ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
সর্বশেষ
ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই যুক্তরাজ্যে কেন বারবার প্রধানমন্ত্রী বদলাচ্ছে? স্টারমারের পর কে? ইসরায়েলি ড্রোন হামলায় লেবাননে নিহত বাংলাদেশির মরদেহ উদ্ধার, আরেকজন নিখোঁজ চট্টগ্রামে গুলিবিদ্ধ শিশুর মৃত্যু: রৌফাবাদের ঘটনায় চাঞ্চল্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির পরও বিরোধীদের অবিশ্বাস কেন? নিউইয়র্কে ইন্তেকাল করেছেন সিলেটের গোলাপগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী কামাল আহমদ রোমে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী উৎসব সাংবাদিক ফয়সল মাহমুদের মায়ের ইন্তেকাল, লন্ডন বাংলা প্রেস ক্লাব পরিবারের শোক ফ্লুসি ডিক্রি জটিলতা নিরসনে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক ইতালি পাঠানোর নামে মাদারীপুরে সক্রিয় মানবপাচার চক্র: বন্দিশালায় রাকিবসহ নিখোঁজ অনেকে নির্বাচনী বিপর্যয়ের পর স্টারমারের পাশে গর্ডন ব্রাউন ও হ্যারিয়েট হারম্যান পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী: নন্দীগ্রামের ‘জায়ান্ট কিলার’ থেকে মুখ্যমন্ত্রী বাংলাদেশি-ব্রিটিশ ফরহাদ হোসেন ইতিহাস গড়লেন, লেবারের মনোনয়নে নিউহ্যামের প্রথম বাংলাদেশি মেয়র ইতিহাস গড়লেন লুৎফুর, চতুর্থবার টাওয়ার হ্যামলেটসের মেয়র

ইসরায়েলের গোপন পারমাণবিক অস্ত্র নিয়ে আমরা কতটা জানি?

প্রকাশিত: ২০ জুন ২০২৫, ১১:১৫ এএম

ইসরায়েলের গোপন পারমাণবিক অস্ত্র নিয়ে আমরা কতটা জানি?

দক্ষিণ ইসরায়েলের নেগেভ মরুভূমিতে অবস্থিত ডিমোনা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দৃশ্য দেখা যাচ্ছে

ইরানকে পারমাণবিক শক্তিধর রাষ্ট্রে পরিণত হওয়া ঠেকাতে ইসরায়েলের নেওয়া পদক্ষেপ বিশ্বজুড়ে আলোচিত হলেও, ইসরায়েল নিজেই একটি ‘গোপন পারমাণবিক শক্তি’—এই ধারণা বহুদিন ধরেই আন্তর্জাতিক মহলে প্রচলিত। কিন্তু প্রশ্ন হচ্ছে—এই অস্ত্রভাণ্ডার সম্পর্কে আমরা আসলে কতটা জানি?

ব্রিটিশ অনলাইন সংবাদমাধ্যম মিডল ইস্ট আই এ নিয়ে একটি বিশ্লেষণধর্মী প্রতিবেদন প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়, ইসরায়েল কখনো আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি যে তাদের হাতে পারমাণবিক অস্ত্র আছে। তবে অস্বীকারও করেনি। এই ‘নৈতিক অস্পষ্টতা’র নীতির মাধ্যমে ইসরায়েল বিশ্বের একমাত্র এমন পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে বিবেচিত, যার অস্ত্রভাণ্ডারের অস্তিত্ব নিয়ে বিশ্বাস রয়েছে, কিন্তু সেখানে কোনো আন্তর্জাতিক পর্যবেক্ষণের অনুমতি নেই।

যুক্তরাষ্ট্রভিত্তিক নিউক্লিয়ার থ্রেট ইনিশিয়েটিভ (এনটিআই)–এর তথ্যমতে, ইসরায়েলের কাছে আনুমানিক ৯০টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে। ধারণা করা হয়, তাদের মজুদ প্লুটোনিয়াম দিয়ে আরও প্রায় ২০০ পারমাণবিক বোমা তৈরি করা সম্ভব।

