ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ
দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী

কারাগারে লেখক ইমতিয়াজ মাহমুদ

প্রকাশিত: ১৫ মে ২০১৯, ০৪:৩৬ পিএম

কারাগারে লেখক ইমতিয়াজ মাহমুদ
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে খাগড়াছড়ির মামলায় গ্রেপ্তার লেখক ও আইনজীবী ইমতিয়াজ মাহমুদকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।বুধবার দুপুরে ঢাকা মহানগর হাকিম সত্যপদ শিকদারের আদালত এ আদেশ দেন। এর আগে সকাল সাড়ে এগারোটার দিকে কোর্টে যাওয়ার পথে গুলশান জোনের পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা তাকে দেখা করতে বলেন, পরে ইমতিয়াজকে বনানী থানায় নিয়ে গ্রেপ্তার দেখানো হয়। বিষয়টি নিশ্চিত করে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিএম ফরমান আলী চ্যানেল আই অনলাইনকে বলেন, বুধবার সকালে তাকে ৫৭ ধারায় গ্রেপ্তার করা হয়।

তিনি বলেন, ইমতিয়াজ মাহমুদের বিরুদ্ধে খাগড়াছড়ি সদর থানায় ২০১৭ সালে তথ্য প্রযুক্তি আইনে একটি মামলা দায়ের করা হয়। ওই মামলার ওয়ারেন্টের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।

ইমতিয়াজ মাহমুদ বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক নেতা, প্রগতিশীল লেখক ও আদিবাসী অধিকার আন্দোলনের সোচ্চার মুখ। ২০১৭ সালের ২১ জুলাই ইমতিয়াজ মাহমুদের বিরুদ্ধে পার্বত্য জেলা খাগড়াছড়িতে তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলা হয়। তার বিরুদ্ধে পার্বত্য চট্টগ্রাম বিষয়ে ফেসবুকে উসকানিমূলক লেখালেখির অভিযোগ এনে মামলা করা হয়েছিল।