ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ
দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী

ডিএম হাইস্কুল প্রাক্তন ছাত্র-ছাত্রী পুনর্মিলনী সফল করতে কমিটির সংবাদ সম্মেলন

প্রকাশিত: ১০ এপ্রিল ২০১৯, ১১:০৯ পিএম

ডিএম হাইস্কুল প্রাক্তন ছাত্র-ছাত্রী পুনর্মিলনী সফল করতে কমিটির সংবাদ সম্মেলন
ঢাকাউত্তর মুহাম্মদপুর উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্রছাত্রী পুনর্মিলনী বাস্তবায়ন কমিটি ইউকের প্রায় দীর্য দুই বছরের প্রচেষ্টায় আলোর মুখ দেখতে যাচ্ছে ১৪ ই এপ্রিল রবিবার বহু প্রতীক্ষিত এক্স স্টুডেন্ট রিউনিয়ন ইউকে। পূর্ব লন্ডনের কমার্শিয়াল রোডের মালবারি গার্ল স্কুলে আগামী রবিবার সকাল ১১ টা থেকে শুরু হয়ে বিকেল সাড়ে ৫ টা পর্যন্ত দিনব্যাপী বর্ণিল অনুষ্টান মালা সাজানো হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্টানকে অলংকৃত করবেন ঢাকাউত্তর মুহাম্মদপুর উচ্চ্ বিদ্যালয়ের প্রতিষ্টাতা প্রধান শিক্ষক ও দীর্ঘ ৪০ বছর সেবা প্রদান কারী জনাব মহিউল ইসলাম জায়গীরদার। গত ৯ এপ্রিল মঙ্গলবার অপরাহ্ন ২টায় পুর্ব লন্ডনের লন্ডনবাংলা প্রেসক্লাবে ডিএম হাইস্কুল প্রাক্তন ছাত্র-ছাত্রী পুনর্মিলনী বাস্তবায়ন কমিটির এক সংবাদ সম্মেলনে এসব বক্তব্য প্রদান করা হয়। কমিটির সদস্য সচিব নাহিন মাহমুদ লিখিত বক্তব্যে আরো বলেন ১৮ এপ্রিল মঙ্গলবার ২০১৭ যুক্তরাজ্যের লুটন শহরের একটি সভা থেকে ঘোষণা দিয়ে কাজ শুরু হয়েছিল প্রাক্তন ছাত্র-ছাত্রী পুনর্মিলনীর। হাটি হাটি পা করে বাস্তবায়ন কমিটি পর্যায়ক্রমে লুটনে তিনটি সভা, বার্মিংহামে দুটি সভা, বাংলাদেশে ম্যানেজমেন্ট কমিটির সাথে মতবিনিময়, নিউজার্সিতে প্রাক্তন ছাত্র ও অভিভাবকদের সাথে মতবিনিময় এবং আনুসাঙ্গিক সব কাজ সম্পন্ন করে কমিটি উদযাপন করতে যাচ্ছে কাঙ্খিত মিলন মেলা। দিনব্যাপী এই অনুষ্ঠান মালায় থাকবে উদ্ভোধনী অনুষ্ঠান, পারস্পরিক পরিচিতি ও খোশগল্প, বাচ্চাদের জন্য বিনোদনের ব্যবস্থা, বড়দের জন্য খেলাদোলা, দুপুরের খাবার,সোনালী দিনের স্মৃতিচারণ, অতিথি বৃন্দের বক্তব্য, এওয়ার্ড প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বর্ণাঢ্য এই আয়োজনে অতিথি হিসেবে আরও উপস্থিত থাকার কথা রয়েছে রোশনারা আলী এমপি, লন্ডন বারা অব টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের মেয়র জন বিগস, লন্ডন বারা অব টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পীকার আয়াস মিয়া, কাউন্সিলার বৃন্দ, সামাজিক ও রাজনৈতিক নের্তৃবৃন্দ। এছাড়াও পাচ শতাধিক ছাত্র-ছাত্রী, শিক্ষক, অভিভাবক ও শুভাকাঙ্খী উপস্থিত থাকার জোর সম্ভাবনা রয়েছে । সংবাদ সম্মেলনে সাংবাদিকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মুহিউল ইসলাম জায়গীরদার, আহ্বায়ক মুক্তিযোদ্ধা ফয়জুর রহমান খাঁন নুনু, আহ্বায়ক মনজুরুস সামাদ চৌধুরী মামুন, উপদেষ্টা কাউন্সিলার আব্দুল আজিজ তকি। এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক আব্দুল মালিক, আব্দুল মিজান চৌধুরী, উপদেষ্টা এনামুল হক চৌধুরী, একলিম হোসেন, মাহমুদ মিয়া মানিক, মুফিজুর রহমান চৌধুরী একলিল, তামান্না জায়গীরদার, আবুল কাসেম, আবুল খয়ের চৌধুরী, মাসুম আহমেদ, আলম চৌধুরী, বাবর চৌধুরী, জায়েদ চৌধুরী, হিফজুর রহমান, আবু সুফিয়ান ও অলিউর রহমান চৌধুরী প্রমুখ।