ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ
ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী সিলেটে ট্রিপল মার্ডার: বাদীর সন্দেহ জামায়াত নেতা সিরাজের দিকে স্টোস্টেরন পরীক্ষায় পুরুষ প্রমাণিত: দুই নারী অ্যাথলেটের পদক বাতিল, আজীবন নিষেধাজ্ঞা মালয়েশিয়ায় বেতনহীন ১২৬ বাংলাদেশি শ্রমিক সংকটে পোল্যান্ডে বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা, সতর্কতা নেতানিয়াহুর ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’ মন্তব্যে তুমুল সমালোচনা

ইউরোপ ৯০ হাজার বাংলাদেশি ফেরত পাঠাবে

প্রকাশিত: ১২ জুলাই ২০১৯, ০৫:১৫ পিএম

ইউরোপ ৯০ হাজার বাংলাদেশি ফেরত পাঠাবে
ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে বসবাসরত ৯০ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাবে ইইউ’র দেশগুলো। এজন্য দুই বছর আগে বাংলাদেশের সঙ্গে স্ট্যান্ডার্ড অপারেশন প্রসিডিউর (এসওপি) স্বাক্ষর হয়েছে।তবে নিজ নিজ দেশের আইনি জটিলতার কারণে এখনো ফেরত পাঠাতে পারছে না দেশগুলো। বাংলাদেশের কর্মকর্তা বলছেন, বাংলাদেশ তার নাগরিকদের ফেরত নিতে প্রস্তুত। কিন্তু সংশ্লিষ্ট দেশগুলো আইনি প্রক্রিয়া শেষ করতে না পারায় বাংলাদেশিদের ফেরত পাঠাতে পারছে না।জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের হিসাবে, গত পাঁচ বছরে বিভিন্ন দেশে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেছেন, এক লাখ ৬০ হাজার ৭৩৭ বাংলাদেশি। আগের পাঁচ বছরের তুলনায় এ সংখ্যা  দ্বিগুণেরও বেশি। অর্থাৎ, গত ২০১৪ সাল থেকে দিনে গড়ে ৮৮ জন করে আবেদন করছেন। ইউএনএইচসিআর সম্প্রতি এক প্রতিবেদনে বলেছে, গত বছর বাংলাদেশের ২৮ হাজার ৪৮৮ জন নাগরিক বিভিন্ন দেশে রাজনৈতিক আশ্রয়ের সুযোগ চেয়েছেন। এসব ক্ষেত্রে আবেদন যেমন বেড়েছে, তেমনি প্রত্যাখ্যানের হারও বেড়েছে বহুগুণ। তবে ইউরোপে অবস্থানকারী বাংলাদেশিদের সংখ্যা নিয়েও আপত্তি রয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের। ২০১৮ সালে ফ্রান্সে রাজনৈতিক আশ্রয়ের আবেদন জমা পড়েছে ৭ হাজার ৯৬৩, ইতালিতে ৪ হাজার ১৬২, গ্রিসে ২ হাজার ৪৯৮জন।রাজনৈতিক আশ্রয়প্রার্থীরা আবেদন করার আগে বৈধ ও অবৈধ পন্থায় ওইসব দেশে গিয়ে হাজির হচ্ছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম ইউরোপ ও ইউরোপীয় ইউনিয়ন অনুবিভাগের মহাপরিচালক মোহাম্মদ খোরশেদ আলম খাস্তগীর সংবাদমাধ্যমকে বলেন, এসওপির আওতায় এখন পর্যন্ত মাত্র ১৯০ জন বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে। এর মধ্যে ১৬০ জন জার্মানি থেকে। বাকিরা গ্রিস ও অস্ট্রিয়া থেকে। ইউরোপে অবস্থানকারী অবৈধ বাংলাদেশিদের সংখ্যা নিয়ে খোরশেদ আলম খাস্তগীর বলেন, ইউরোপে অবৈধ বাংলাদেশিদেরসঠিক হিসাব নেই। তারা একেক সময় একেক তথ্য জানায়