিয়েছে, মানবিক অবকাঠামোর প্রয়োজনে নির্ধারিত পরিমাণ ছাড়া কোনো জ্বালানি বা গ্যাস গাজায় প্রবেশ করতে পারবে না।

জাতিসংঘের হিসেবে, গাজায় প্রবেশের অপেক্ষায় রয়েছে প্রায় দুই লাখ মেট্রিক টন ত্রাণ। গাজা সিটি থেকে আল জাজিরার প্রতিবেদক হানি মাহমুদ বলেন, “ত্রিশো ট্রাক একেবারেই যথেষ্ট নয়। এটি দুর্ভিক্ষে জর্জরিত গাজার বাস্তবতা পরিবর্তন করতে পারবে না।”

রাফাহ সীমান্ত বন্ধ রাখার ঘোষণা আসার কয়েক ঘণ্টা আগেই গাজার উত্তর ও দক্ষিণ অংশে ইসরায়েলি হামলায় অন্তত নয়জন ফিলিস্তিনি নিহত হন।

চিকিৎসা সূত্রে জানা গেছে, গাজা সিটিতে ছয়জন এবং খান ইউনিসে তিনজন নিহত হয়েছেন। আল-আহলি আরব হাসপাতালের এক কর্মকর্তা জানিয়েছেন, গাজার শুজাইয়া এলাকায় ইসরায়েলি সেনারা পাঁচজন ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে।

ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, উত্তর গাজায় সেনাদের ওপর হুমকি তৈরি করেছিল এমন কয়েকজনের দিকেই গুলি ছোড়া হয়েছে।

অস্ত্রবিরতির পর এই হামলাগুলো ইঙ্গিত দিচ্ছে—পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে উঠতে পারে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ঘোষিত এই অস্ত্রবিরতির লক্ষ্য ছিল গাজায় শান্তি ফিরিয়ে আনা এবং বন্দি বিনিময়ের মাধ্যমে সংঘাত প্রশমিত করা। কিন্তু সেই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগেই গাজা ফের অগ্নিগর্ভ হয়ে উঠছে।

অস্ত্রবিরতির অংশ হিসেবে সোমবার উভয় পক্ষ বন্দি বিনিময় করেছে। ইসরায়েলি কারাগার থেকে প্রায় দুই হাজার ফিলিস্তিনি মুক্তি পেয়েছেন, আর গাজা থেকে ২০ জন ইসরায়েলি বন্দিকে মুক্তি দিয়েছে হামাস।

তবে হামাস ২৮ জন নিহত ইসরায়েলি বন্দির মরদেহ ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিলেও প্রথমে মাত্র চারটি কফিন হস্তান্তর করে।

পরের দিন আরও চারটি মরদেহ ফেরত দেয়, যা আন্তর্জাতিক রেড ক্রস গ্রহণ করে পরে ইসরায়েলে পাঠানো হয়। এই বিলম্ব নিয়ে ইসরায়েলি সেনাবাহিনীর অভিযোগ, হামাস অস্ত্রবিরতির শর্ত ভঙ্গ করছে।

ট্রাম্পও এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁর সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্টে তিনি লিখেছেন, “প্রতিশ্রুতি মোতাবেক মৃতদের ফিরিয়ে দেওয়া হচ্ছে না। দ্বিতীয় ধাপ এখন শুরু হবে।”

হামাস জানিয়েছে, ইসরায়েলি হামলায় বহু স্থান ধ্বংসস্তূপে পরিণত হওয়ায় কিছু মরদেহ উদ্ধার করা সম্ভব হচ্ছে না।

অন্যদিকে, ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি অভিযানে এখন পর্যন্ত ৬৭ হাজার ৯১৩ জন ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭০ হাজারেরও বেশি আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে আরও হাজারো মরদেহ চাপা পড়ে আছে বলে ধারণা করা হচ্ছে।

এই পরিস্থিতিতে জাতিসংঘ, ইউনিসেফ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা একযোগে আহ্বান জানিয়েছে—সব সীমান্ত খুলে দিয়ে আরও বেশি সহায়তা পাঠানোর জন্য।

ইউনিসেফ জানিয়েছে, তাদের ১ হাজার ৩৭০টি ট্রাক গাজায় প্রবেশের অপেক্ষায় আছে। সংস্থার মুখপাত্র রিকাদো পিরেস বলেন, “আমাদের লক্ষ্য প্রতিদিন অন্তত ৬০০ ট্রাক প্রবেশ করানো। বাস্তবে আমরা তার কাছাকাছিও নেই।”

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখপাত্র তারিক জাসারেভিচ সতর্ক করে বলেছেন, “হাসপাতালগুলো ভয়াবহ চাপে আছে। চিকিৎসা সরঞ্জাম দ্রুত পাঠানো না গেলে, অবশিষ্ট স্বাস্থ্যকর্মীরা টিকতে পারবে না।”