ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ
দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী

প্যারিস-বাংলা প্রেসক্লাব ফ্রান্সের দ্বি-বার্ষিক সম্মেলন

প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৪, ০৬:৪২ এএম

প্যারিস-বাংলা প্রেসক্লাব ফ্রান্সের দ্বি-বার্ষিক সম্মেলন
ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি সাংবাদিকদের অন্যতম সংগঠন ‘প্যারিস-বাংলা প্রেস ক্লাব ফ্রান্সের কার্যকরি কমিটি গঠন করা হয়েছে।
তৃতীয় বাঙলা পত্রিকার সম্পাদক এনায়েত হোসেন সোহেলকে  সভাপতি ও বাংলা টিভির ফ্রান্স প্রতিনিধি রাসেল আহমেদকে সাধারণ সম্পাদক করে ২৩ সদস্য বিশিষ্ট কার্যকরি কমিটি গঠন করা হয়।
রবিবার (১০ নভেম্বর) সন্ধ্যায় প্যারিসের উপকণ্ঠ লাকর্নভে আইছা হলে সংগঠনের দ্বিবার্ষিক সম্মেলনে ২০২৪-২৫ সেশনের নতুন এ কমিটি ঘোষণা করা হয়।
সিলেটপিডিয়ার প্রধান সম্পাদক ও অভিবাসন পত্রিকার সম্পাদক শাহাবুদ্দিন শুভ'র সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কমিটি গঠন বিষয়ক ‘সাবজেক্ট কমিটি’র অন্যতম সদস্য তৃতীয় বাঙলা পত্রিকার নিজস্ব প্রতিবেদক শিব্বির আহমদ।
নবগঠিত কমিটির অন্য সদস্যরা হলেন—সিনিয়র সহসভাপতি শাহাবুদ্দিন শুভ, সহ সভাপতি রাবেয়া আক্তার সুবর্ণা, সহ সভাপতি শিব্বির আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক আবু তাহের রাজু, কোষাধ্যক্ষ মাহমুদুল হাসান, সাংগঠনিক সম্পাদক মোঃ হাফিজুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান আশিক, প্রচার সম্পাদক সুফিয়ান আহমদ, শিক্ষা-গবেষণা ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রাকিবুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাহেদ আহমেদ, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক সাদিক তাজিন, অভিবাসন বিষয়ক সম্পাদক হাসান আহমদ, দপ্তর সম্পাদক মোহাম্মদ ফখরুজ্জামান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক ইকবাল হোসাইন মারুফ, সমাজসেবা ও আপ্যায়ন বিষয়ক সম্পাদক কাওছার আদিল চৌধুরী।
নির্বাহী সদস্য- শাবুল আহমেদ, জামিল আহমদ সাহেদ, ইয়াকুব আলী প্রধান, আহমদ জামাল ও শেখ সরোয়ার জাহান। প্রস্তাবিত নবগঠিত কমিটি ঘোষণা করেন সাবজেক্ট কমিটির প্রধান শাবুল আহমেদ।
আয়োজিত দ্বিবার্ষিক সম্মেলনে সংগঠনের বিভিন্ন কার্যক্রম ও পরিকল্পনা তুলে ধরে বক্তব্য দেন সাংবাদিক নেতৃবৃন্দ।
বিশেষ করে সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও উৎকর্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ, অভিবাসীদের জীবনমান উন্নয়ন ও সম্ভাবনা সম্পর্কে সেমিনার আয়োজনের পাশাপাশি গণমাধ্যমে অভিবাসীদের সমস্যা-সাফল্যের প্রতিবেদন তৈরি ও ফ্রান্স-বাংলাদেশের সামগ্রিক উন্নয়নে চিন্তাশীল ভূমিকা পালনের প্রতি গুরুত্ব আরোপ করে বক্তব্য রাখেন সংগঠনের নেতৃবৃন্দ।