এই অস্ত্রগুলো স্থল, আকাশ ও সমুদ্র—তিন মাধ্যম থেকেই ছোড়া সম্ভব। ইসরায়েলের নিজস্ব এফ-১৫, এফ-১৬ ও এফ-৩৫ যুদ্ধবিমান পারমাণবিক বোমা বহনের উপযোগী। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, দেশটির মালিকানাধীন ছয়টি জার্মান ‘ডলফিন-শ্রেণির’ সাবমেরিন পারমাণবিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়তে সক্ষম। এ ছাড়া ‘জেরিকো’ ক্ষেপণাস্ত্রের সর্বোচ্চ পাল্লা ৪ হাজার কিলোমিটার পর্যন্ত এবং এর অন্তত ২৪টি পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম বলে ধারণা করা হয়।

ইসরায়েলের পারমাণবিক ইতিহাস শুরু হয়েছিল ১৯৫০-এর দশকের শেষ দিকে, যখন তৎকালীন প্রধানমন্ত্রী ডেভিড বেন গুরিয়ন ‘ডিমোনা’ নামের একটি গোপন পারমাণবিক স্থাপনা গড়ে তোলেন নেগেভ মরুভূমিতে। ফরাসি সরকারের সহায়তায় তৈরি এই কেন্দ্রটি ১৯৬০-এর দশকে মার্কিন গোয়েন্দাদের নজরে এলেও বহু বছর তা গোপন রাখা হয়।

তখন ইসরায়েল যুক্তরাষ্ট্রকে জানায়, এটি শুধুমাত্র একটি গবেষণাগার। কিন্তু মার্কিন তদন্তকারীদের চোখে পড়ে—ভুয়া দেয়াল, সাজানো ঘর, গোপন তলা—সবই ছিল এক প্রকার প্রতারণার অংশ।

১৯৬৯ সালে মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন ও ইসরায়েলি প্রধানমন্ত্রী গোল্ডা মেইরের মধ্যে একটি ‘নীরব চুক্তি’ হয়। এতে শর্ত ছিল—ইসরায়েল যদি পরমাণু অস্ত্র থাকার কথা স্বীকার না করে, তাহলে যুক্তরাষ্ট্রও এ বিষয়ে কোনো প্রশ্ন তুলবে না। আজও সেই ‘অস্বীকৃতির নীতি’ অনুসরণ করছে তেলআবিব।

১৯৮৬ সালে সাবেক পারমাণবিক প্রযুক্তিবিদ মর্দেখাই ভানুনু ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সানডে টাইমস–কে গোপন তথ্য ও ছবি সরবরাহ করেন। তিনি দাবি করেন, ডিমোনা কেন্দ্র থেকে প্রতি সপ্তাহে ১.২ কেজি প্লুটোনিয়াম উৎপন্ন করা সম্ভব—যা দিয়ে বছরে প্রায় ১২টি পরমাণু ওয়ারহেড তৈরি করা যায়।

তবে তথ্য ফাঁসের আগেই ভানুনুকে লন্ডন থেকে রোমে কৌশলে নিয়ে গিয়ে অপহরণ করে মোসাদ। পরে তাকে গুপ্তচরবৃত্তির অভিযোগে ১৮ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

ইসরায়েল নিজেদের কখনো ‘পরমাণু যুদ্ধের প্রস্তুত রাষ্ট্র’ হিসেবে তুলে ধরে না। বরং দেশটির অবস্থান হলো—এই অস্ত্র কেবলমাত্র ‘চরম পরিস্থিতি’, অর্থাৎ জাতিগত অস্তিত্ব রক্ষার লড়াইয়ে ব্যবহার করা হবে।

উল্লেখযোগ্য বিষয় হলো, ইসরায়েল এখনো পর্যন্ত এনপিটি (পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি) স্বাক্ষর করেনি। ফলে আইএইএ বা কোনো আন্তর্জাতিক সংস্থা তাদের পারমাণবিক কার্যক্রম পর্যবেক্ষণ করতে পারে না। ২০১৪ সালে জাতিসংঘ সাধারণ পরিষদ ইসরায়েলকে এনপিটিতে যোগ দেওয়ার আহ্বান জানালেও তাতে কোনো সাড়া মেলেনি।

ফলে, ইসরায়েল পরমাণু অস্ত্রধারী দেশ কি না, এই প্রশ্নের উত্তর রয়ে গেছে দীর্ঘদিন ধরেই এক রহস্যঘেরা ‘অস্পষ্টতার’ মধ্যেই।