ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ
দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী

ইতালিস্থ বাংলাদেশ দূতাবাসে প্রেস কনফারেন্সঃ ইস্যুর আপেক্ষায় ১৭শ ২ টি পাসপোর্ট।

প্রকাশিত: ১০ নভেম্বর ২০১৯, ০৮:২১ পিএম

ইতালিস্থ বাংলাদেশ দূতাবাসে প্রেস কনফারেন্সঃ ইস্যুর আপেক্ষায় ১৭শ ২ টি পাসপোর্ট।
ইতালির রাজধানী রোমে বাংলাদেশ দূতাবাসের স্থায়ী ভবনে পাসপোর্টের হাল নাগাদ বিভিন্ন তথ্য ও সেই সঙ্গে প্রবাসী কল্যাণ মন্ত্রনালায় থেকে প্রবাসী বাংলাদেশিদের জন্য যে সুযোগ ও সুবিধা গুলো দিয়েছে সে বিষয় গুলো নিয়ে এক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়। ৭ নভেম্বর বৃহস্পতিবার দূতাবাসের কনফারেন্স রুমে কাউন্সিলর সিকদার মোঃআশরাফুর রহমান ও এরফানুল হক এবং প্রথম সচিব শেখ সালেহ আহমেদ সাংবাদিকদের সামনে এই তথ্য গুলো তুলে ধরেন। ১০হাজারের অধিক পাসপোর্ট জটিলতা রয়েছে এমন অপপ্রচারের জবাবে প্রথম সচিব সালেহ আহমেদ ২০১৪ সাল থেকে ২০১৯ সালের ৭ নভেম্বর পর্যন্ত সর্বশেষ তথ্য প্রদান করেন তিনি জানান ''২০১৪ সাল থেকে ডিজিটাল পাসপোর্ট আবেদন গ্রহণ শুরু তখন ৪শত ১৭ টি পাসপোর্ট জমা পড়ে এবং দূতাবাস প্রদান করে ৪শ ১৭ টি, ২০১৫ সালে জমা পড়ে ২৫ হাজার ৭শ ৫৪টি, প্রদান করা হয় ২৫ হাছার ৬শ ৩৭টি, ২০১৬ তে জমা পড়ে ১৬ হাজার ৯ শ ০৮টি এদিকে প্রদান হয় ১৬ হাজার ৯শ ৯৮ টি, ২০১৭ সালে ১০ হাজার ৯শ ৮৬ টি পড়ে জমা আর প্রদান করে দূতাবাস ১০ হাজার ৫শ ৪০টি পাসপোর্ট, ২০১৮ সালে ১০ হাজার ৭ শ ৮৬ টা জমা পড়লে প্রদান করা হয় ৭ হাজার ৯শ ৬৭ টি, এদিকে সর্বশেষ ২০১৯ এর অক্টোবর পর্যন্ত জমা পড়ে ৮ হাজার ৫শ ৮৭টি আর দূতাবাস প্রদান করে ১১ হাজার ৪শ ৫৬ টি।'' সংবাদ সম্মলেনে তাঁরা উল্লেখ করেন, তথ্য পরিবর্তনের কারণে ৭শ ৮২ টি পাসপোর্টের কাজ এখনও বাকি আছে এবং পুলিশ ভেরিফিকেশনের কারণে ৯ শ ২০টি পাসপোর্ট নবায়ন এখনও পর্যন্ত করা যায় নি।। সব মিলিয়ে ১৭০২ টি পাসপোর্ট আটকে রয়েছে বাংলাদেশ পাসপোর্ট অধিদপ্তরে। সংবাদ সম্মেলনে তথ্য গোপন করে পাসপোর্ট আবেদন না করার ও আহবান জানান দুতাবাস কর্মকর্তারা। কাউন্সিলর এরফানুল হক উল্লেখ করেন, বাংলাদেশ দূতাবাস ১ জুলাই ২০১৮ থেকে ৩০ জুন ২০১৯ পর্যন্ত এই অর্থ বছরে যারা সবোর্চচ ১০ হাজার ইউরো পর্যন্ত বৈধ পথে রেমিটেন্স প্রেরণকারীদের পুরস্কার প্রদান করা হবে। এখানে উৎসাহ প্রদানের জন্য পুরুষ থাকবে তিনজন ও নারী থাকবে দুইজন। এক্ষত্রে ৩০ নভেম্বর আবেদন গ্রহনের শেষ তারিখ বলে জানান তিনি। তিনি আরো বলেন 'বাংলাদেশ সরকার রেমিটেন্স পাঠানোর ক্ষেত্রে শতকরা ২% প্রণোদনা কার্যকরী হয়েছে এবং যে ব্যাংক গুলো এখনো করেনি সেগুলো ও এই শুরু করবে। পাশাপাশি ওয়েজ অর্নাস কল্যাণ বোর্ডের নিবন্ধন করলে সন্তানদের লেখাপড়া সংক্রান্ত সহযোগিতা, প্রবাসী ঋণ ও প্রবাসী লাশ বহনের খরচ সহ বিভিন্ন সুবিধা গুলোর কথা জানান।' এদিকে দূতাবাস ঘেরাও কর্মসূচির বিষয়ে কাউন্সিলর সিকদার মোঃআশরাফুর রহমান বলেন 'রাষ্ট্রদূত শুধু রোমেই নয় বিভিন্ন প্রভিন্স গুলোতে কনস্যুলেট সার্ভিসে নিজে যান। সমস্যা গুলো সমাধানের চেষ্টা করেন। সেদিক থেকে যে কোন বিষয়ে কথা বলতে হলে কিংবা সাক্ষাৎ করতে যে কেউ ই তাঁর কাছে আসতে পারেন, কথা বলতে পারেন। এরকম সুযোগ থাকার পরও এই ধরনের কর্মসূচিতে বিদেশীদের কাছে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করাই হবে মূল উদ্দেশ্য, অন্য কিছু নয়।'