ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ
দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী

সাদ্দাম রাতেই দুলাভাইকে ফোন দিয়ে বলেছিলেন তাকে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে

প্রকাশিত: ০৩ জুন ২০১৯, ০৪:৪৫ পিএম

সাদ্দাম রাতেই দুলাভাইকে ফোন দিয়ে বলেছিলেন তাকে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে
বাংলাদেশ চলচিত্র উন্নয়ন সংস্থার (এফডিসি) শুটিং সহকারী হিসেবে কর্মরত সাদ্দাম হোসেন নামক এক যুবকের লাশ ২ জুন  রবিবার বিকেল ৩টার দিকে বরিশালের বাবুগঞ্জ উপজেলার ভুতেরদিয়া এলাকার একটি নদী থেকে উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। ৫২বাংলা‘র এই প্রতিবেদক নিহত সাদ্দামের দুলাভাই মাইনুল ইসলামের সাথে যোগাযোগ করলে  তিনি জানান, ‘ছুটিতে গত ৩১ মে ঢাকা-ভান্ডারিয়া রুটে চলাচলকারী এমভি ফারহান-১০ লঞ্চযোগে ঢাকা থেকে বাড়ির উদ্দেশে বের হন সাদ্দাম। আসার পথে লঞ্চের ভিতরে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সে। এ সময় অজ্ঞান পার্টির সদস্যদের সাথে হাতাহাতি হয় সাদ্দামের। এক পর্যায়ে অবিশ্বাস্য ভাবে লঞ্চ স্টাফরাও সাদ্দামের ওপর হামলা চালায়। ঘটনার কিছু সময় পরেই সাদ্দাম তাকে ফোন দিয়ে জানান তারা সবাই মিলে তাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে’। সাদ্দামের বন্ধু আনোয়ার হোসেন বলেন, লঞ্চের কর্মচারীরা তাঁকে মেরে ফেলবে এ কথা সাদ্দাম বুঝতে পেরে তাকেও অবগত করেছিলেন। লঞ্চে নিজ এলাকার দুইজনকে পেয়েছিলেন যাদের আরেকজন নাঈম। দুলাভাই- ভাগ্নে ভাগ্নিরজন্য কেনা নতুন জামা কাপড় সাদ্দাম নাঈমের হাতে তুলে দেন। নাঈমকে বলেন, ‘আমি যদি কোনোভাবে বাড়ি যেতে না পারি তাহলে এটা তুমি পৌঁছে দিও।‘ সাদ্দামের দুলাভাই মাইনুল ইসলাম আরো জানান, ‘সাদ্দাম রাত আড়াইটায় যখন ফোন দেয় তখন লঞ্চ মধ্যপথে। তাকে নিজে গিয়ে নিয়ে আসারও কোন পথ ছিল না, তা না হলে মটর সাইকেল করে নিয়ে আসতে পারতাম। ফোন রাখার কিছু সময় পর থেকে তার ফোন বন্ধ হয়ে গিয়েছিল।’ তারপর সকাল আটটার দিকে লঞ্চঘাট থেকে আনোয়ার নাঈমের কাছ থেকে সাদ্দামের দেয়া ভাগ্নে-ভাগ্নিদের জন্য কাপড় আর তার মোবাইল গ্রহন করেন তিনি। বাবুগঞ্জ থানার ওসি দিবাকর চন্দ্র দাস জানান, লাশটি ভাসতে দেখে এলাকাবাসী থানায় খবর দেয়। পরে পুলিশ লাশটিউদ্ধার করে খবর পেয়ে মাইনুল ইসলাম(নিহতের দুলাভাই) নামের এক ব্যক্তি থানায় গিয়ে লাশ সনাক্ত করেন। পরে ময়না তদন্তের জন্য তার লাশ বরিশাল মর্গে প্রেরণ করা হয়। এ ঘটনায় লিখিত অভিযোগসহ একটি মামলা প্রক্রিয়াধীন আছে বলে জানান ওসি। দ্রুত আইনগত ব্যবস্থা নেয়ারও আশ্বাস দেন । এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শিল্পী সমাজের অনেককেই  সাদ্দাম হত্যার প্রতিবাদ এবং বিচার চাইতে দেখা গেছে। হত্যাকারীদের কঠোর বিচার দাবী করেন তারা। আজ বিকেলে শিল্পী ও পরিচালকেরা মগবাজারে বিক্ষোভসমাবেশ ও মানববন্ধনের ডাক দিয়েছেন।