ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ
দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী

ইতালি প্রবাসীদের পাসপোর্ট সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা, দূতাবাসে স্মারকলিপি প্রদান

প্রকাশিত: ১২ এপ্রিল ২০২২, ০৫:০২ পিএম

ইতালি প্রবাসীদের পাসপোর্ট সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা, দূতাবাসে স্মারকলিপি প্রদান
ইতালিতে তথ্য সংক্রান্ত জটিলতা থাকায় বৈধতা পাচ্ছেন না প্রায় দশ হাজার বাংলাদেশি। বিশেষ করে বয়স পরিবর্তনের ফলে পাসপোর্ট করতে পারছেন না তারা। ভুক্তভোগীরা বলছেন ইতালি সরকার তাদের বৈধতার সুযোগ দিলেও পাসপোর্ট না থাকায় বৈধতা হারাতে হচ্ছে। এদিকে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সবশেষ নির্দেশনায় বলা হয়েছে, আগামী ২৮ এপ্রিল থেকে পাসপোর্টে কোনরকম পরিবর্তনের আবেদন গ্রহণ করা হবে না। আর তাই, তথ্য সংশোধনের সুযোগ চেয়ে রোম দূতাবাসের সামনে মানব বন্ধন করছেন ইতালির বিভিন্ন অঞ্চলে হোম শেল্টারে থাকা প্রবাসী বাংলাদেশিরা। মানব বন্ধনের শেষে ভুক্তভোগী প্রবাসীদের পক্ষ থেকে বাংলাদেশ সমিতি ইতালির সভাপতি আফতাব বেপারী রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে লেখা একটি স্মারকলিপি তুলে দেন। এই সময় দূতাবাসের রাষ্ট্রদূত মোঃ শামীম আহসান এর পক্ষ থেকে কাউন্সিলর জসিম উদ্দিন ও প্রথম সচিব সাইফুল ইসলাম তা গ্রহণ করেন। এই সংকট সমাধানে ভুক্তভোগীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন। ইতালিতে আছেন প্রায় দুই লাখ বাংলাদেশি। তাদের মধ্যে অবৈধ অভিবাসীর সংখ্যা প্রায় ১২ হাজার। অবৈধদের বেশিরভাগই ভূমধ্য সাগর পাড়ি দিয়ে আসা। তাদের ক্ষোভ, দালালদের খপ্পরে পড়ে নাম ঠিকানা এমনকি জন্ম তারিখ পরিবর্তন করার কারণেই আজ এই দুর্দিন।