ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ
দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী

বগুড়া-৬ উপনির্বাচনে ধানের শীষ প্রার্থী বিজয়ী

প্রকাশিত: ২৫ জুন ২০১৯, ০৬:২০ এএম

বগুড়া-৬ উপনির্বাচনে ধানের শীষ প্রার্থী বিজয়ী
বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী গোলাম মোহাম্মদ (জিএম) সিরাজ বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৮৯ হাজার ৭৪২ ভোট। তার নিকটতম আওয়ামী লীগের এসএম টি জামান নিকেতা পেয়েছেন ৩২ হাজার ২৯৭ ভোট। বগুড়ার এই উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মাহবুব হোসেন শাহ্ আজ সোমবার সন্ধ্যায় বেসরকারি ফলাফল ঘোষণা করেন। এবারই প্রথম বগুড়া-৬ নির্বাচনী এলাকার ১৪১ কেন্দ্রে’র ৯৬৫ কক্ষে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ হয়। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা ভোটগ্রহণে তিন লাখ ৮৭ হাজার ৪৫৮ ভোটারের মধ্যে ১ লাখ ৩৩ হাজার ৮৭০ ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। এই উপনির্বাচনে উল্লিখিত দুই প্রার্থী ছাড়াও জাতীয় পার্টির প্রার্থী নুরুল ইসলাম ওমর লাঙ্গল প্রতীকে ৭ হাজার ২৭১, মুসলিম লীগের রফিকুল ইসলাম হারিকেন প্রতীকে ৫৫৪, বাংলাদেশের কংগ্রেসের মনসুর রহমান ডাব প্রতীকে ৪৫৬ এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে মিনহাজ মণ্ডল আপেল প্রতীকে ২ হাজার ৯২০ ভোট পেয়েছেন। অপর স্বতন্ত্র প্রার্থী সৈয়দ কবির আহম্মেদ মিঠু বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে ভোট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেও তার ট্রাক প্রতীকে ভোট পড়েছে ৬৩০। খালেদা জিয়ার আসন হিসেবে পরিচিত বগুড়া-৬ (সদর) আসনে গত বছরের ৩০ ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ছিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি ২ লাখ ৭ হাজার ২৫ ভোট পেয়ে নির্বাচিত হলেও নির্ধারিত সময়ের মধ্যে শপথ না নেওয়ায় ৩০ এপ্রিল আসনটি শূন্য ঘোষণা করা হয়। এরপর ৮ মে উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।