ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ
দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী

‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৬, ১১:২২ এএম

‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর

নারীর ক্ষমতায়ন, স্বাস্থ্যসুরক্ষা ও সামাজিক উন্নয়নে নিবেদিত অরাজনৈতিক ও অলাভজনক সংগঠন ‘আমরা নারী’ এবং আধুনিক চিকিৎসা সেবা সহজলভ্য করার লক্ষ্যে প্রতিষ্ঠিত বিশ্বমানের স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা চুক্তি (MoU) স্বাক্ষরিত হয়েছে।

ঢাকার গ্রিনরোডে অবস্থিত ইউনিকো হসপিটালস পিএলসি প্রাঙ্গণে আয়োজিত এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

হাসপাতালের পক্ষে উপস্থিত ছিলেন সিইও আদ্রা কুরিয়েন, জেনারেল ম্যানেজার রুবী রেবেকা এরেঙ্গ, চিফ মেডিকেল সার্ভিসেস ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. এম.ডি. শরীফ আহমেদ, সিনিয়র ম্যানেজার (করপোরেট রিলেশনস) রেজাউল করিম, চিফ নার্সিং সার্ভিসেস অফিসার এলিজাবেথ জ্যোতি এবং ডেপুটি ম্যানেজার আহমেদ সামি।

অন্যদিকে ‘আমরা নারী’র পক্ষে উপস্থিত ছিলেন সংগঠনের প্রেসিডেন্ট শবনম শেহনাজ চৌধুরী, এম এম জাহিদুর রহমান (বিপ্লব), প্রতিষ্ঠাতা এবং প্রধান সমন্বয়কারী; পরিচালক (স্বাস্থ্য শিক্ষা) ডা. মোঃ খাদেমুল বাশার, পরিচালক (গবেষণা ও উন্নয়ন) ডা. বুশরা নূর আল চৌধুরী, পরিচালক (যোগাযোগ) ডা. তরুণ কান্তি পাল এবং সংগঠনের অন্যান্য প্রতিনিধিবৃন্দ।

এই সমঝোতা চুক্তির আওতায় ‘আমরা নারী’র সদস্যবৃন্দ এবং তাদের পরিবার ইউনিকো হসপিটালস পিএলসি-এর নির্ধারিত বিশেষায়িত স্বাস্থ্যসেবায় বিশেষ ছাড় সুবিধা উপভোগ করবেন। পাশাপাশি, নারীর স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, প্রতিরোধমূলক স্বাস্থ্য শিক্ষা এবং সামাজিক কল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়নে ইউনিকো হসপিটালস পিএলসি সক্রিয়ভাবে ‘আমরা নারী’র সঙ্গে অংশীদার হিসেবে কাজ করবে।
উল্লেখ্য, ‘আমরা নারী’র সহযোগী সংগঠন ‘আমরা নারী রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট’ দীর্ঘদিন ধরে নারীর অধিকার, স্বাস্থ্য, শিক্ষা এবং নিরাপদ খাদ্য বিষয়ে গবেষণা ও সচেতনতা কার্যক্রম পরিচালনা করে আসছে। এই নতুন অংশীদারিত্বের মাধ্যমে দেশের নারীদের জন্য আরও সমন্বিত ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ সূচিত হলো।