ঢাকা ১৩ ভাদ্র ১৪৩৩, শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
ঢাকা ১৩ ভাদ্র ১৪৩৩, শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
সর্বশেষ
মালয়েশিয়ায় কর্মী নিয়োগে নতুন তালিকা, এবার ৩৩৮ বাংলাদেশি এজেন্সি গ্রিসে বিচারের মুখে বাংলাদেশ ও মিশরের ২৩ আশ্রয়প্রার্থী লন্ডনে গোয়াইনঘাট স্পোর্টস ক্লাবের টি-১০, চ্যাম্পিয়ন অলস্টার মক্কায় রেড অ্যালার্ট জারি, ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার প্রবাসীদের জন্য ২০০ টাকায় থাকার ব্যবস্থা, তবুও ফাঁকা ঢাকা ওয়েজ আর্নার্স সেন্টার সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল যুক্তরাষ্ট্র প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে নতুন নিয়ম চালু করেছে ওমান কারাভোগ শেষে ২৮ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করবে ট্রাম্প প্রশাসন লন্ডনে বাংলাদেশের নতুন হাইকমিশনার আব্দুল মুহিত দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি

অভিবাসী শ্রমিকদের স্বার্থ সংরক্ষণ নিয়ে আলোচনা

প্রকাশিত: ২৬ মে ২০২১, ০৮:৩২ পিএম

অভিবাসী শ্রমিকদের স্বার্থ সংরক্ষণ নিয়ে আলোচনা
সৌদি আরবের মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. আওয়াদ বিন সালেহ আল আওয়াদ এর সাথে রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বৈঠক করেছেন। এ সময় রাষ্ট্রদূত সৌদি আরবে কর্মরত অভিবাসীদের জন্য Labour Reform Initiative (LRI) চালু করার ক্ষেত্রে মূখ্য ভূমিকা রাখার জন্য কমিশনের চেয়ারম্যানকে আন্তরিক ধন্যবাদ জানান।রাষ্ট্রদূত বলেন, LRI চালু করার ফলে সৌদি আরবে কর্মরত অভিবাসী শ্রমিকরা বিভিন্নভাবে উপকৃত হচ্ছে।
এ সময় রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী Labour Reform Initiative (LRI) কার্যক্রমে  গৃহকর্মীদের অন্তর্ভুক্ত করার অনুরোধ জানিয়ে বলেন, এটি করা হলে কোন গৃহকর্মী নির্যাতিত বা অধিকার বঞ্চিত হলে তার প্রতিকার সহজ হবে। মানবাধিকার কমিশনের চেয়ারম্যান জানান, বিদ্যমান কাফালা ব্যবস্থার পরিবর্তনে তাঁরা আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।
তিনি বলেন, মানবাধিকার কমিশন সৌদি আরবের বিভিন্ন শহরে শেল্টার হাউজ তৈরি করছে যেখানে নির্যাতিত গৃহকর্মীরা আশ্রয় গ্রহণ করতে পারবে যা এ বছরের শেষ নাগাদ কাজ শুরু করবে। পাশাপাশি, সৌদি মানবাধিকার কমিশন শ্রমিক ও গৃহকর্মীদের অধিকার বিষয়ে সচেতনতা তৈরীতে কাজ করবে ও এ বিষয়ে দূতাবাসের সহযোগিতা প্রত্যাশা করেন।
এ সময় তিনি কোন গৃহকর্মী নির্যাতিত হলে তা কমিশনের হটলাইনে জানানোর জন্য রাষ্ট্রদূতকে অনুরোধ করেন।
বৈঠকে রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী সৌদি আরবের মানবাধিকার কমিশনের চ্যেয়ারম্যানকে দুদেশের মানবাধিকার কমিশনের মধ্যে সহযোগিতা বৃদ্ধির আহবান জানান। এ সময় কমিশনের চেয়ারম্যান একে স্বাগত জানিয়ে দুদেশের বিভিন্ন ইস্যুতে একত্রে কাজ করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।
বৈঠকে সৌদি মানব পাচার প্রতিরোধ বিষয়ক জাতীয় কমিটির ভাইস চেয়ারম্যান মিজ সারাহ আল তামিমি এবং বাংলাদেশ দূতাবাসের উপমিশন প্রধান জনাব এস এম আনিসুর রহমান ও কাউন্সেলর মোঃ হুমায়ূন কবির উপস্থিত ছিলেন ।