ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ
দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী

সংরক্ষিত মহিলা আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সিলেটের কবি মুনা চৌধুরী

প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০১৯, ১২:৫৭ এএম

সংরক্ষিত মহিলা আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সিলেটের কবি মুনা চৌধুরী

হবিগঞ্জ-সিলেট সংরক্ষিত মহিলা আসনে মনোনয়ন পেতে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন আওয়ামীলীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা উপ-কমিটি’র সদস্য শিততুল মুনা (মুনা চৌধুরী)। তিনি মাধবপুর উপজেলার আফজলপুর গ্রামের বাসিন্দা।

বহুমূখী প্রতিভার অধিকারী মুনা চৌধুরী আওয়ামী লীগের রাজনীতির পাশাপাশি লেখালেখি, বাংলাদেশ বেতারের সংবাদ পাঠক, উপস্থাপনা, আবৃত্তিসহ বিভিন্ন সৃজনশীল কাজের সাথে দীর্ঘদিন ধরে জড়িত। তার পিতা শওকত হোসেন চৌধুরী একজন বীর মুক্তিযোদ্ধা ও নিবেদিত প্রাণ আওয়ামী লীগ নেতা। মুনা চৌধুরীর স্বামী ওমর মোঃ ইমরুল মহসিন ১৭তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগদান করেন এবং বর্তমানে উপসচিব হিসেবে পরিকল্পনা মন্ত্রণালয়ে কর্মরত আছেন। মুনা চৌধুরী ২০০৮ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত একটি স্বনামধন্য ইংলিশ মিডিয়াম স্কুল এন্ড কলেজে সিনিয়র শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। বর্তমানে বাংলাদেশ বেতারের একজন তালিকাভূক্ত সংবাদ পাঠিকা হিসেবে নিয়মিত খবর পাঠক করছেন। ইতিপূর্বে একটি টিমের মেম্বার হিসেবে খন্ডকালীন কাজ করেছেন স্যাটেলাইট টিভি ‘চ্যানেল আই’ এর সাথে। তিনি একজন লেখক ও আবৃত্তিশিল্পী। ২০১৮ সালের একুশে বই মেলায় তার ১টি কাব্যগ্রন্থ (অদৃশ্য জল) ও ১টি গল্পগ্রন্থ (অন্য প্রেম) প্রকাশিত হয়। এ বছরের একুশে বইমেলায়ও তার ১টি কাব্যগ্রন্থ প্রকাশের অপেক্ষায় রয়েছে। শিল্প ও সাহিত্যে অবদানের জন্য তাকে বিভিন্ন সম্মাননায় ভূষিত করে সন্মাননা পদক প্রদান করেছেন।

তিনি বাংলাদেশ টেলিভিশনের বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণসহ উপস্থাপনার সাথে দীর্ঘদিন ধরে জড়িত। রাজনৈতিকভাবে বাংলাদেশ আওয়ামী লীগ সমর্থনপুষ্ট পরিবারের একজন সন্তান হিসেবে তিনি শৈশব থেকেই জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শ কে বুকে ধারণ করে আসছেন। দেশ গঠনে জাতির পিতার অনবদ্য অবদানের কথা বাবার মুখে শুনতে শুনতে কেটেছে শৈশবের দিনগুলো। বঙ্গবন্ধুর রেখে যাওয়া স্বপ্ন ও আদর্শকে বাস্তবে রূপান্তর করার প্রাণান্তকর চেষ্টা তাকে রাজনীতিতে আসার অনুপ্রেরণা যুগিয়েছে। তিনি স্কুল জীবন থেকে বাংলাদেশ ছাত্রলীগের সাথে সরাসরি জড়িত ছিলেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় তিনি বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান (জুয়েল) এর পাশাপাশি থেকে বিভিন্ন আন্দোলন ও রাজনৈতিক কর্মকান্ডে সরাসরি সম্পৃক্ত ছিলেন। বর্তমানে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটি (তথ্য ও গবেষণা) এর একজন সক্রিয় সদস্য। বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে তিনি বিভিন্ন রাজনৈতিক কর্মকান্ডে সক্রিয় রয়েছেন। নির্বাচনকালীন প্রচার কমিটির একজন সদস্য হিসেবে দেশের বিভিন্ন প্রান্তে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী প্রচারে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। ক্ষুধা, দারিদ্র ও দুর্নীতিমুক্ত একটি অসাম্প্রদায়িক ডিজিটাল বাংলাদেশ এবং সর্বোপরি বাংলদেশকে একটি উন্নত দেশে গড়তে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধুর চেতনা ও আদর্শকে বুকে ধারণ করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের সকল সংকট ও বাধা বিপত্তি চূর্ণ করে বাংলাদেশকে উন্নত বিশ্বের তালিকায় নিয়ে যাওয়ার অগ্রযাত্রায় নিজেকে উৎসর্গ করতে চান মুনা চৌধুরী নির্বাচিত হয়ে। প্রসঙ্গত, মুনা চৌধুরী ২০০৪ সালে ব্যবসায় শিক্ষা বিষয়ে বি.কম ও ২০০৭ সালে ব্যবস্থাপনা এম.কম পাশ করেন। তিনি জন্মসূত্রে আওয়ামী রাজনৈতিক পরিবেশে বড় হয়েছেন। তার বাবা বীর মুক্তিযোদ্ধা শওকত হোসেন চৌধুরী ১৯৬৯ এর গণআন্দোলনে চট্টগ্রাম কলেজের ছাত্রনেতা হিসেবে রাজপথে থেকে সাহসী ভূমিকা পালন করেন। বর্তমানে তিনি নিজস্ব ব্যবসা পরিচালনার পাশাপাশি বঙ্গবন্ধুর আদর্শকে লালন করে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন রাজনৈতিক কর্মকান্ড এমনকি নির্বাচনের মাঠেও সক্রিয় ভূমিকা পালন করেছেন। চট্টগ্রামের মরহুম এম.এ আজিজ এবং মরহুম জহুর আহম্মদ চৌধুরীর নেতৃত্বে বঙ্গবন্ধুর সহচর ছিলেন। পাকিস্তান আমলে চট্টগ্রাম সিটি কলেজে এন.এফ.এস এর দূর্গ ভেঙ্গে চট্টগ্রামের মেয়র মরহুম মহিউদ্দিন চৌধুরীর নেতৃত্বে ছাত্রলীগ প্রতিষ্ঠিত করেছিলেন ১৯৬৮ সালে। সে নির্বাচিত জনপ্রতিনিধি হয়ে জনকল্যানকর কাজ করে যেতে চান নিরলসভাবে।