ঢাকা ২৪ শ্রাবণ ১৪৩৩, শনিবার, ০৮ আগস্ট ২০২৬
ঢাকা ২৪ শ্রাবণ ১৪৩৩, শনিবার, ০৮ আগস্ট ২০২৬
সর্বশেষ
ইউরোপ যাত্রার ফাঁদে লিবিয়ায় অপহরণ, উদ্ধার ১৩ বাংলাদেশি গ্রিসের উপকূলে অভিবাসীর ঢল, উদ্ধার ২০২ জন—বাংলাদেশিদের সংখ্যা বেশি ইতালি পাঠানোর নামে ৩৬ লাখ টাকা আত্মসাৎ, নিখোঁজ মাদারীপুরের রাজীব আমিরাতে ভিসা বাতিল আতঙ্ক: গুজব নয়, দূতাবাসের বার্তা মানুন নিউইয়র্কে সড়ক দুর্ঘটনা: তিন বাংলাদেশির ক্ষতিপূরণ ৩৩ কোটি টাকা প্যারিসে থেকেও বাংলা গানের সঙ্গে জয়া বর্মণ জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করতে ট্রাম্পের নতুন আদেশ : উদ্দেশ্য সন্তানদের স্বয়ংক্রিয় নাগরিকত্ব পাওয়ার পথ বন্ধ মালয়েশিয়ার জাতীয় দলে বাংলাদেশি তরুণ, খেলবেন জন্মভূমির বিরুদ্ধে মেসির জোড়া গোলে লিগস কাপে দুর্দান্ত সূচনা, ৪-২ ব্যবধানে জিতল ইন্টার মায়ামি যুক্তরাজ্যে তাপপ্রবাহে ২,৮৭৭ মৃত্যু, চাপ মোকাবিলায় এনএইচএসকে প্রস্তুতির নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর আরব আমিরাতে শুক্রবার পূর্ব ও দক্ষিণাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা সৌদিতে কোম্পানি থেকে বাসায় গৃহকর্মী আনার নতুন সহজ নিয়ম চালু শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে যা লিখল বিশ্বমিডিয়া সৌদি প্রবাসীদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ: জেনে নিন অভিযানের আসল কারণ ও আইনি নিয়মাবলি শেখ হাসিনা ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট ছিলেন: রিজভী যুক্তরাজ্যে টয়লেট ব্যবহারে নতুন নিয়ম, বদলাবে ১৮ হাজার সাইনবোর্ড লন্ডনের কভেন্ট গার্ডেনে ছুরি নিয়ে তাণ্ডব, আহত চার, নারী গ্রেপ্তার সিডনির সড়ক দুর্ঘটনায় নিহত নুরহায়াতি, লাইফ সাপোর্টে বাংলাদেশি মাহবুবুল প্যারিসে জেমসের কনসার্ট : এক টুকরো বাংলাদেশ আমিরাতে ৯৮৫ বাংলাদেশির ভিসা বাতিল : তালিকা পাঠাল দূতাবাস প্রবাসজীবনের চাপ : মালদ্বীপে ১০ দিনে ৮ বাংলাদেশির মৃত্যু টাঙ্গুয়ার হাওরের একাংশে নৌযান নিষিদ্ধ, কত দূর যেতে পারবেন পর্যটকরা? সিডনির মঞ্চ মাতালেন রুনা লায়লা নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্ট: তারার মেলায় সেরা যারা লন্ডনে ব্রিক লেইন জামে মসজিদের ৫০ বছর: দুইদিনব্যাপী অনুষ্ঠান সেপ্টেম্বরে প্রথম স্ত্রীকে নিয়ে বিদেশ যাত্রা, বুলডোজার দিয়ে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী ‘প্রতারণা’: নিউ জার্সিতে ২ বাংলাদেশি গ্রেপ্তার স্ত্রীকে মার*ধর, ইতালি থেকে বাংলাদেশি বহিস্কার আরব আমিরাতে কড়াকড়ি, কারা পড়ছেন নিষেধাজ্ঞার আওতায়? প্রবাসীদের টাকা নিয়ে উধাও ‘ইয়েপবিট’ ও ‘বনচ্যাট’

আজ বিরল ঘটনার সাক্ষী হচ্ছে পবিত্র কাবা প্রাঙ্গণ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৫ জুলাই ২০২৬, ০৩:৩৩ পিএম

