ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ
দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী

রোমে মার্কোনিবাসী ও যুব সমাজের উদ্যোগে বায়তুল আমান মার্কোনি জামে মসজিদের শুভ উদ্বোধন

প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২১, ০১:৫৮ পিএম

রোমে মার্কোনিবাসী ও যুব সমাজের উদ্যোগে বায়তুল আমান মার্কোনি জামে মসজিদের শুভ উদ্বোধন
মুসলিমদের ধর্মীয় উপাসনালয় পবিত্র স্থান মসজিদ। ইতালী প্রবাসী মার্কোনীবাসীর দীর্ঘ দিনের স্বপ্ন ইমলামিক সকল কর্মসূচি সহ নামায আদায় করার পরিপূর্ণ একটি জায়গা, যেখান থেকে মুসলমানরা আল্লাহ্র কাছে দোয়া চাইবে, ধর্মীয় শিক্ষা গ্রহন করতে পারবে। সেই মসজিদ মার্কোনীবাসী সহ মার্কোনী যুব সমাজের দীর্ঘ প্রচেষ্টায় নির্মাণ করতে সক্ষম হয়েছে। মঙ্গলবার (১৩ই এপ্রিল) দুপুরে ইতালীস্থ সেন্টার মসজিদের ইমাম মার্কোনি বায়তুল আমান মার্কোনি জামে মসজিদের শুভ উদ্বোধন করেন। উদ্বোধন শেষে সেখানে সংক্ষিপ্ত মোনাজাত করা হয়। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে বায়তুল আমান মার্কোনি জামে মসজিদ কমিটির সভাপতি আব্দুল হান্নান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লিটন এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালীস্থ সেন্টার মসজিদের ইমাম। এছাড়াও রোমের আঞ্চলিক, সামাজিক, রাজনৈতিক, মিডিয়া সংগঠনের নেতৃবৃন্দরাও উপস্থিত ছিলেন। উপস্থিত আমন্ত্রিত অতিথিরা অনেক বিলম্ব ও জটিলতা অতিক্রম করে মসজিদে নামাজ উপযোযোগী পরিবেশ সৃষ্টি এবং নিয়মিত ওয়াক্তিয়া নামাজ আদায় সম্ভব হওয়ায় মহান আল্লাহপাকের কাছে শুকরিয়া জ্ঞাপন করেন। এবং এ মসজিদ নির্মাণে যাদের উদ্যোগ রয়েছে তাদের অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। এ সময় মসজিদ নির্মাণের দীর্ঘ প্রচেষ্টার কথা উল্লেখ করে মসজিদ কমিটির পক্ষ থেকে সভাপতি আব্দুল হান্নান ও সাধারণ সম্পাদক লিটন তাদের একান্ত আগ্রহ প্রকাশ করে, ব্যক্তিগত এবং অন্যান্য সংশ্লিষ্ট সবার প্রচেষ্ঠার কথাও স্মরণ করেন। বিশেষ করে যারা এ মসজিদ নির্মাণে অনুমোদন সহ বিভিন্ন ভাবে সহযোগিতা করেছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, মসজিদ আল্লাহর ঘর, ইবাদতের জায়গা। এখানে সবাই নামাজ আদায় করতে পারবেন। মসজিদে এসে মুসল্লিরা যাতে সুন্দর পরিবেশে নামাজ আদায় করতে পারেন এবং তাদের অন্তরে প্রশান্তি পায়, মহান আল্লাহর সান্নিধ্য লাভের সুযোগ হয়, নিজেদের ভুল-ত্রুটির মাগফিরাত কামনার সঙ্গে সঙ্গে ন্যায়, সত্য ও কল্যাণের পথে চলা যায় সেদিকে আলোকপাত করেন। এছাড়াও তারা আরো বলেন, সত্যিই একটি আনন্দের খবর। প্রবাসের মাটিতে এই মসজিদ নির্মাণের ফলে আমাদের আগামী প্রজন্মরা বাংলা, আরবি সহ ইসলামিক শিক্ষা, গ্রহণ করতে পারবে। অনুষ্ঠান শেষে বায়তুল আমান মার্কোনি জামে মসজিদের নবাগত ইমাম হাফেজ দুলায়েত হোসেন দেশ-জাতি, মসজিদে অনুদানকারী সহ বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত করেন।