ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ
দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী

ইতালীর ভেনিসে ছাত্রলীগের ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০২০, ০৫:৫৭ এএম

ইতালীর ভেনিসে ছাত্রলীগের ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
বিপুল আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ ছাত্রলীগের ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করলো ইতালীর ভেনিস শাখা ছাত্রলীগ।ভেনিসের মারঘেরা একটি হলরুমে গত ১৮ জানুয়ারী আয়োজন করা হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের। ভেনিস শাখা ছাত্রলীগের সভাপতি আরিফ হাওলাদারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক রোমান ইসলাম রাজের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেনিস আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি রফিকুল ইসলাম ছৈয়াল । আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইতালী ছাত্রলীগের সাধারণ সম্পাদক মহিউদ্দিন হাওলাদার, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইতালী ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হিমেল মিয়া । পবিত্র কোরআন তিলাওয়াত এর মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করা হয় । আলোচনা সভায় বঙ্গবন্ধুর আদর্শে গড়া ছাত্রলীগের ইতিহাস ও ঐতিহ্যের কথা তুলে ধরে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভেনিস আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি বিল্লাল হোসেন ঢালী, আবুল কাশেম শিকদার, আবু তাহের খান ডালু, আল মামুন ঢালী, যুগ্ম সাধারণ সম্পাদক আকবর হোসেন বেপারী, সাবেক সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহম্মদ, তথ্য বিষয়ক সম্পাদক সুজন মাহমুদ সবুজ, ধর্ম বিষয়ক সম্পাদক স্বপন ঢালী, বাংলাদেশ ছাত্রলীগ নির্বাহী কমিটির সাবেক সদস্য কাজী আব্দুল্লাহ আল রোনাক, ভৈরব পরিষদ ভেনিসের উপদেষ্টা আব্দুল মান্নান, ভেনিস যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি গোলাম মোস্তফা কালু, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক সজিব মুন্সি, এেভিজো বাংলা স্কুলের সভাপতি কামরুল হাসান রাসেল, চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মুক্তার হোসেন, ভেনিস ছাএলীগের সহ সভাপতি রাজিব হোসেন, দিপু মোল্লা , যুগ্ম সাধারণ সম্পাদক মোসারফ হোসেন, নূর আলম ভূইয়া, আকাশ মাদবর, সাংগঠনিক সম্পাদক রিয়াদ জমাদ্দার, প্রচার সম্পাদক রাজু দাস প্রমুখ । আলোচনা সভায় টেলি কনফারেন্সে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য । আলোচনা শেষে ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়। পরে কামরুনাহার তুলির পরিচালনায় জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান ও নৃত্য পরিবেশন করেন স্হানীয় শিল্পী বৃন্দ।