ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ
দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী

লেবাননের বর্তমান সংকটজনক পরিস্থিতিতে আওয়ামী লীগের আলোচনা সভা

প্রকাশিত: ০৮ জুলাই ২০২০, ০৪:৪৪ এএম

লেবাননের বর্তমান সংকটজনক পরিস্থিতিতে আওয়ামী লীগের আলোচনা সভা
লেবানন আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সকল দ্বিধা বিভক্তি ভুলে লেবানন আওয়ামীগকে শক্তিশালী করার লক্ষে এবং লেবাননে প্রবাসী বাংলাদেশীদের দুঃখ দূর্দশা, যেমন লেবাননের রাজনৈতিক অস্থিরতায় ডলারের সংকট, প্রবাসীদের কাজকর্ম ও থাকা খাওয়ার সংকটজনক মূহুর্তে লেবানন আওয়ামী লীগের করণীয় প্রসঙ্গে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।বাংলাদেশ আওয়ামী লীগ লেবানন শাখার প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা দোলামিয়া এ সভা আহবান করেন। লেবানন আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা মুক্তিযোদ্ধা দুলামিয়ার সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক তপন ভৌমিকের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, লেবানন আওয়ামী লীগের সাবেক সভাপতি লুৎফর রহমান শ্যামল, উপদেষ্টা আতিকুর রহমান, আহমেদ দুলাল, মাহাবুব হক, আজাদ মিয়া, সিনিয়র সহ সভাপতি বিপ্লব মিয়া, সহ সভাপতি শেখ ফরিদ ভূইয়া, আনোয়ার চৌকদার, জামাল মিয়া, এরশাদ মিয়া, সাংগঠনিক সম্পাদক সিয়াম হাজারী, হামরা শাখার সভাপতি শাহিন মির্জা, লেবানন শ্রমিকলীগের সাধারন সম্পাদক মোস্তফা কামাল, সহ সাধারণ সম্পাদক রমজান মিয়া, মহিলা সম্পাদিকা বৃষ্টি রাণী, সহকারী মহিলা সম্পাদিকা শেফালী ইসলাম, জহিরুল ইসলাম বাবু সহ আরো অনেক নেতাকর্মীরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি দৃষ্ট আকর্ষণ করে নেতৃবৃন্দ বলেন, লেবাননে বর্তমান রাজনৈতিক অস্থিরতায় অর্থনীতি ভেঙ্গে পড়ায় ডলারের মূল্য বেড়েছে ৬ গুন, অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ায় কর্মহীন হয়ে পড়েছে হাজার হাজার বাংলাদেশী কর্মী। সব মিলিয়ে দূর্ভিক্ষের কবলে লেবানন। এমতাবস্থায় প্রবাসীদের দূর্ভিক্ষের কথা চিন্তা করে, বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে দেশে ফিরতে ইচ্ছুক প্রবাসীদের বিনা খরচে বিশেষ বিমানের মাধ্যমে দেশে ফিরিয়ে নিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নিকট উদাত্ত আহ্বান করেন। অন্যদিকে নেতৃবৃন্দ সকল ভেদাভেদ ভুলে লেবাননের সকল আওয়ামী লীগ নেতাদের এক ছাতার নিচে এসে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করাও আহ্বান জানান।