ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ
দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী

লেবাননে প্রবাসী কিছু বাংলাদেশীদের অসচেতনতায় শংকা বাড়ছে

প্রকাশিত: ২২ মে ২০২০, ০৪:০৫ এএম

লেবাননে প্রবাসী কিছু বাংলাদেশীদের অসচেতনতায় শংকা বাড়ছে
সারাবিশ্বে করোনাভাইরাস (কোভিড ১৯) প্রাদুর্ভাব কারণে প্রায়ই দেশে চলছে মেয়াদ দীর্ঘায়িত করে লকডাউন। আর লেবাননেও দীর্ঘ দুই মাসের অধিক সময় ধরে চলা লকডাউন ২১মে আবার মেয়াদ বাড়ানো হয়েছে আরও দুই সপ্তাহ। এছাড়া লেবানন দীর্ঘ প্রায় ৭/৮ মাস ধরে চলছে অর্থনৈতিক,রাজনৈতিক ও ডলার সংকট। করোনাভাইরাস সংক্রমণ রোধে সরকারের লকডাউন ঘোষণায় প্রবাসীরা কর্মহীন গৃহবন্দী অসহায় জীবন কাটাচ্ছে। কিছু সংখ্যক প্রবাসীর কাজ থাকলেও ইতিমধ্যে একটা ক্লিনিং কোম্পানিতে কর্মরতদের করোনাভাইরাস (কোভিড ১৯) আক্রান্ত হয়েছেন ৪৫ জন বাংলাদেশী। লেবাননে সর্বত্র এখন আলোচনা সমালোচনা বাংলাদেশি শ্রমিক নিয়ে। বিশেষত যে সব কোম্পানীতে বাংলাদেশীরা কাজ করছেন, এসব কোম্পানী গত ২/১দিনে তাদের কর্মীদেরকে করোনাভাইরাস সংক্রমণ হয়েছে কিনা পরীক্ষা -নিরীক্ষি শুরু করছে । উল্লেখ্য যে, প্রবাসী বাংলাদেশী কিছু লোকের অসচেতনতায় জন্য সমস্যায় পড়তে হচ্ছে প্রবাসীদের। এদিকে বৈরুত বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম)ও চার্স দ্যা অ্যাফেয়ার্স আব্দুল্লাহ আল মামুন সকল প্রবাসীদেরকে সামাজিক দূর্রত্ব ও লেবাননের নিয়মনীতি মেনে চলার অনুরোধ জানায়।