ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ
দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী

লেবাননে খেয়ে ধেয়ে বেঁচে থাকাই বড় সংগ্রাম হয়ে দাঁড়িয়েছে প্রবাসী বাংলাদেশীদের

প্রকাশিত: ১২ জুন ২০২০, ০২:২৬ এএম

লেবাননে খেয়ে ধেয়ে বেঁচে থাকাই বড় সংগ্রাম হয়ে দাঁড়িয়েছে প্রবাসী বাংলাদেশীদের
লেবাননে আমেরিকান ডলারের মূল্য পাঁচ (৫) হাজার লেবাজিন পাউন্ড ছাড়িয়েছে। এখন ১০০ ডলার কিনতে গেলে গুণতে হবে ৫ লক্ষ লেবানিজ পাউন্ডের অধীক। আজ বৃহস্পতিবার লেবাননে বিভিন্ন লোকাল মানি এক্সচেঞ্জ ঘুরে এমনটি জানা গেছে। গুঞ্জণ উঠেছে আগামী এক সপ্তাহে ছয় (৬০০০) হাজার লেবানিজ পাউন্ড হবার সম্ভাবনা রয়েছে। আর এর চরম প্রভাব পড়েছে দেশের সকল প্রবাসীদের উপর। লেবাননে ডলার এর মূল্যবৃদ্ধি এছাড়া করোনা ভাইরাসের কারনে কর্মহীন হয়ে পড়েছে লক্ষোধিক বাংলাদেশী প্রবাসী। গত প্রায় ৭/৮ মাসে মার্কিন ডলারের দাম বেড়েছে ৪ গুন, সেই সাথে লাফিয়ে লাফিয়ে বেড়েছে নিত্যপণ্যের দাম। লেবাননের জাতীয় ব্যাংকে মার্কিন ডলারের মূল্য এখনো আগের মূল্যে ১ মার্কিন ডলার সমান দেড় (১৫০০) হাজার লেবানিজ পাউন্ডে অব্যাহত রয়েছে। কিন্ত ব্ইরে বিক্রি হচ্ছে ১ ডলার সমান পাঁচ (৫০০০) লেবানিজ পাউন্ড। তবে ব্যাংকে ডলারের মূল্য দেড় হাজার লেবানিজ পাউন্ড থাকলেও ব্যাংকগুলোতে খরিদের জন্য পাওয়া যাচ্ছেনা ডলার। এতেই নাকাল লেবানন এবং বন্ধ হয়ে গেছে অনেক ব্যবসায়ী প্রতিষ্ঠান। আর এর ভুক্তভোগী হয়ে চাকরী হারিয়েছে হাজার হাজার বাংলাদেশি প্রবাসী। এইদিকে ডলারের মূল্য বেড়েছে ৪ গুণ এবং লেবানন ব্যাংকের ডলারের মূল্য এখনো আগের অবস্থায় থাকার ফলে মালিকেরা পূর্বের সরকারী হিসেবেই বেতন পরিশোধ করছে। এতে অল্প আয়ের প্রবাসীরা পাওনা বেতন দিয়ে ঘর ভাড়া পরিশোধ করতেই হিমশিম খাচ্ছে। সব মিলিয়ে খেয়ে ধেয়ে বেঁচে থাকাই এখন লেবানন প্রবাসীদের বড় সংগ্রাম হয়ে দাঁড়িয়েছে। গত সপ্তাহে প্রাক্তন প্রধানমন্ত্রী সাদ হারিরি এক বক্তব্যে বলেন,লেবাননের বর্তমান প্রেসিডেন্ট মিসেল আউনসহ তার সরকার দেশ পরিচালনায় একজন ব্যর্থ সরকার। লেবাননের অর্থনৈতিক, রাজনৈতিক এবং ডলার সংকট সমাধানের কোন পথ দেখা যাচ্ছেনা, দিনের পর দিন ধীরে ধীরে অবস্থা আরও অবনতি হচ্ছে। ফলে বাধ্য হয়ে করোনা ভাইরাস মহামারীর মধ্যেও সরকারী বিরোধী আন্দোলন অব্যাহত রেখেছে লেবাননের জনগন। আন্দোলন পরবর্তীতে নিত্যপ্রয়োজনীয় জিনিস পত্র সহ সবকিছুর দাম হাতের নাগালের বাহিরে চলে যাওয়ায় কষ্টে দিন যাপন করছে লাখ লাখ লেবানিজ জনগণ সহ সকল দেশে প্রবাসীরা।