ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ
ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী সিলেটে ট্রিপল মার্ডার: বাদীর সন্দেহ জামায়াত নেতা সিরাজের দিকে স্টোস্টেরন পরীক্ষায় পুরুষ প্রমাণিত: দুই নারী অ্যাথলেটের পদক বাতিল, আজীবন নিষেধাজ্ঞা মালয়েশিয়ায় বেতনহীন ১২৬ বাংলাদেশি শ্রমিক সংকটে পোল্যান্ডে বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা, সতর্কতা নেতানিয়াহুর ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’ মন্তব্যে তুমুল সমালোচনা

গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতিতে হামাসের সম্মতি

প্রকাশিত: ০৫ জুলাই ২০২৫, ০১:৩৫ পিএম

গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতিতে হামাসের সম্মতি

গাজায় যুক্তরাষ্ট্রের উত্থাপিত ৬০ দিনের যুদ্ধবিরতি প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছে হামাস।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, ইসরায়েল ও হামাসের মধ্যে বহুল আকাঙ্ক্ষিত এ যুদ্ধবিরতি চুক্তিটি হলে দুই পক্ষের সব জিম্মির মুক্তির বিষয়টি নিশ্চিত হতে পারে। পাশাপাশি দীর্ঘদিন ধরে চলা ইসরাইল-ফিলিস্তিন যুদ্ধের স্থায়ী অবসানেরও সম্ভাবনা রয়েছে।

এর আগে গত সোমবার (৩০ জুন), মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ যুদ্ধবিরতির চূড়ান্ত প্রস্তাব দেন। এর মাধ্যমে তিনি ইসরায়েল ও হামাসের মধ্যে প্রায় ২১ মাস ধরে চলা যুদ্ধের অবসান হবে বলে আশা প্রকাশ করেন।

এ সময় ট্রাম্প বলেন, দ্রুত সময়ের মধ্যে তিনি উভয় পক্ষ থেকে ইতিবাচক সাড়ার অপেক্ষায় থাকবেন।

হামাসের অফিসিয়াল ওয়েবসাইটে বলা হয়, তারা যুদ্ধবিরতি নিয়ে নিজেদের মধ্যে আলোচনা সম্পন্ন করেছে এবং গাজায় তাদের জনগণের বিরুদ্ধে আগ্রাসন বন্ধে মধ্যস্থতাকারীদের সর্বশেষ প্রস্তাব নিয়ে সম্ভাব্য শক্তিগুলোর সঙ্গে পরামর্শ করেছে।

এক বিবৃতিতে হামাস জানায়, তারা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে তাৎক্ষণিকভাবে যুদ্ধবিরতি কার্যকর করার পদ্ধতি নিয়ে আলোচনায় অংশ নিতে পুরোপুরি প্রস্তুত।

এদিকে হামাসের কয়েকজন কর্মকর্তা জানান, যুদ্ধবিরতি বাস্তবায়নের আগে বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে। এর মধ্যে মানবিক সহায়তা, মিসরের রাফাহ সীমান্তপথে চলাচল এবং ইসরায়েলি সেনা প্রত্যাহারের সময়সূচি নিয়ে তারা উদ্বেগ প্রকাশ করেছেন।