ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ
দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী

ইতালীস্হ বাংলাদেশ দূতাবাসকে দূর্নীতি মুক্ত রেখে প্রবাসীদের সেবাদানের প্রত্যয় ব্যক্ত করেছেন রাষ্ট্রদূত

প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২০, ০৪:২৭ এএম

ইতালীস্হ বাংলাদেশ দূতাবাসকে দূর্নীতি মুক্ত রেখে প্রবাসীদের সেবাদানের প্রত্যয় ব্যক্ত করেছেন রাষ্ট্রদূত
'দূতাবাস বাংলাদেশেরই একটি ভূখণ্ড আর তাই ইতালিস্থ বাংলাদেশ দূতাবাসেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স বাস্তবায়ন করা হবে। বর্তমান প্রবাসবান্ধব সরকারের সুফল সাধারণ প্রবাসীদের মাঝে পৌঁছে দিতে প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও জানিয়েছেন নবনিযুক্ত রাষ্ট্রদূত মোঃ শামীম আহসান। ইতালি আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাদের সাথে পৃথক পৃথক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। রোমস্থ বাংলাদেশ দূতাবাসের হলরুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সদ্য আগত রাষ্ট্রদূত মোঃ শামীম আহসানকে শুরুতেই ফুল দিয়ে বরণ করে নেন নেতারা। পরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়, সভায় উপস্থিত ছিলেন সর্ব ইউরোপীয় আওয়ামিলীগের সাবেক সহ-সভাপতি কে এম লোকমান হোসেন, ইতালি আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মুক্তিযোদ্ধা মাহতাব হোসেন, সহ- সভাপতি আব্দুর রউফ ফকির, মাইন উদ্দিন লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক আফতাব বেপারী, সোয়েব দেওয়ান, সাংগঠনিক সম্পাদক দিন মোহাম্মদ, শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মনজুর আহমেদ, যুবলীগ ইতালি শাখার ভারপ্রাপ্ত সভাপতি উজ্জল মৃধা, মহিলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি নাসিমা আক্তার নূপুর, সাংগঠনিক সম্পাদক মেহেনাস তাব্বাসুম শেলি, স্চ্ছোসেবক লীগের সাধারণ সম্পাদক ইকবাল ঢালী, আওয়ামী সাংস্কৃতিক ফোরাম সভাপতি আলি আজম, ইতালী আওয়ামী লীগের সদস্য আব্দুর রশিদ, কচি মুন্সী, শাখাওয়াত হোসেন শাখন, বাচ্চু সরদার, এছাড়াও ইতালি আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী সাংস্কৃতিক ফোরামের সিনিয়র নেতৃবৃন্দরা। মতবিনিময়কালে সাধারণ প্রবাসীদের বিভিন্ন সমস্যা ও সমাধানের পথ নিয়ে রাষ্ট্রদূত ও দূতাবাসের উর্ধতন কর্মকর্তাদের সাথে খোলামেলা আলোচনা করেন উপস্থিত নেতারা।