ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ
দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী

মুসলিম পরিবার ছেলের নাম রাখল নরেন্দ্র মোদী

প্রকাশিত: ২৬ মে ২০১৯, ০৪:৩০ পিএম

মুসলিম পরিবার ছেলের নাম রাখল নরেন্দ্র মোদী
ভারতের লোকসভা নির্বাচনের ফল প্রকাশ হতেই দেখা যায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঝড়ে কুপোকাত হয়ে গেছে দেশটির বিরোধী শিবির। সেই ঝড়ে ভেসে গেলেন উত্তরপ্রদেশের পারসাপুর এলাকার মহরাউর গ্রামের মুসলিম পরিবারের এক গৃহবধূ। ওই গৃহবধু গত ২৩ মে নির্বাচনের ফল প্রকাশের দিনে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। মোদির জয়ের দিনে সন্তান জন্ম নেয়ায় তার নাম ‘নরেন্দ্র দামোদর দাস মোদি’ রাখার সিদ্ধান্ত নিয়েছেন ওই নারী। সন্তানের জন্ম দেয়া উত্তরপ্রদেশের ওই নারীর নাম মেহনাজ বেগম। ২৩ মে ছেলের নাম ঠিক করার দিন নির্ধারণ করা ছিল। সেদিনই মোদির নাম মাথায় আসে তার। সেই নামেই নিজের ছেলের নাম ঠিক করেন তিনি। আশপাশের সবাই তাকে মত বদলাতে বললেও, তিনি অনড় থাকেন বলে ভারতীয় একটি বার্তাসংস্থাকে জানিয়েছেন তার শ্বশুর। দুবাইতে কর্মরত ওই নারীর স্বামী মুস্তাক আহমেদকে খবর দেয়া হলে তিনিও চেষ্টা করেন স্ত্রীর মত বদলাতে। কিন্তু শেষ পর্যন্ত স্ত্রীর ইচ্ছেকে মেনে নেন তিনি। পরে ওই পরিবারের পক্ষ থেকে জেলা শাসকের উদ্দেশে লেখা একটি হলফনামা জমা দেয়া হয় পঞ্চায়েতের সহ-উন্নয়ন কর্মকর্তা ঘনশ্যাম পাণ্ডের কাছে। শুক্রবার ওই হলফনামা পেয়ে ঘনশ্যাম পাণ্ডে বলেছেন, ‘আবেদনটি গ্রাম পঞ্চায়েতের সম্পাদকের কাছে পাঠিয়ে দেয়া হয়েছে। তিনিই জন্ম ও মৃত্যু নথিবদ্ধ করার বিষয়টি দেখেন।’ হলফনামায় মেহনাজ বেগম মোদি এবং তার সরকারের উন্নয়নের প্রশংসা করেছেন। বিশেষ করে দরিদ্র মানুষদের জন্য বিনামূল্যে গ্যাসের সংযোগ ও শৌচাগার নির্মাণে আর্থিক সহায়তা প্রকল্পের ভূয়সী প্রশংসা করেন। প্রধানমন্ত্রীর নামে নাতির নাম রাখার ব্যাপারে মেহনাজের শ্বশুর ইদ্রিশ বলেছেন,‘শিশুর নাম রাখার বিষয়টি পরিবারের ব্যক্তিগত ব্যাপার। তাই অন্যদের এতে নাক গলানো উচিত নয়।’ মেহনাজ জানিয়েছেন, আমরা চাই নরেন্দ্র মোদির মতোই আমাদের সন্তান পরিশ্রমী হোক। তার মতোই সফল হোক। সূত্র: জিনিউজ, আনন্দবাজার।