ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ
ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী সিলেটে ট্রিপল মার্ডার: বাদীর সন্দেহ জামায়াত নেতা সিরাজের দিকে স্টোস্টেরন পরীক্ষায় পুরুষ প্রমাণিত: দুই নারী অ্যাথলেটের পদক বাতিল, আজীবন নিষেধাজ্ঞা মালয়েশিয়ায় বেতনহীন ১২৬ বাংলাদেশি শ্রমিক সংকটে পোল্যান্ডে বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা, সতর্কতা নেতানিয়াহুর ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’ মন্তব্যে তুমুল সমালোচনা

আল আইনে সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশি নিহত

প্রকাশিত: ০৫ জুলাই ২০২৫, ০১:৫৫ পিএম

আল আইনে সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশি নিহত

সংযুক্ত আরব আমিরাতের আল আইনে দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৮জন।

নিহত একজন হচ্ছেন চট্টগ্রামের রাউজান উপজেলার গশ্চি গ্রামের মুহাম্মদ মনসুর (৩২), অন্যজন মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও ইউনিয়নের মো. আব্দুল আলিম (৪১)। প্রথম দুর্ঘটনাটি ঘটে গত মঙ্গলবার রাতে, আল হায়ার ব্রিজের কাছে। মুহাম্মদ মনসুরসহ আটজন বাংলাদেশি জেবল আলীর একটি নির্মাণ সাইট থেকে গাড়িতে করে আল আইন ফিরছিলেন।

নিহতের স্বজনরায. জানান, হাইওয়ে দিয়ে চলার সময় আল হায়ার ব্রিজের কাছে অন্য একটি গাড়ি তাদের গাড়িকে ওভারটেক করে হঠাৎ গতি কমিয়ে দিলে চালক নিয়ন্ত্রণ হারান। গাড়িটি ব্যারিয়ারে ধাক্কা খেয়ে উল্টে পড়ে। আহতদের মধ্যে মনসুরের অবস্থা সংকটজনক হওয়ায় তাকে হেলিকপ্টারে করে আল আইন জিমি হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। আহত অন্যদের মধ্যে একজনের অবস্থা ‘গুরুতর’; তিনি আইসিইউতে চিকিৎসাধীন। নিহত মনসুর পেশায় ছিলেন একজন রঙমিস্ত্রী। তিনি পাঁচ বছর ধরে প্রবাসে ছিলেন এবং আগামী মাসে দেশে ফেরার কথা ছিল। তার লাশ বর্তমানে আল আইন জিমি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। দুর্ঘটনার পর অভিযুক্ত চালককে আটক এবং তার গাড়ি জব্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

একই দিন রাতে আল আইন শহর থেকে ২৬ কিলোমিটার দূরে শেখ সাবরা এলাকায় ঘটে দ্বিতীয় দুর্ঘটনাটি। প্রবাসী মো. আব্দুল আলিম (৪১) স্থানীয় একটি উট খামারে পাচকের কাজ করতেন। ওই রাতে খামারসংলগ্ন কাঁচা রাস্তায় হাঁটার সময় পেছন থেকে একটি গাড়ির ধাক্কায় নিহত হন তিনি। গাড়িটি তার দেহসহ প্রায় আধা কিলোমিটার দূরে গিয়ে থামে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা গেছে।

পুলিশ জানায়, গাড়িটি চালাচ্ছিলেন একজন ওমানি নাগরিক। তাকে আটক করা হয়েছে এবং গাড়িটি জব্দ করা হয়েছে। বাংলাদেশে আব্দুল আলিমের স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে আছেন। তার লাশও আল আইন জিমি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।

পুলিশি তদন্ত শেষে লাশ দুইটি দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হবে বলে জানা গেছে।