ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ
দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী

২০১৯ বিশ্বকাপে খেলা হলো না তাসকিনের

প্রকাশিত: ১৭ এপ্রিল ২০১৯, ০২:৩৭ এএম

২০১৯ বিশ্বকাপে খেলা হলো না তাসকিনের
চমকের সাথেই অবশেষে ঘোষনা করা হলো ২০১৯ ক্রিকেট বিশ্বকাপের বাংলাদেশ স্কোয়াড। ২০১১ বিশ্বকাপের আগে পায়ের ইনজুরিতে পড়া মাশরাফির মতো চোখের পানি ফেলতে হলো বাংলাদেশের স্পিড মাস্টার তাসকিনকেও। সেবার যখন ম্যাশ ছাড়া বাংলাদেশ দল ঘোষণা করা হয়, তারপরই মিরপুরে বিসিবি একাডেমি মাঠে দলে জায়গা না পাওয়ার দুঃখে কেঁদে ছিলেন এখনকার স্কোয়াড ক্যাপ্টেন মাশরাফি। ঘন ঘন ইনজুরি প্রবণ সময়ের ভেতর দিয়ে যাওয়ার জের ধরেই কোচ জেমি সিডন্স মাশরাফিকে দলে রাখেননি সেসময়। যদিও ঘরের মাঠে বিশ্বকাপ খেলার মতো তখন যথেষ্ট সুস্থ এবং ফিট হয়ে উঠেছিলেন দেশের সেরা এই পেসার। এজন্যে অনেক তর্ক বিতর্কেরও সৃষ্টি হয় পুরো ম্যানেজমেন্ট এ। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও ছড়িয়ে পড়তে থাকে ভক্তদের আহাজারি। তাসকিনের মতো ম্যাশের কান্নাও সেদিন ছুঁয়ে গিয়েছিল বিসিবি একাডেমি মাঠে উপস্থিত সব সাংবাদিককে। পরে মাশরাফির চোখের পানির সঙ্গে মিশে গিয়েছিল  লক্ষ ভক্ত আর শুভাকাঙ্খিদের চোখের পানি। অত:পর ২০১৫ বিশ্বকাপ! মাশরাফি হলেন অধিনায়ক। নতুন বল হাতে তার সঙ্গী হলেন আরেকজন তরুণ, এক্সপ্রেস বোলার তাসকিন আহমেদ। যিনি ততদিনে দেশসেরা স্পিড মাস্টারের খাতি অর্জন করে নিয়েছেন। অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের মাটিতে গতির ঝড় তুলেছিলেন তিনি। উইকেট নেয়ার উল্লাসে মাশরাফির সঙ্গে তাসকিনের সেই চেস্ট বাম্প সবার হৃদয়ে স্থান করে নিয়েছে। ২০১১ বিশ্বকাপে ম্যাশ ছিটকে পরার আট বছর পর আবারও সেই একই ঘটনার পুনরাবৃত্তি। তবে এবার মাশরাফির জায়গায় তাসকিন। বিশ্বকাপের দলে সুযোগ না পাওয়ার কষ্টে নিজে কেঁদে তিনিও যেন কাঁদালেন তার লক্ষ কোটি সমর্থককে। ১৬ এপ্রিল মঙ্গলবার দুপুর বিসিবির প্রেস কনফারেন্স হলে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। ১৫ সদস্যের সেই দলে তাসকিন আহমেদের পরিবর্তে জায়গা পেয়েছেন পেসার আবু জায়েদ রাহী। বিশ্বকাপের আগে অনেকেরই ধারণা ছিল মাশরাফি রুবেলদের সঙ্গে চতুর্থ পেসার হিসেবে জায়গা মিলবে তাসকিনের। কিন্তু ইনজুরি তাকে সেই যে বাইরে ঠেলে দিলো, যা থেকে বিশ্বকাপের আগে ফেরাই হলো না তার।