ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ
দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী

দাপুটে ব্যাটিং নৈপুণ্যে ইতিহাস রচনা করলো বাংলাদেশ

প্রকাশিত: ১৮ মে ২০১৯, ০৪:৩৯ পিএম

দাপুটে ব্যাটিং নৈপুণ্যে ইতিহাস রচনা করলো বাংলাদেশ
ওয়ানডে ক্রিকেটে প্রথমবারের মতো শিরোপা জিতল বাংলাদেশ। প্রায় হেরে যাওয়া ম্যাচে মাত্র ২৪ বলে ৫২ রানের অবিশ্বাস্য ইনিংস খেলে মোসাদ্দেক হোসেন সৈকত এ জয় উপহার দেন। শেষ দিকে বাংলাদেশের প্রয়োজন ছিল ২৪ বলে ৩৯রান। ঠিক ওই সময় ঝড় তুলেন তরুণ এ অলরাউন্ডার। দলের জয়ে ২টি চার ও ৫টি ছক্কায় ৫২ রানের ঝকঝকে ইনিংস খেলেন সৈকত। মোসাদ্দেক-সৌম্যর জোড়া ফিফটি গড়া ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৫ উইকেটে পরাজিত করে বাংলাদেশ। ত্রিদেশীয় সিরিজের ফাইনালে প্রথমে ব্যাট করে বৃষ্টির বাগড়ায় পড়া ওয়েস্ট ইন্ডিজ ২৪ ওভারে সংগ্রহ করে ১৫২/১ রান। বৃষ্টি আইনে বাংলাদেশের টার্গেট দাঁড়ায় ২৪ ওভারে ২১০রান। এমন কঠিন সমীকরণ তাড়া করতে নেমে উড়ন্ত সূচনা করেন দুই ওপেনার তামিম ইকবাল ও সৌম্য সরকার। উদ্বোধনী জুটিতে তারা ৫.৩ ওভারে ৫৯ রান যোগ করেন। এরপর মাত্র ১ রানের ব্যবধানে ২ উইকেট হারায় বাংলাদেশ দল। ১৩ বলে ১৮ রান করে ফেরেন তামিম। তার বিদায়ের পর ব্যাটিংয়ে নেমেই আউট হন সাব্বির রহমান রুম্মন। এরপর মুশফিকুর রহিমকে সঙ্গে নিয়ে ইনিংস মেরামতের চেষ্টা করেন দুর্দান্ত খেলে যাওয়া সৌম্য সরকার। তৃতীয় উইকেটে তাড়া ৪৯ রান যোগ করেন। নিজের খেলা ২৭তম বলে সিঙ্গেল নেয়ার মধ্য দিয়ে ক্যারিয়ারের ৪৪তম ম্যাচে ১০ ফিফটি গড়েন সৌম্য সরকার। একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে যাওয়া সৌম্য ফেরেন ৪১ বলে ৯টি চার ও তিনটি ছক্কায় ৬৬ রান করে। দলীয় ১৩৪ রানে এলবিডব্লিউ হয়ে ফেরেন মুশফিকুর রহিম। তার আগে ২২ বলে ৩৬ রান করেন জাতীয় দলের এই উইকেটকিপার ব্যাটসম্যান। পাঁচ নম্বর পজিশনে ব্যাটিংয়ে নামা মোহাম্মদ মিঠুনও মুশফিকের মতো একই ভাবে আউট হন। ফ্যাবিয়ান অ্যালানের বলে বিভ্রান্ত হওয়ার আগে ১৪ বলে ১৭ রান করেন মিঠুন। ইনিংসের শেষ দিকে রান রেট বেড়ে যাওয়ায় একেরপর এক বাউন্ডারি হাঁকান সৈকত। তার অনবদ্য ব্যাটিংয়ে প্রথম শিরোপার স্বাদ পায় বাংলাদেশ দল।