ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ
দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী

ইয়াংগুনে দুর্ঘটনায় আহতদের চিকিৎসার খরচ দেবে বিমান

প্রকাশিত: ০৯ মে ২০১৯, ০৪:২০ পিএম

ইয়াংগুনে দুর্ঘটনায় আহতদের চিকিৎসার খরচ দেবে বিমান
মিয়ানমারের ইয়াংগুনে বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসার খরচ বহন করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সংস্থাটির মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ সাংবাদিকদের এ কথা জানান। গতকাল বৈরি আবহাওয়ার কারণে মিয়ানমারের ইয়াঙ্গুন আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে থেকে ছিটকে যায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ড্যাশ ৮-কিউ ৪০০ উড়োজাহাজ। এতে ৩০ জনের মতো আহত হয়।আহতদের মধ্যে ১১ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হলেও ১৮ জনের চিকিৎসা চলছে মিয়ানমারের হাসপাতালে। তবে তারা সবাই শঙ্কামুক্ত আছেন। শাকিল মেরাজ বলেন, মিয়ানমারে বিমান দুর্ঘটনায় যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার সব খরচ দেয়া হবে। সেই সঙ্গে যাত্রীদের সব ধরনের সেবা ও সহযোগিতা দেওয়ার জন্য বিমানের পক্ষ থেকে উদ্যোগও নেয়া হয়েছে। মিয়ানমারের বাংলাদেশ দূতাবাসও হাসপাতালে চিকিৎসাধীন যাত্রীদের সার্বিক বিষয়ে তদারকি করছে। তাদের খোঁজ-খবর রাখছে। এদিকে  ইয়াংগুন বিমানবন্দরে রানওয়ে থেকে বিমান ছিটকে পড়ার ঘটনা তদন্তে ছয় সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। কমিটির প্রধান করা হয়েছে চিফ অফ ফ্লাইট সেফটি ক্যাপ্টেন শোয়েব চৌধুরীকে।