ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ
দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী

লেবাননে ইসরায়েল বিরোধী ফিলিস্তিনিদের সমাবেশ: বাংলাদেশি নারী গুলিবিদ্ধ

প্রকাশিত: ২১ মে ২০২১, ০৪:৪৯ এএম

লেবাননে ইসরায়েল বিরোধী ফিলিস্তিনিদের সমাবেশ: বাংলাদেশি নারী গুলিবিদ্ধ
লেবাননে ইসরায়েলি আগ্রাসন নিয়ে ফিলিস্তিনিদের সমাবেশকে কেন্দ্র করে এক বাংলাদেশি নারীকর্মী গুলিবিদ্ধ হয়েছেন।। তার নাম কুলসুম বেগম (৪১)। তিনি নরসিংদী জেলার পলাশ উপজেলার চরসুন্দর গ্রামের সুরুজ মিয়ার মেয়ে। গত রোববার রাতে দেশটির সাঈদা জেলা সংলগ্ন হারব এলাকায় এই ঘটনা ঘটে। ইসরায়েলি হামলার প্রতিবাদে স্থানীয় ফিলিস্তিনিদের সমাবেশ থেকে ফাঁকা গুলি ছুঁড়লে তিনিসহ কয়েকজন লেবানিজ গুলিবিদ্ধ হন। গুরুতর আহত কুলসুম বেগম বৈরুতের রফিক হারিরি হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতালে কুলসুম বেগম এই প্রতিবেদককে জানান, ঘটনার দিন নিয়োগকর্তার বাসায় কাজ শেষে নিজ রুমে ফিরছিলেন। পথিমধ্যে হারব বেকারির সামনে আসলে তিনি গুলিবিদ্ধ হন। বুলেটটি তার বুকের ওপর বাম পাশে আঘাত করে। পরে স্থানীয় রেডক্রসের সহায়তায় সাঈদা জেলার স্থানীয় একটি হাসপাতালে ভর্তি হন। সেখানে তার অবস্থার অবনতি হলে হাসপাতাল কর্তৃপক্ষ বৈরুতের রফিক হারিরি হাসপাতালে কুলসুম বেগমের চিকিৎসার ব্যবস্থা করে। কর্তব্যরত চিকিৎসক জানান, বর্তমানে তিনি আশঙ্কামুক্ত। কুলসুম বেগম ২০১৯ সালে গৃহকর্মীর ভিসায় লেবাননে আসেন। গত ৩ মে তার দেশে ফেরার কথা ছিল। কিন্তু ফ্লাইট বিড়ম্বনার কারণে তার দেশে যাত্রা ব্যাহত হয়। লেবাননে বাংলাদেশ দূতাবাস গুলিবিদ্ধ কুলসুম বেগমের চিকিৎসার বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে বলে জানিয়েছে। দূতাবাসের একটি দল হাসপাতালে গিয়ে তার খোজঁখবরও নিয়েছে।