ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ
দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী

বাংলাদেশের আয়তনের চেয়েও বড় ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে যেকোন সময়

প্রকাশিত: ০১ মে ২০১৯, ০৪:২৭ পিএম

বাংলাদেশের আয়তনের চেয়েও বড় ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে যেকোন সময়
বঙ্গোপসাগরে অবস্থানরত ঝড়ের গতিবেগ ঘন্টায় ১৮৫কিলোমিটার আশংকা করা এই ঘূর্ণিঝড় যেকোন সময় আছড়ে পড়ার জন্য তৈরী বলে জানিয়েছে ভারতের আবহাওয়া অফিস। ইতিমধ্যে সেদেশের ৪টি রাজ্য- ওড়িশ্যা, তামিলনাডূ, অন্ধ্রপ্রদেশ ও পশ্চিমবঙ্গে সতর্কতা জারি করা হয়েছে। ভারতের আবহাওয়া দফতরের পক্ষ থেকে বলা হয়, আজ বুধবার বিকেলে ফনী উত্তর-পশ্চিম দিকে সরে যেতে পারে। উল্লেখিত রাজ্য সমুহসহ আগামী ৩মে ঘূর্ণিঝড়টি ওড়িশ্যায় আঘাত হানতে পারে। এসময় রাজ্যসহ আশেপাশের এলাকাজুড়ে বজ্রসহ বৃষ্টি হতে পারে। বিগত ৫দিন ধরে একই জায়গায় অবস্থান করা ফনী ক্রমেই শক্তিশালী হয়ে ঊঠছে, আঘাত হানলে যা ঘূর্ণিঝড় সিডরের চেয়েও ভয়াবহ আকার ধারন করতে পারে। এদিকে ভারতের মৌসম ভবন আরো জানিয়েছে, ঘূর্ণিঝড়টি ১৮৫ থেকে ২০৫কিলোমিটার বেগে প্রতি ঘন্টায় আগামী কয়েক দিনের মধ্যে পুরী রাজ্যের দক্ষিনে আঘাত হানতে পারে বলে প্রবল ভাবে ধারনা করা হচ্ছে। যার ভিত্তিতে প্রসাশনের নির্দেশে দীঘা-পুরী থেকে সকল পর্যটকদের সরিয়ে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন। পুরী থেকে ৭০০ কিলোমিটার দূরে। ভারত মহাসাগরে সৃষ্টি ঘূর্ণিঝড় ফণী মঙ্গলবার ছিল দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে। আবহাওয়া অফিসের তথ্যমতে পুরী অবস্থানের পরে আগামী ৩-৪মে উপকূল ঘেঁষে ঝড়টি এগিয়ে যাবে বাংলার দিকে। শনিবার দিঘার কাছাকাছি অঞ্চল দিয়ে রাজ্যের ভিতরে ঢুকে আসবে। তাই এই সময় দীঘার সমুদ্রে নামতে নিষেধ করা হয়েছে। পরবর্তীতে পূর্ব মেদিনীপুর, হাওড়া, দক্ষিণ ও উত্তর ২৪ পরগনার উপর দিয়ে সোজা বাংলাদেশে ঢুকবে বলে জানা গিয়েছে। ঝড়ের তান্ডবে যেকোন ধরনের খারাপ পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে সেদেশের সরকার। উপকূলবর্তী সব জেলেদের সরে যাওয়ার নির্দেশ সহ উল্লেখিত ৪টি রাজ্যের রেলরুট পরিবর্তিত রাখা হয়েছে। সমস্ত ধরনের সতর্কতামূলক পদক্ষেপ গ্রহন করা হচ্ছে।