আজ বিরল ঘটনার সাক্ষী হচ্ছে পবিত্র কাবা প্রাঙ্গণ

পবিত্র কাবাকে কেন্দ্র করে আজ বুধবার (১৫ জুলাই) ঘটতে যাচ্ছে একটি বিরল জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা। জ্যোতির্বিজ্ঞানীদের তথ্য অনুযায়ী, মক্কার স্থানীয় সময় দুপুর ১২টা ২৬ মিনিট ৪৪ সেকেন্ডে সূর্য ঠিক কাবার শীর্ষবিন্দুতে অর্থাৎ প্রায় ৯০ ডিগ্রি কোণে খাড়াভাবে অবস্থান করবে। এই মুহূর্তে বিশ্বের যেসব অঞ্চল থেকে সূর্য দৃশ্যমান থাকবে, সেখান থেকে প্রাকৃতিক উপায়ে নির্ভুলভাবে কিবলার দিক নির্ধারণ করা সম্ভব হবে। মঙ্গলবার (১৪ জুলাই) গালফ নিউজ এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে।

জেদ্দা অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির সভাপতি মাজেদ আবু জাহরা জানান, ওই মুহূর্তে সূর্যের অবস্থান হবে সরাসরি কাবার দিকে, ফলে কোনো খাড়া বস্তুর ছায়া পড়বে কিবলার ঠিক বিপরীত দিকে। তাই নির্ধারিত সময়ে সমতল কোনো স্থানে একটি সোজা লাঠি বা দণ্ড খাড়াভাবে স্থাপন করে তার ছায়ার বিপরীত দিক অনুসরণ করলেই সহজে কিবলার সঠিক দিক পাওয়া যাবে।

গালফ নিউজের প্রতিবেদন অনুযায়ী, মক্কা থেকে দূরবর্তী দেশ অঞ্চলে বসবাসকারী মুসলিমদের জন্য এই পদ্ধতি বিশেষভাবে কার্যকর, কারণ কম্পাস বা যন্ত্রপাতি ছাড়াই এর মাধ্যমে নির্ভুলভাবে কিবলা নির্ণয় করা যায়। একই সঙ্গে জেদ্দার মতো নিকটবর্তী শহরগুলোতে বিদ্যমান মসজিদ বা স্থাপনার কিবলার দিক সঠিক আছে কি না, তা যাচাই করার জন্যও এই প্রাকৃতিক পদ্ধতি ব্যবহার করা যেতে পারে।

মাজেদ আবু জাহরা আরও বলেন, সূর্যের আপাত অবস্থান কাবার অক্ষাংশের (২১ ডিগ্রি ২৫ মিনিট উত্তর) বিশেষ সামঞ্জস্যের কারণেই এই ঘটনা ঘটে। জ্যোতির্বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরে একে কিবলা নির্ধারণের নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে ব্যবহার করে আসছেন।

বছরে দুইবার ঘটে এই ঘটনা

জ্যোতির্বিজ্ঞান-সংক্রান্ত তথ্য অনুসারে, সূর্যের কাবার ওপর সরাসরি অবস্থান নেওয়ার এই ঘটনা বছরে দুইবার ঘটেএকবার ২৭ বা ২৮ মে এবং আরেকবার ১৫ বা ১৬ জুলাই। এবছর মে মাসের ঘটনাটি ঘটেছিল ২৬ মে, ঈদুল আজহার সময়, যখন মক্কায় স্থানীয় সময় দুপুর ১২টা ১৮ মিনিটের দিকে সূর্য কাবার প্রায় খাড়া ওপরে চলে আসে। এই ঘটনাটি ত্রয়োদশ শতাব্দীতে জ্যোতির্বিদ জাগমিনি এবং নাসিরুদ্দিন আত-তুসির পর্যবেক্ষণেও উঠে এসেছিল বলে জানা যায়।

এছাড়া পৃথিবীর বিপরীত গোলার্ধে, যেখানে এই মুহূর্তে সূর্য দৃশ্যমান থাকে না, সেসব অঞ্চলের বাসিন্দারা জানুয়ারি নভেম্বর মাসে কাবার প্রতিপাদ বিন্দুর (অ্যান্টিপোডাল পয়েন্ট) মাধ্যমে অনুরূপ একটি ঘটনা পর্যবেক্ষণ করতে পারেন, যেখানে ছায়া পড়ে বিপরীতমুখী।

বাংলাদেশ যুক্তরাজ্যে সময়

মক্কার স্থানীয় সময়ের হিসাবে বাংলাদেশে (জিএমটি+) এই মুহূর্তটি পড়বে বিকেল ৩টা ২৬ মিনিট ৪৪ সেকেন্ডে, আর যুক্তরাজ্যে (বিএসটি, জিএমটি+) এটি ঘটবে সকাল ১০টা ২৬ মিনিট ৪৪ সেকেন্ডের দিকে। এসময় আকাশ পরিষ্কার সূর্য দৃশ্যমান থাকলে খাড়া কোনো বস্তুর ছায়া লক্ষ করে কিবলার দিক যাচাই করা সম্ভব হবে।

সূত্র: গালফ নিউজ, উইকিপিডিয়া