ঢাকা ২ চৈত্র ১৪৩২, সোমবার, ১৬ মার্চ ২০২৬
ঢাকা ২ চৈত্র ১৪৩২, সোমবার, ১৬ মার্চ ২০২৬
সর্বশেষ
আরব আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার শব্দের চেয়ে ১৩ গুণ দ্রুত ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে ইরানের হামলা, দুবাই বিমানবন্দরে ফ্লাইট স্থগিত অস্কারে সেরা সিনেমা ডিক্যাপ্রিওর ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি: কলেজছাত্রকে হত্যা ৪২ জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রশাসক বসালো সরকার মার্কিনীদের মধ্যপ্রাচ্যের ১২ দেশ ছাড়ার আহ্বান, হরমুজ রক্ষায় ট্রাম্পের উদ্যোগে ফ্রান্সের না মব করে পুলিশে দেওয়া পঙ্গু আ.লীগ নেতা মারা গেলেন কারা হেফাজতে ইরানের জ্বালানিসমৃদ্ধ খার্ক দ্বীপে ভয়াবহ মার্কিন হামলা, চরম প্রতিশোধের শঙ্কা এবার স্থল যুদ্ধে আসছে ২,৫০০ মার্কিন সেনা, ‘উভচর’ যুদ্ধজাহাজ : মোজতবাকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে আকাশযুদ্ধে ইরানি শাসকদের পতন নাও হতে পারে নেতানিয়াহুর আশঙ্কা, ইরানী নেতাকে হত্যার হুমকি প্রথম ভাষণে মোজতবা খামেনির হুঁশিয়ারি : হরমুজ প্রণালি বন্ধ থাকবে, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি সরাতে হবে ইংল্যান্ডের পেশাদার ক্রিকেট টুর্নামেন্টে খেলবেন মোস্তাফিজ, ১ কোটি ৬৪ লাখ টাকায় কিনল বার্মিংহাম হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা সংসদের প্রথম অধিবেশন শুরু: স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ, কীভাবে সম্পন্ন হলো নির্বাচন প্রক্রিয়া? মোজতবা খামেনি এখন কোথায়? ইরানের নতুন সর্বোচ্চ নেতাও আক্রান্ত যুদ্ধের আকাশে নতুন মারণাস্ত্র : লেবাননে সাদা ফসফরাস, ইরানে কালো বৃষ্টি ইরান যুদ্ধ কতদিন চলতে পারে? ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, কত মানুষ এ সুবিধা পাবেন? কমনওয়েলথ সভায় বাংলাদেশ : রোহিঙ্গা সংকট ও জলবায়ু পরিবর্তন ইস্যু তুললেন পররাষ্ট্রমন্ত্রী সৌদিতে প্রাণ গেল আরও এক বাংলাদেশির বুয়েটে আবার নির্যাতনের ঘটনা : সেহরি খেতে যাওয়া ঢাবি শিক্ষার্থীকে পিটিয়ে থানায় হস্তান্তর ইরানের সর্বোচ্চ নেতা হলেন খামেনিপুত্র মোজতোবা খামেনি, ট্রাম্প কী করবেন? লন্ডনে 'লতা দিয়া ফতা': সৌহার্দ্য ও সম্প্রীতির ব্যতিক্রমী সেহরি আয়োজন ইতিহাস গড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলো ভারত সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত অবশেষে ভারত থেকেই গ্রেপ্তার হাদি হত্যার প্রধান আসামী মুশফিকুল ফজলসহ ইউনূস-সরকারের নিয়োগকৃত ৪ রাষ্ট্রদূতকে প্রত্যাহার ৭ মার্চের ভাষণ বাজিয়ে গ্রেপ্তার ইমিসহ তিনজন কারাগারে

জালালাবাদ এসোসিয়েশন ইতালী নাপোলী শাখার স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন

প্রকাশিত: ২৯ মার্চ ২০২১, ০৭:৪৯ পিএম

জালালাবাদ এসোসিয়েশন ইতালী নাপোলী শাখার স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন
জালালাবাদ এসোসিয়েশন ইতালী নাপোলী শাখার উদ্যোগে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয় ৷ করোনাভাইরাস প্রাদুর্ভাবের মধ্যে সল্প সংখ্যক প্রবাসীদের নিয়ে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত আলোচনা সভার সভাপতিত্ব করেন নাপোলী শাখার সভাপতি সরফ উদ্দিন। সাধারন সম্পাদক সৈয়দ আব্দুল খালিক এর পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করা হয়। পরে জাতীয় সংগীত পরিবেশন ও যাদের প্রাণের বিনিময়ে আজ আমরা বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছি সেসব শহীদের সম্মানে এক মিনিট নীরবতা পালন করা হয়। সভায় বক্তব্য রাখেন, জালালাবাদ এসোসিয়েশন ইতালী সহ সভাপতি গৌছ উদ্দিন, নাপোলী শাখার সিনিয়র সহ সভাপতি আব্দুস শুক্কুর আব্দুল্লাহ, সহ সাধারন সম্পাদক জুবের আহমদ জেবলু, সহ সাধারন সম্পাদক হোসেন আহমদ, অর্থ সম্পাদক বুলবুল আহমদ, সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান মুজিব, সমাজ কল্যান সম্পাদক মমিন উল্লাহ মামুন, দপ্তর সম্পাদক জাহেদ আহমদ, সাহিত্য সম্পাদক জাফর আহমদ সহ অনেকেই ৷ বক্তারা বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বলে ভূমিকা রাখার জন্য ইতালী প্রবাসীদের প্রতি আহ্বান জানান। এবং জালালাবাদ এসোসিয়েশনের মাধ্যমে বাংলাদেশ অসহায় হতদরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে দেশের উন্নয়নে প্রবাসী বাংলাদেশিদের নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতা করার অনুরোধ করেন। সভা শেষে স্বাধীনতা মুক্তিযুদ্ধের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়৷ এবং সধ্য ইতালিতে প্রত্যাবর্তকারী অর্থ সম্পাদক বুলবুল আহমদ ও সহ সাধারন সম্পাদক হোসেন আহমদ কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়৷