ঢাকা ১৩ ভাদ্র ১৪৩৩, শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
ঢাকা ১৩ ভাদ্র ১৪৩৩, শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
সর্বশেষ
গ্রিসে বিচারের মুখে বাংলাদেশ ও মিশরের ২৩ আশ্রয়প্রার্থী লন্ডনে গোয়াইনঘাট স্পোর্টস ক্লাবের টি-১০, চ্যাম্পিয়ন অলস্টার মক্কায় রেড অ্যালার্ট জারি, ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার প্রবাসীদের জন্য ২০০ টাকায় থাকার ব্যবস্থা, তবুও ফাঁকা ঢাকা ওয়েজ আর্নার্স সেন্টার সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল যুক্তরাষ্ট্র প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে নতুন নিয়ম চালু করেছে ওমান কারাভোগ শেষে ২৮ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করবে ট্রাম্প প্রশাসন লন্ডনে বাংলাদেশের নতুন হাইকমিশনার আব্দুল মুহিত দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের

ইতালীতে হেলাল কমিটির সভায় রমজান ও ঈদুল ফিতর বিষয়ক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

প্রকাশিত: ০৯ এপ্রিল ২০২১, ০১:৩৪ এএম

ইতালীতে হেলাল কমিটির সভায় রমজান ও ঈদুল ফিতর বিষয়ক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত
১৪৪২ হিজরি সনের পবিত্র রমজান মাস উপলক্ষে ইতালীস্থ চাঁদ দেখা হেলাল কমিটি রমজান, ঈদুল ফিতর সহ তারাবি ও ইফতারের সংবাদ পর্যালোচনার লক্ষ্যে এক মাসিক সভার আয়োজন করেছে। বুধবার বাদ এশা তরপিনাত্তারাস্থ সেন্ট্রাল মসজিদে আয়োজিত উক্ত সভায় সভাপতিত্ব করেন উক্ত মসজিদের ইমাম ও খতিব মাওলানা রুহুল আমিন। এসময় আরো উপস্থিত ছিলেন মসজিদে তাওহীদ বাতিস্তিনী ইমাম ও খতিব হাফেজ মাওলানা মোঃ নাসির উদ্দিন, মসজিদে মক্কি খতিব মুফতি ওয়ালিউল্লাহ খান, মসজিদে নূর ইমাম ও খতিব হাফেজ মাওলানা মোঃ আব্দুর রাকিব, ভিত্তোরিত ফেইত সেন্টার মসজিদের খতিব হাফেজ আব্দুল আহাদ, অত্তাবিয়ানো মসজিদ ইমাম ও খতিব হাফেজ মাওলানা মোঃ সাঈদ তালুকদার, ভিত্তোরিও পার্ক মসজিদ ইমাম ও খতিব মুফতি হাবিবুর রহমান, মসজিদে বায়তুর রহমান ভিত্তোরিও হাফেজ মাওলানা মোঃ ইসরাফিল, মন্তেভেরদে জামে মসজিদ ইমাম ও খতিব মাওলানা শাহিন শাদী, মসজিদে উম্মাহ তরপিনাত্তারা মাওলানা রহমতুল্লাহ কাছিমি, কনকদোরো জামে মসজিদ ইমাম ও খতিব হাফেজ মাওলানা মিকাইল হোসাইন, রেদিরোমা জামে মসজিদ ইমাম ও খতিব হাফেজ মাওলানা ফজলুল করিম, মসজিদে উমর তুসকোলানা ইমাম ও খতিব মাওলানা গাজী আব্দুল্লাহ, মসজিদে বায়তুল আমিন ফরিও কামিল্লো মাওলানা নূর মোহাম্মদ, মসজিদে রোম তরপিনাত্তারা ইমাম ও খতিব হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল ফারুক, মসজিদে কুবা তরপিনাত্তারা ইমাম ও খতিব মাওলানা মাহফুজ বিন আহমেদ, মুসলিম সেন্টার টি এম সি মসজিদ ইমাম ও খতিব মাওলানা হুমায়ূন রাশিদ রাজী, মসজিদে আবু বক্কর ইমাম ও খতিব হাফেজ মাওলানা আনোয়ার হোসেন সহআরো অনেকেই। এসময় বক্তারা করোনা পরিস্থিতির মধ্যে ইতালীতে নানা বিধিনিষেধ থাকায় পবিত্র রমজান ও ঈদুল ফিতর সহ তারাবীহ নামাজের বিষয়ে বিশদ আলোচনা করেন। উপস্থিত আলেম ও উলামাদের সর্ব সম্মাতিক্রমে পবিত্র রমজান মাসে সকল মসজিদে এশার নামাজ পরবর্তী তারাবি নামাজ রাত ১০টার মধ্যে সম্পন্ন করার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেন। এছাড়াও মসজিদের অভ্যন্তরে ইফতারের আয়োজন না করারও সিদ্ধান্ত নেয়া হয়। তবে শুধুমাত্র মাগরিবের নামাজের উদ্দেশ্যে উপস্থিত মুসল্লিদের খেজুর ও পানি পান করানো হবে বলে জানানো হয়। পাশাপাশি পবিত্র রমজান সহ ঈদুল ফিতর সৌদি আরবের সাথে মিল রেখে পালন করা হবে বলে সিদ্ধান্ত নেয়া হয়। আরো জানানো হয় আগামী ঈদুল ফিতরের পূর্বে একটি বিশেষ সভার মাধ্যমে সরাসরি সম্প্রচার করে পবিত্র ঈদের চাঁদ ও ঈদের জামাতের বিষয়ে সকলকে অবহিত করা হবে। সভা শেষে হেলাল কমিটির ব্যবস্থাপনায় বিশ্বব্যাপী করোনা মহামারীতে আক্রান্তদের সুস্থতা ও মৃতদের রূহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় এবং তরপিনাত্তারা সেন্ট্রাল মসজিদের পৃষ্ঠপোষক মোক্তার রহমান মাকতুলের উদ্যোগে এক নৈশভোজের আয়োজন করা হয়।