ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ
দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী

মার্কোনী যুব যুবসমাজের শীতকালীন পিঠা উৎসব

প্রকাশিত: ২৯ ফেব্রুয়ারি ২০২০, ০৮:০৪ এএম

মার্কোনী যুব যুবসমাজের শীতকালীন পিঠা উৎসব
বাংলা কৃষ্টি ও সংস্কৃতি কে লালন, পালন ও ধারণ করার প্রত্যয়ে ইতালিতে মার্কোনী যুব সমাজ শীতকালীন পিঠা উৎসবের আয়োজন করে। রাজধানী রোমের অলিম্পিক ক্লাব মাঠে প্রায় অর্ধ শতাধিক প্রবাসী বাংলাদেশি নারীরা পিঠা পুলি বানিয়ে নিয়ে উৎসবে আসেন। বিকেল থেকে রাত পর্যন্ত চলে এই পিঠা উৎসব টি। বিজয় করের পরিচালনায় এই সংগঠনের নেতৃবৃন্দরা বলেন" হাজার বছরের পুরনো বাংলাদেশীদের ঐতিহ্য ও কৃষ্টি, যা গৌরবের। কিন্তু প্রবাসে অবস্থানগত কারণেই এখানে সেই সংস্কৃতির বিকাশে ধীর গতি আসে, সে কারণেই এই আয়োজন। তারা আরো বলেন " বাঙালিদের যে কৃষ্টি ও সংস্কৃতি রয়েছে তা পালন ও ধারনের মধ্যে দিয়ে সেই দেশের সঙ্গে দূরত্ব অনেক অংশেই কমে যায়। আর এই ধরনের আয়োজনের মধ্যে দিয়ে আমাদের ঐতিহ্য গুলোও বেঁচে থাকে। পাশাপাশি আগামী প্রজন্ম গৌরবময় এই ঐতিহ্য ও সংস্কৃতি কে শিখতে ও জানতে পারে। প্রবাসের এই প্রজন্মদের মাঝে যদি নিজ দেশের সংস্কৃতি ও কৃষ্টির ইতিহাস গুলো জানানো যায় তাহলে তাদের মধ্যে দেশের প্রতি একটি আত্মিক বন্ধনের সৃষ্টি হবে।" এ সময় উপস্থিত ছিলেন রোমের রাজনৈতিক, সামাজিক, আঞ্চলিক, ব্যবসায়িক এবং জালালাবাদ এস্যোসিয়েশনের নেতৃবৃন্দ। এই সময় প্রতিটি নারী দের জন্যে বিশেষ পুরস্কার প্রদান করা হয়। উল্লেখ্য "মার্কোনী যুব সমাজ" একঝাক তরুণদের একটা সংগঠন। এই তরুণেরা তাদের মেধা ও মনন দিয়ে ইতালির রোমের কমিউনিটির জন্য কল্যাণকর কাজ গুলো করে যাচ্ছে। ' কোন বৈষম্য থাকবেনা সবাই কাজ করবে যে যার সাধ্য মতো' এ শ্লোগান ধারন করে মার্কোনী যুব সমাজ বছরের পর বছর কাজ করে যাচ্ছে। অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ ভবিষ্যতে আরো বেশি সমাজ উন্নয়ন মূলক কাজ করে যাবার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন, সেই সঙ্গে সকলের সহযোগিতা ও কামনা করেন।