ঢাকা ১০ ভাদ্র ১৪৩৩, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
ঢাকা ১০ ভাদ্র ১৪৩৩, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
সর্বশেষ
দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী

গ্রীসের বাংলাদেশ দূতাবাসে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত

প্রকাশিত: ১৩ আগস্ট ২০১৯, ০৬:৪৮ পিএম

গ্রীসের বাংলাদেশ দূতাবাসে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত
গতকাল (১২ আগষ্ট) সোমবার সন্ধ্যা ৮:৩০ এর সময় বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গনে রাষ্ট্রদূত এর আমন্ত্রণে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়। মান্যবর রাষ্ট্রদূত প্রবাসবন্ধু মো: জসীম উদ্দিন এনডিসি এর সভাপতিত্বে দূতাবাসের প্রথম সচিব লেখক সুজন দেবনাথ এর পরিচালনায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেরিত বাণী পাঠ করে শুনান দূতাবাসের কাউন্সিলর মোঃ খালেদ। মহামান্য রাষ্ট্রপতি মো: আবদুল হামিদের পৃথক বাণী পাঠ করেন মান্যবর রাষ্ট্রদূত। ওপেন হাউজ ডে তে অংশ নেন বাংলাদেশ কমিউনিটি ইন গ্রীস এর সভাপতি হাজী মোঃ আব্দুল কুদ্দুস, সিনিয়র সহ-সভাপতি হাজী মো: আহসান উল্লাহ হাসান, সাধারণ সম্পাদক আব্দুল খালিক মাতুব্বর, সাবেক সভাপতি গোলাম মাওলা, সাবেক সাধারন সম্পাদক জাহাঙ্গীর হাওলাদার, গ্রীস আওয়ামী লীগের সভাপতি মান্নান মাতুব্বর, সাধারণ সম্পাদক বাবুল হাওলাদার সহ বাংলাদেশ কমিউনিটি ইন গ্রীস, গ্রীস আওয়ামী লীগ,যুবলীগ, ছাত্রলীগ, ইউরো বাংলা প্রেস ক্লাব,দোয়েল একাডেমী, গ্রিক বাংলা শিক্ষা কেন্দ্র, বিভাগীয়, জেলা ও থানা পর্যায়ের আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে মহিলা ও শিশু কিশোরদের উপস্থিতি ছিল লক্ষণীয়। অনুষ্ঠানের শুরুতে ফুলেল ভালোবাসায় সিক্ত হন মান্যবর রাষ্ট্রদূত। গ্রীস আওয়ামী লীগেরপক্ষ থেকে শত শত নেতাকর্মী ফুল দিয়ে শুভেচ্ছা জানান। ইউরো বাংলা প্রেস ক্লাব,জয়যাত্রা টেলিভিশন,ইউরো বাংলা নিউজ,এস এ টিভি এর পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। রাষ্ট্রদূত মো: জসীম উদ্দিন এনডিসি বলেন শোকের মাস আগস্ট এই মাসে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়েছিল। ২০২০বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী, এই দিনটি স্মরণীয় করে রাখতে বাংলাদেশ দূতাবাস বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। তিনি বলেন প্রতিটি প্রবাসী বাংলাদেশীদের উচিত এই দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করা। তিনি আরো বলেন ঈদুল আযহার শিক্ষণীয় বিষয়গুলো আমাদের মর্মে মর্মে উপলব্ধি করে বাস্তব জীবনের প্রতিফলন ঘটাতে হবে। তাহলে ঈদুল আজহা পালন করা আমাদের সার্থকতা আসবে । প্রবাসী নেতৃবৃন্দ বক্তব্যে বলেন রাষ্ট্রদূত মো:জসীম উদ্দিন গ্রীস এর মাটিতে যেদিন পা রেখেছেন, প্রায় ২৫-৩০হাজার বাংলাদেশীকে একত্রিত করে দূতাবাসকে, বাংলাদেশের একটি পরিবারে রূপান্তরিত করেছেন। যা ইতিমধ্যে অন্য কোন রাষ্ট্রদূতের দ্বারা সম্ভব হয়নি।