ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ
দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী

গোলাপগঞ্জে সেলাই মেশিন হুইলচেয়ার বিতরণ

প্রকাশিত: ২৫ জুন ২০১৯, ০৭:৪৯ পিএম

গোলাপগঞ্জে সেলাই মেশিন হুইলচেয়ার বিতরণ
গোলাপগঞ্জে দুঃস্থ মহিলা ও শারীরিক প্রতিবন্ধিদের মধ্যে সেলাই মেশিন ও হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে উপজেলা সম্মেলন কক্ষে ২০১৮-১৯ অর্থ বৎসরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় আত্মকর্মসংস্থান সৃষ্টিতে দুঃস্থ ৮জন মহিলাদের মধ্যে সেলাই মেশিন ও শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে ৮টি হুইল চেয়ার বিতরণ করা হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা প্রকৌশলী মাহমুদুল হাসানের পরিচলনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান অ্যাড. ইকবাল আহমদ চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক মিজানুর রহমান চৌধুরী রিংকু, গোলাপগঞ্জ প্রেসক্লাব সভাপতি এনামুল হক এনাম, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক উপ-বিভাগীয় সম্পাদক হোসেন আহমদ প্রমুখ। গোলাপগঞ্জে ’তথ্য আপা’র উপজেলা কার্যালয় উদ্বোধন গোলাপগঞ্জে মহিলা ও শিশু মন্ত্রনালয়ের অধীনে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে তথ্য প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়) ‘তথ্য আপা’র উপজেলা অফিস উদ্বোধন করা হয়েছে। সোমবার উপজেলার অভ্যন্তরে এ কার্যালয়ের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজেস্ট্র্যাট সুমন্ত ব্যানার্জী, সিনিয়র সাংবাদিক হারিছ আলী, গোলাপগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক জাহেদুর রহমান জাহেদ, তথ্য সেবা কর্মকর্তা নাজরিন আক্তার, তথ্য সেবা সহকারী কর্মকর্তা জাকিয়া জোহরা, খাদিজাতুল কুবরা, প্রশাসনিক কর্মকর্তা রেজাউল আলম।