ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
সর্বশেষ
লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই যুক্তরাজ্যে কেন বারবার প্রধানমন্ত্রী বদলাচ্ছে? স্টারমারের পর কে? ইসরায়েলি ড্রোন হামলায় লেবাননে নিহত বাংলাদেশির মরদেহ উদ্ধার, আরেকজন নিখোঁজ চট্টগ্রামে গুলিবিদ্ধ শিশুর মৃত্যু: রৌফাবাদের ঘটনায় চাঞ্চল্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির পরও বিরোধীদের অবিশ্বাস কেন? নিউইয়র্কে ইন্তেকাল করেছেন সিলেটের গোলাপগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী কামাল আহমদ রোমে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী উৎসব সাংবাদিক ফয়সল মাহমুদের মায়ের ইন্তেকাল, লন্ডন বাংলা প্রেস ক্লাব পরিবারের শোক ফ্লুসি ডিক্রি জটিলতা নিরসনে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক ইতালি পাঠানোর নামে মাদারীপুরে সক্রিয় মানবপাচার চক্র: বন্দিশালায় রাকিবসহ নিখোঁজ অনেকে নির্বাচনী বিপর্যয়ের পর স্টারমারের পাশে গর্ডন ব্রাউন ও হ্যারিয়েট হারম্যান পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী: নন্দীগ্রামের ‘জায়ান্ট কিলার’ থেকে মুখ্যমন্ত্রী বাংলাদেশি-ব্রিটিশ ফরহাদ হোসেন ইতিহাস গড়লেন, লেবারের মনোনয়নে নিউহ্যামের প্রথম বাংলাদেশি মেয়র ইতিহাস গড়লেন লুৎফুর, চতুর্থবার টাওয়ার হ্যামলেটসের মেয়র হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলা, কী বললেন ট্রাম্প? ধর্মীয় ব্যাখ্যার নামে উগ্রবাদ প্রচার, বাড়ছে উদ্বেগ: জঙ্গিদের অস্তিত্বও স্বীকার করল সরকার

ইতালিতে ৫৪ লাখ বিদেশি নাগরিক, বাংলাদেশিদের সংখ্যা বেড়েছে

প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৫, ০২:৩৬ পিএম

ইতালিতে ৫৪ লাখ বিদেশি নাগরিক, বাংলাদেশিদের সংখ্যা বেড়েছে

কট্টর ডানপন্থি নেতা জর্জিয়া মেলোনির শাসনামলে ইতালিতে বিদেশি নাগরিকের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। বর্তমানে দেশটির মোট কর্মশক্তির ১০ দশমিক ৫ শতাংশই বিদেশি নাগরিক। শিক্ষার্থীদের ক্ষেত্রেও এই হার ১১ দশমিক ৫ শতাংশ।

এই তথ্য প্রকাশ করেছে কারিতাস-মিগ্রান্তেস ফাউন্ডেশন

৩৪তম কারিতাস-মিগ্রান্তেস অভিবাসন প্রতিবেদনে বলা হয়েছে, ইতালির মোট জনসংখ্যার ৯ দশমিক ২ শতাংশ—অর্থাৎ অন্তত ৫৪ লাখ মানুষ বিদেশি নাগরিক।

গত ১৪ অক্টোবর রাজধানী রোমে ‘বিদেশি বংশোদ্ভূত তারুণ্য: ইতালির রূপান্তর ও প্রত্যাশা’ শীর্ষক প্রতিবেদনটি প্রকাশ করা হয়।

ইতালিতে বসবাসরত বিদেশিদের প্রধান উৎস দেশ হিসেবে চিহ্নিত করা হয়েছে রোমানিয়া, মরক্কো, আলবেনিয়া, ইউক্রেন ও চীনকে। তবে সাম্প্রতিক বছরগুলোতে পেরু ও বাংলাদেশের নাগরিকসংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

মাত্র দুই বছরের ব্যবধানে ইতালিতে বাংলাদেশিদের সংখ্যা লক্ষণীয়ভাবে বৃদ্ধি পেয়েছে। দেশটির অর্ধেকেরও বেশি প্রদেশে নতুন ইস্যু করা রেসিডেন্স পারমিট বা বসবাসের অনুমতির ক্ষেত্রে বাংলাদেশিরা এখন শীর্ষ তিন দেশের মধ্যে রয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

প্রতিবেদনটিতে আরও উল্লেখ করা হয়েছে, নিয়মিতভাবে বসবাসরত বিদেশি নাগরিকরা মূলত ইতালির মধ্য ও উত্তরাঞ্চলে থাকেন। তবে অনিয়মিত অভিবাসীদের উপস্থিতি সারা দেশে অসমভাবে ছড়িয়ে আছে।

এতে বলা হয়, অনিয়মিত অভিবাসীদের আবাসন পরিস্থিতি খুবই অনিশ্চিত এবং তা অনেকাংশে স্থানীয় প্রেক্ষাপটের ওপর নির্ভরশীল। দক্ষিণ ইতালির গ্রাম থেকে শুরু করে মধ্য ও উত্তরাঞ্চলের শহরগুলোতেও তাদের বসবাস রয়েছে।

