ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ
দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী

গ্রীস দূতাবাসে বিজয় দিবস উদযাপিত

প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০১৯, ০৫:৪৯ পিএম

গ্রীস দূতাবাসে বিজয় দিবস উদযাপিত
গ্রিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদুত প্রবাসবন্ধু মোঃ জসীম উদ্দিন এনডিসি বলেছেন ''জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক বড় শক্তি হচ্ছে মানুষের প্রতি ভালোবাসা। তাঁর প্রতি শ্রদ্ধা রেখে নতুন প্রজন্মের মাঝে দেশপ্রেম জাগ্রত করতে হবে, আমাদের উচিত ভালো কথার সাথে ভালো কাজের সম্পৃক্ততা সৃষ্টি করা। গ্রীসে অবস্থানরত বাংলাদেশিদের অনেক কিছু শেখার সুযোগ রয়েছে যেমন ইতিহাস, সংস্কৃতি, দর্শন, রাজনীতি তেমনি না কে হ্যাঁ দিয়ে পরিণত করতে হবে।'' প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। সোমবার (১৬ডিসেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ দূতাবাস কর্তৃক আয়োজিত দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন তিনি। দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির মধ্যে রয়েছিল পবিত্র কোরআন থেকে তেলাওয়াত,দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে মোনাজাত, নতুন প্রজন্মের শিশু-কিশোরদের মধ্যে ছিল বিজয় ফুল প্রতিযোগিতা এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান ও আলোচনা সভা। দূতাবাসের প্রথম সচিব লেখক সুজন দেবনাথ এর পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দূতাবাসের কাউন্সিলর মোহাম্মদ খালেদ, কাউন্সিলর ডক্টর সৈয়দা ফরহানা নুর চৌধুরী,গ্রীস আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোশাররফ হোসেন লিয়াকত,সাধারণ সম্পাদক বাবুল হাওলাদার,মুক্তিযুদ্ধা শফিউল্লাহ, হোসাইন কবির, গ্রীস আওয়ামী লীগের সাবেক আহবায়ক বাচ্চু বেপারী, যুগ্ন আহবায়ক আবিদ হানজালা, সহ-সভাপতি সামাদ মাতুব্বর, নান্নু খালাসী, যুগ্ন সাধারন সম্পাদক আমিন হোসাইন মাস্টার,আলমগীর হুসাইন ফারুক, দাদন মৃধা, আব্দুর রহিম মাতুব্বর,সাংগঠনিক সম্পাদক রফিক হাওলাদার,মহিলা সম্পাদক মৌসুমী পারভীন, দোয়ের একাডেমির সভাপতি আনোয়ার হোসেন দেওয়ান,সহ-সভাপতি সোহরাব হুসাইন ইসমাইল, বাংলা গ্রিক এডুকেশন সেন্টারে সভাপতি আব্দুস সালাম শেখ,সাধারণ সম্পাদক কামাল রহমান, গ্রীস যুবলীগের আহ্বায়ক কামরুল হাসান, যুগ্ম আহবায়ক রাসেল মিয়া, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন প্রধান,সদস্য শেখ শাহিনা আক্তার, হাসিনা আক্তার লিলি, শেখ রাসেল পরিষদ এর সভাপতি এস রফিকুল ইসলাম নান্টু, গ্রীস ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুমিন খান,ছাত্রলীগ নেতা সজিব বেপারী, সজীব মাতব্বর, এথেন্স মহানগর যুবলীগের আহ্বায়ক সাকের আহমদ, যুবলীগ নেতা জুয়েল আহমদ,নতুন প্রজন্মের পক্ষে বক্তব্য রাখেন ইসরাদ, নারীদের পক্ষে বক্তব্য রাখেন সুরাইয়া আক্তার মিলি। গ্রিসের বাংলাদেশ দূতাবাসের জাতীয় কোন প্রোগ্রামে বিপুল সংখ্যক লোক উপস্থিত ছিলেন, যা অতীতের যে কোন সময়ের চেয়ে অনেক বেশী। দূতাবাস প্রাঙ্গন ছিল ব্যাপক সংখ্যক প্রবাসীদের পদচারনায় মুখরিত। অনুষ্ঠানে বাংলা মিডিয়ার সাংবাদিকদের মাঝে উপস্থিত ছিলেন ইউরো বাংলা প্রেসক্লাব সভাপতি তাইজুল ইসলাম ফয়েজ, সহ-সভাপতি ইলিয়াস আহমদ, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম বিএসসি,যুগ্ন সাধারন সম্পাদক নাজমুল হক, সাংগঠনিক সম্পাদক জাবের আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক মুছাঃ নুরুন্নাহার তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রদীপ কুমার সরকার, প্রচার ও প্রকাশনা সম্পাদক আফসার হৃদয়, অর্থ সম্পাদক রাজিব আহমেদ, দপ্তর সম্পাদক মাহবুবুল আলম, নির্বাহী সদস্য আব্দুল কুদ্দুস ইকবাল হোসেন, এমদাদ হোসেন চৌধুরী, জালালাবাদ এসোসিয়েশন ইন গ্রীস শাখার উপদেষ্টা সদস্য নজরুল ইসলাম, সদস্য সুকুর আলি, জাবের আহমদ, ফয়সাল খান, গিয়াস উদ্দিন, আব্দুল কুদ্দুস, লোকমান উদ্দিন প্রমূখ।