ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ
দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী

লেবাননে আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালিত

প্রকাশিত: ৩১ মার্চ ২০২১, ০৩:১৭ এএম

লেবাননে আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালিত
বাংলাদেশ আওয়ামী লীগ লেবানন শাখার উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা আয়োজন করা হয় এবং জাতির জনকের জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়। লেবানন আওয়ামী লীগের সভাপতি আবুল বাশার প্রধানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মশিউর রহমান টিটু ও সাংগঠনিক সম্পাদক জবরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা আবুল কাশেম সাদী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিনিয়র সহ সভাপতি ইস্কাদার আলী মোল্লা, উপদেষ্টা আশফাক তালুকদার, জাকির হোসেন, সহ সভাপতি নিলু মোল্লা, রুহুল আমিন, শারমিন আক্তার, যুগ্ন সাধারণ সম্পাদক এস এম জসিম, সুজাতা মিয়া, জাহাঙ্গীর হাজারি, সাহিদা আক্তার, মহিলা সম্পাদিকা সুস্মিতা, ধর্ম সম্পাদক ক্বারি সুলতান আহমেদ সিপু, শেখ রিক্তা আকতার, তরিকুল ইসলাম, ফখরুল ইসলাম, রাজু মিয়া। বক্তারা বলেন, বঙ্গবন্ধুর সঠিক নেতৃত্বের কারণেই আমরা পেয়েছি স্বাধীনতা, পেয়েছি একটি স্বাধীন দেশ। আর এখন সেই দেশের হাল ধরেছেন জাতির পিতার সুযোগ্য কন্যা, জননেত্রী শেখ হাসিনা। তাই জাতির পিতার আদর্শকে বুকে ধারণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আরো সামনে এগিয়ে নিয়ে যাবার কাজে নিয়োজিত হতে হবে। অনুষ্ঠানে দূরদূরান্ত থেকে আগত লেবানন আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।