ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ
দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী

গ্রিসে বিজয় দিবস পালন

প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০১৮, ০৮:৩৪ পিএম

গ্রিসে বিজয় দিবস পালন
গ্রিসে মহান বিজয় দিবসের আলোচনায় দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জসীম উদ্দিন বলেছেন, মুক্তিযুদ্ধের স্বপ্ন বাস্তবায়নে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।। স্বাধীনতা অর্জনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্ব এবং মুক্তিযুদ্ধে মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ আত্মত্যাগের কথা স্মরণ করে তিনি আরও বলেন, প্রবাসী বাংলাদেশিদের রূপকল্প ২০২১ ও ২০৪১-এর লক্ষ্য অর্জনের জন্য কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। গ্রিসে বিপুল উৎসাহ, উদ্দীপনা ও মর্যাদায় মহান বিজয় দিবস উদ্‌যাপিত হয়েছে। ১৬ ডিসেম্বর রোববার সকালে রাষ্ট্রদূত মো. জসীম উদ্দিন দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির সূচনা করেন। এ সময় এথেন্সে বসবাসরত প্রবাসী বাংলাদেশি, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, আঞ্চলিক ও ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি, নতুন প্রজন্মের শিশু-কিশোর এবং দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।জাতীয় পতাকা উত্তোলনের পর বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধে শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত এবং বাংলাদেশের শান্তি ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। বিজয় দিবস উপলক্ষে শিশু-কিশোরেরা বিজয়ফুল তৈরি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রায় এক শজন শিশু-কিশোর এই প্রতিযোগিতায় অংশ নেয়। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ এবং মহান মুক্তিযুদ্ধের ওপর প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। দিবসের তাৎপর্য ব্যাখ্যা করে বিশেষ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন দূতাবাসের প্রথম সচিব সুজন দেবনাথ। এরপর মহান বিজয় দিবসের গুরুত্ব ও তাৎপর্যের ওপর বিশেষ আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা পর্বে অংশ নেন রাষ্ট্রদূত মো. জসীম উদ্দিন, প্রবাসীদের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিসহ বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিসের নেতারা। বক্তারা মহান বিজয় দিবসে বাংলাদেশের উন্নয়ন অব্যাহত রাখতে প্রত্যয় ব্যক্ত করেন। স্থানীয় শিল্পী, শিশু-কিশোর, দূতাবাস পরিবার, দোয়েল একাডেমি, বাংলা-গ্রিক শিক্ষা কেন্দ্র ও দোয়েল সাংস্কৃতিক সংগঠন এ উপলক্ষে এক সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে। অনুষ্ঠান শেষে বিজয়ফুল তৈরি প্রতিযোগিতায় বিজয়ী শিশু কিশোরদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশের রাষ্ট্রদূত ও তার সহধর্মিণী শায়লা পারভীন। বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত দিনব্যাপী এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।