ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ
দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী

লন্ডনে অ্যাডভোকেট মঈন উদ্দিন আহমদ জালাল  স্মরণসভা

প্রকাশিত: ২০ নভেম্বর ২০১৮, ০৮:০৪ পিএম

লন্ডনে অ্যাডভোকেট মঈন উদ্দিন আহমদ জালাল  স্মরণসভা

মৌলবাদ ও সাম্প্রদায়িকতাবিরোধী সমাজ প্রগতির  আন্দোলনের অগ্রপথিক অ্যাডভোকেট মঈন উদ্দিন আহমদ জালালের স্মরণসভায় বক্তারা বলেছেন , মইনুদ্দিন আহমেদ জালাল ছিলেন গণতন্ত্র সমাজ প্রগতি ও মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলার আন্দোলনের অনুকরণীয় ব্যক্তিত্ব। সমাজ প্রগতির লড়াইয়ের প্রশ্নে তিনি ছিলেন অসম সাহসে বুক চিতিয়ে দাঁড়ানো এক তেজি সিংহপুরুষ। তিনি ছিলেন সমাজ প্রগতির এক উজ্জ্বল বাতিঘর।

২১ নভেম্বর বুধবার সন্ধ্যায় লন্ডনের নজরুল সেন্টারে অনুষ্ঠিত মইনুদ্দিন আহমদ জালালের স্মরণে আয়োজিত নাগরিক শোকসভায় বক্তারা এসব কথা বলেন।

অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন মইনুদ্দিন জালাল শোকসভা কমিটির আহবায়ক মাহমুদ এ রউফ। শোকসভার মঞ্চে উপস্থিত ছিলেন শোকসভা আয়োজক কমিটির যুগ্ম আহবায়ক আ ক ম চুন্নু।

শোক সভা পরিচালনা করেন শোকসভা আয়োজক কমিটির সদস্য সত্যব্রত দাস স্বপন।

শুরুতে মইনুদ্দিন জালাল এর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয় ।  অসাম্প্রদায়িক প্রগতিশীল রাজনৈতিক ব্যক্তিত্ব ময়নুদ্দিন জালালের সংক্ষিপ্ত জীবনী উপস্থাপন করেন নাগরিক শোকসভা আয়োজক কমিটির সদস্য সচিব ইফতেখারুল হক পপলু।

সভায় বক্তারা আরো বলেন, মইনুদ্দিন আহমদ জালাল একজন আইকনিক পরীক্ষিত নেতা ছিলেন।‌ তিনি ছিলেন নেতাদের নেতা। অসাধারণ বিনয়ী এবং পরোপকারী মানুষ হিসেবে তিনি ছিলেন সবার কাছে সমাদৃত। মৌলবাদ সাম্প্রদায়িকতা বিরোধী আন্দোলনে দেশের গণ্ডি পেরিয়ে তিনি আন্তর্জাতিক পরিমণ্ডলেও মানব মুক্তির সংগ্রামে  সম্পৃক্ত রেখেছিলেন নিজেকে।

পূর্ব লন্ডনের নজরুল সেন্টারে অনুষ্ঠিত শোকসভায় মঈন উদ্দিন আহমেদ জালালের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা জানিয়ে লন্ডনের বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক ও শ্রেণী-পেশার মানুষ সমবেত হন।

শোক সভায় বক্তব্য রাখেন সৈয়দ এনামুল ইসলাম, আবেদ আলী আবিদ, সৈয়দ আবুল মনসুর লিলু, হামিদ মোহাম্মদ, সৈয়দ রাকিব উদ্দিন, আব্দুল হালিম চৌধুরী, সৈয়দ এনামুল হক, ফেরদৌসি লিপি ,গোলাম আকবর মুক্তা, ,সাদেক হোসেন চৌধুরী, মোহাম্মদ শাহেদ আলী, আলী আহমদ, রেহানা বেগম, পুষ্পিতা গুপ্ত, দেলোয়ার হোসেন সুজন, মঈন উদ্দিন আহমদ জালালের আত্মীয় সালেহ মনির, অহিদুর রহমান খান ও ভাগনা শাহ মুহাম্মদ মহিউদ্দিন প্রমুখ।

শোকসভায় সবার বক্তব্যে প্রকাশ পেয়েছে একজন প্রগতিশীল, সংগ্রামী মুক্তচিন্তা চেতনা ও মানবিক মানুষের প্রতিচ্ছবি।

তৃনমূল মানুষের কল্যাণে কাজ করা প্রয়াত অ্যাডভোকেট মঈন উদ্দিন আহমদ জালাল  এর সৃজনকর্মকে আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণাদায়ী হিসাবে বাচিয়ে রাখতে একটি স্মারকগ্রন্থ প্রকাশের উদ্যোগ নেয়া হবে বলে জানিয়েছেন আয়োজকরা।

[youtube]3hKBD0DTHjA[/youtube] কণ্ঠ: সুমু মির্জা