ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ
দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী

বাংলাদেশ দলে সিলেটের একের পর এক খেলোয়াড়ের চমক

প্রকাশিত: ১৮ এপ্রিল ২০১৯, ০৮:৪১ পিএম

বাংলাদেশ দলে সিলেটের একের পর এক খেলোয়াড়ের চমক
নির্বাচকদের চোখ ধাঁদিয়ে অনেকটা চমকের সাথেই আসন্ন বিশ্বকাপে বাংলাদেশ দলের ১৫সদস্যের স্কোয়াডে জায়গা করে নিয়েছেন সিলেটের আবু জায়েদ রাহি। উল্লেখ্য গত বছর নভেম্বরে বাংলাদেশ টেস্ট স্কোয়াডে জায়গা করে নেন সিলেটের আরেক তরুণ পেসার খালেদ আহমেদ। আবু জায়েদ রাহি এবং খালেদ আহমেদ দুজনেই বিপিএলে দাপটের সাথে পারফরমেন্স করে আসছিলেন। দুজনের অসাধারণ বোলিং নৈপূন্যেই জাতীয় দলে জায়গা করে নিয়েছেন সিলেটের এই দুই তরুন। মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু এবং সহকারি নির্বাচক হাবিবুল বাশার এক প্রেস ব্রিফিংয়ে আরো জানান, আসন্ন বিশ্বকাপের জন্য সদ্য ঘোষিত মাশরাফির নেতৃত্বে বাংলাদেশ দলটি অনেক শক্তিশালি এবং নির্ভরযোগ্য একটি দল। প্রধান নির্বাচক জানান- 'যেহেতু খেলা ইংল্যান্ডে অনুষ্টিত হবে সেহেতু সেখানকার কন্ডিশনগুলোও অনেক চ্যালেঞ্জিং হবে আর এর উপর ভিত্তি করে আমরা অভিজ্ঞ খেলোয়াড়দের প্রতিই বেশি জোর দিয়েছি। দুই বছর আগে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও আমরা ভালো খেলেছি, যে অভিজ্ঞতাটাও আমাদের বেশ কাজে দেবে'। আবু জায়েদ সম্পর্কে মিনহাজুল আবেদিন আরো বলেন, 'আবু জায়েদ নিউজিল্যান্ড এর বিপক্ষে টেস্ট একাদশে খেলেছিল। সেখানে আমরা তার বলে অনেক ভালো সুইং লক্ষ্য করেছি। ইংলিশ কন্ডিশনে খেলা হবে, মে-জুন সময়টায় সেখানে তাপমাত্রাও অনেক ঠান্ডা থাকবে তার ওপর বিশ্বকাপের ঠিক আগে আয়ারল্যান্ডে আমরা একটা ট্রাই-ন্যাশন সিরিজও খেলবো সব মিলিয়ে আমাদের পেস ডিপার্টমেন্টে একজন সুইং বোলার ভীষন প্রয়োজন ছিল। সেদিক বিবেচনা করে আমরা আবু জায়েদ কে নির্বাচন করেছি'। ইতিমধ্যেই সিলেটের সন্তান আবু জায়েদের জন্য সিলেটের হাজারো সমর্থক শুভাকাংখি সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভকামনা জা্নিয়েছেন।