ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ
দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী

লেবাননে দূতাবাসের উদ্যোগে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালিত

প্রকাশিত: ২৮ মার্চ ২০২১, ১২:৩৮ এএম

লেবাননে দূতাবাসের উদ্যোগে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালিত
বাংলাদেশ দূতাবাস লেবাননের উদ্যোগে মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও জাতীয় দিবস পালন করা হয়েছে। শুক্রবার (২৬মার্চ) বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে দিবসটি পালন করা হয়। দিনের প্রথম প্রহরে দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারী ও প্রবাসী বাংলাদেশীদের উপস্থিতিতে দূতাবাসের ছাদে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর দূতাবাসের হল রুমে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তার ভিডিও প্রদর্শন করা হয় এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে কেক কাটা হয়। পরে লেবাননে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোঃ জাহাঙ্গীর আল মুস্তাহিদুর রহমানের সভাপতিত্বে ও দূতাবাসের প্রথম সচিব (শ্রম) আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয় এবং দেশ থেকে প্রেরিত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়। অনুষ্ঠানে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী, স্বাধীনতার মহান ঘোষক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ স্বাধীনতার সকল শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করা হয়। সভায় স্বাধীনতা দিবসের তাৎপর্যের উপর আলকপাত করেন দূতাবাসে কর্মকর্তা ও কমিউনিটির নেতৃবৃন্দ। সব শেষে রাষ্ট্রদূতের বক্তব্যের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘটে।অনুষ্ঠানে দূতাবাসের সকল কর্মকর্তা কর্মচারী বৃন্দ, লেবানন আওয়ামী লীগের নেতাকর্মীবৃন্দ ও কমিউনিটির নেতারা উপস্থিত ছিলেন।