কারিতাস ইতালি ও মিগ্রান্তেস ফাউন্ডেশনের যৌথ সমীক্ষায় দেখা গেছে, দেশটিতে তীব্র আবাসন সংকট বিরাজ করছে। এর ফলে বৈষম্য ও দুর্দশার পাশাপাশি নানা ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে।

এ কারণে বিদেশি নাগরিকেরা ইতালীয় সমাজে ব্যাপকভাবে পিছিয়ে পড়ছেন বলে প্রতিবেদনে মন্তব্য করা হয়।

২১ শতাংশ নবজাতকের অভিভাবক বিদেশি

দেশটিতে জন্মহার নিম্নমুখী থাকা সত্ত্বেও ২০২৪ সালে মোট তিন লাখ ৭০ হাজার শিশু জন্ম নিয়েছে। এদের মধ্যে ২১ শতাংশের বেশি নবজাতকের অন্তত একজন অভিভাবক বিদেশি নাগরিক।

প্রতিবেদনটিতে বলা হয়েছে, এই পরিসংখ্যান জনসংখ্যার পুনর্গঠনে অভিবাসী পরিবারগুলোর গঠনমূলক অবদানের স্পষ্ট ইঙ্গিত বহন করে।

একইভাবে, ২০২৪ সালে নতুন রেকর্ড গড়ে দুই লাখ ১৭ হাজারের বেশি মানুষ ইতালির নাগরিকত্ব অর্জন করেছেন। প্রতিবেদনে বলা হয়, এই পরিবর্তন ইতালির সামাজিক রূপান্তর বোঝার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষত বিদেশিদের উপস্থিতি কম জন্মহারের প্রভাব কমাতে সহায়তা করছে এবং স্কুল, সেবা ও মৌলিক অর্থনৈতিক কার্যক্রম সচল রাখছে।

কর্মক্ষেত্রে ২৫ লাখের বেশি বিদেশি

প্রতিবেদনটিতে বলা হয়েছে, বর্তমানে ইতালিতে বিভিন্ন খাতে কর্মরত রয়েছেন দুই কোটি ৪০ লাখ মানুষ। তাদের মধ্যে ২৫ লাখের বেশি বিদেশি কর্মী—যা মোট কর্মশক্তির ১০ দশমিক ৫ শতাংশ।

গত বছর দেশটিতে কর্মসংস্থানের হার বেড়ে ৬১ দশমিক ৩ শতাংশে পৌঁছেছে, যা ২০২৩ সালের তুলনায় ১ শতাংশ বেশি।

তবে এ পরিসংখ্যানে বৈষম্য লক্ষ্য করা গেছে। ইউরোপীয় ইউনিয়নের বাইরের নাগরিকদের মধ্যে কর্মসংস্থান হার ৫৭ দশমিক ৬ শতাংশে নেমে এসেছে, যেখানে ইউরোপীয় নাগরিকদের মধ্যে তা ৬২ দশমিক ২ শতাংশে স্থিতিশীল রয়েছে।

মোটের ওপর বেকারত্ব কমে দাঁড়িয়েছে ১৪ দশমিক ৬ শতাংশে। ইতালীয় নাগরিকদের মধ্যে বেকারত্বের হার ১৬ শতাংশ কমেছে, ইউরোপীয় ইউনিয়নের বাইরের নাগরিকদের মধ্যে কমেছে ৫ দশমিক ৯ শতাংশ। তবুও তাদের মধ্যে ১০ দশমিক ২ শতাংশ বেকার রয়েছেন, যেখানে ইতালীয়দের ক্ষেত্রে তা ৬ দশমিক ১ শতাংশ।

প্রতিবেদন অনুযায়ী, বিদেশিরা ক্রমে উন্নতি করছেন। ২০২৪ সালে বিদেশি নাগরিকদের অন্তর্ভুক্ত করে ২৬ লাখ ৭৩ হাজার ৬৯৬টি নতুন চাকরির চুক্তি নিবন্ধিত হয়েছে, যা ২০২৩ সালের তুলনায় ৫ দশমিক ৮ শতাংশ বেশি।

এসব নিয়োগের বেশিরভাগই হয়েছে উত্তর-পশ্চিম ও উত্তর-পূর্বাঞ্চলে, যেখানে বিদেশিরা মোট কর্মশক্তির ২১ শতাংশেরও বেশি। দক্ষিণাঞ্চল ও দ্বীপাঞ্চলে অংশগ্রহণের হার তুলনামূলক কম (১৬ দশমিক ৬ শতাংশ), তবে বৃদ্ধির হার সবচেয়ে বেশি (১৩ দশমিক ৬ শতাংশ)।

অন্তত ১০ লাখ বিদেশি শিক্ষার্থী

২০২৩–২৪ শিক্ষাবর্ষে ইতালিতে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা ছিল ৯ লাখ ১০ হাজার ৯৮৪, যা মোট শিক্ষার্থীর ১১ দশমিক ৫ শতাংশ।

প্রতিবেদনে বলা হয়েছে, নতুন অভিবাসী প্রজন্ম আরও বিশ্বজনীন ও বৈচিত্র্যময় সংস্কৃতি ধারণ করছে।

অভিবাসী শিশুদের একটি বড় অংশের জন্ম ইতালিতেই, এবং তারা ইতালীয় সমাজে বেড়ে উঠছে। বাস্তবিক অর্থে তারা ইতালীয় হলেও এখনও নাগরিকত্ব পায়নি।