ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ
দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী

ইরানের রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠল ইসরায়েল

প্রকাশিত: ১৫ জুন ২০২৫, ১০:১৫ এএম

ইরানের রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠল ইসরায়েল

তামরার এক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতের পর উদ্ধার অভিযানে ব্যস্ত নিরাপত্তা কর্মীরা।

ইসরায়েলের বিভিন্ন শহরে রাতভর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। একের পর এক ব্যালিস্টিক মিসাইলের আঘাতে তেলআবিবসহ বিভিন্ন শহরে বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে গোটা দেশ। সবচেয়ে বড় ধ্বংসযজ্ঞ হয়েছে উপকূলীয় শহর হাইফায়।

এই হামলায় হাইফার একটি জ্বালানি স্থাপনায় আগুন ধরে যায়।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার বরাতে জানা গেছে, ইরানের এ হামলায় ইসরায়েলে অন্তত ছয়জন প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন আরও অন্তত ১৩ জন। আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু আবাসিক এলাকা।

রাতভর একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয় বিমানবন্দর, সামরিক ঘাঁটি ও জ্বালানিকেন্দ্র লক্ষ্য করে।

বিস্ফোরণের শব্দে আতঙ্কিত মানুষজন ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন। ইরান আগেই বড় ধরনের সামরিক অভিযানের হুমকি দিলেও তা রুখে দিতে ব্যর্থ হয় ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ‘আয়রন ডোম’।

ইরান জানিয়েছে, এই হামলা ছিল ইসরায়েলের পূর্ববর্তী একটি অভিযানের প্রতিশোধ। কিছুদিন আগেই ইসরায়েল দক্ষিণ ইরানের বন্দর শহর বন্দর আব্বাস ও শাহরান তেল মজুদ কেন্দ্রে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়, তেল সরবরাহ লাইনে আগুন ধরে যায় এবং ক্ষতিগ্রস্ত হয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি স্থাপনাও।

ইরান ও ইসরায়েলের পাল্টাপাল্টি এই হামলার জেরে যুদ্ধ আরও বিস্তৃত হওয়ার শঙ্কা বাড়ছে। দুই দেশের সরাসরি সংঘর্ষ মধ্যপ্রাচ্যে বড় ধরনের অস্থিরতা ডেকে আনতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন বিশ্লেষকেরা।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক প্রতিক্রিয়ায় বলেন, “তেহরান পর্যন্ত পৌঁছানোর পথ আমরা পেয়ে গেছি। আয়াতুল্লাহ প্রশাসনের প্রতিটি সামরিক ও পারমাণবিক স্থাপনা আমরা গুঁড়িয়ে দেব।”

তিনি আরও বলেন, “ইরান অন্তত ২০ হাজার ক্ষেপণাস্ত্র তৈরি করছে। তারা পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা করছে। কিন্তু আমরা তাদের সে লক্ষ্য বাস্তবায়ন করতে দেব না।”

এই উত্তপ্ত পরিস্থিতির প্রেক্ষাপটে জাতিসংঘ, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে উভয় পক্ষকে সংযত হওয়ার আহ্বান জানানো হয়েছে। তবে রাতভর বিস্ফোরণ ও ধোঁয়ার দৃশ্য স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে—এই সংঘাত থামার মতো পরিস্থিতিতে নেই।