ঢাকা ২ চৈত্র ১৪৩২, সোমবার, ১৬ মার্চ ২০২৬
ঢাকা ২ চৈত্র ১৪৩২, সোমবার, ১৬ মার্চ ২০২৬
সর্বশেষ
মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য, জার্মানি ও গ্রিস আরব আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার শব্দের চেয়ে ১৩ গুণ দ্রুত ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে ইরানের হামলা, দুবাই বিমানবন্দরে ফ্লাইট স্থগিত অস্কারে সেরা সিনেমা ডিক্যাপ্রিওর ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি: কলেজছাত্রকে হত্যা ৪২ জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রশাসক বসালো সরকার মার্কিনীদের মধ্যপ্রাচ্যের ১২ দেশ ছাড়ার আহ্বান, হরমুজ রক্ষায় ট্রাম্পের উদ্যোগে ফ্রান্সের না মব করে পুলিশে দেওয়া পঙ্গু আ.লীগ নেতা মারা গেলেন কারা হেফাজতে ইরানের জ্বালানিসমৃদ্ধ খার্ক দ্বীপে ভয়াবহ মার্কিন হামলা, চরম প্রতিশোধের শঙ্কা এবার স্থল যুদ্ধে আসছে ২,৫০০ মার্কিন সেনা, ‘উভচর’ যুদ্ধজাহাজ : মোজতবাকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে আকাশযুদ্ধে ইরানি শাসকদের পতন নাও হতে পারে নেতানিয়াহুর আশঙ্কা, ইরানী নেতাকে হত্যার হুমকি প্রথম ভাষণে মোজতবা খামেনির হুঁশিয়ারি : হরমুজ প্রণালি বন্ধ থাকবে, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি সরাতে হবে ইংল্যান্ডের পেশাদার ক্রিকেট টুর্নামেন্টে খেলবেন মোস্তাফিজ, ১ কোটি ৬৪ লাখ টাকায় কিনল বার্মিংহাম হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা সংসদের প্রথম অধিবেশন শুরু: স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ, কীভাবে সম্পন্ন হলো নির্বাচন প্রক্রিয়া? মোজতবা খামেনি এখন কোথায়? ইরানের নতুন সর্বোচ্চ নেতাও আক্রান্ত যুদ্ধের আকাশে নতুন মারণাস্ত্র : লেবাননে সাদা ফসফরাস, ইরানে কালো বৃষ্টি ইরান যুদ্ধ কতদিন চলতে পারে? ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, কত মানুষ এ সুবিধা পাবেন? কমনওয়েলথ সভায় বাংলাদেশ : রোহিঙ্গা সংকট ও জলবায়ু পরিবর্তন ইস্যু তুললেন পররাষ্ট্রমন্ত্রী সৌদিতে প্রাণ গেল আরও এক বাংলাদেশির বুয়েটে আবার নির্যাতনের ঘটনা : সেহরি খেতে যাওয়া ঢাবি শিক্ষার্থীকে পিটিয়ে থানায় হস্তান্তর ইরানের সর্বোচ্চ নেতা হলেন খামেনিপুত্র মোজতোবা খামেনি, ট্রাম্প কী করবেন? লন্ডনে 'লতা দিয়া ফতা': সৌহার্দ্য ও সম্প্রীতির ব্যতিক্রমী সেহরি আয়োজন ইতিহাস গড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলো ভারত সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত অবশেষে ভারত থেকেই গ্রেপ্তার হাদি হত্যার প্রধান আসামী মুশফিকুল ফজলসহ ইউনূস-সরকারের নিয়োগকৃত ৪ রাষ্ট্রদূতকে প্রত্যাহার

বিয়ানীবাজার উপজেলায় জাকির হোসেনকে নির্বাচিত করার আহবান

প্রকাশিত: ০৭ মার্চ ২০১৯, ০৩:৪৬ পিএম

বিয়ানীবাজার উপজেলায় জাকির হোসেনকে নির্বাচিত করার আহবান
বিয়ানীবাজার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা জাকির হোসেনের সমর্থনে এক সমাবেশ করেছে যুক্তরাজ্য প্রবাসী বিয়ানীবাজার উপজেলাবাসী। ৪ মার্চ সোমবার পূর্ব লণ্ডনের স্টিফোর্ড কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এই সমর্থক সমাবেশে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে বিয়ানীবাজার উপজেলাবাসী অংশ নেন। সভায় উপস্থিত ছিলেন  যুক্তরাজ্য আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে জাকির হোসেনকে নির্বাচিত করার জন্য লন্ডনের সমাবেশ থেকে উপজেলাবাসীর প্রতি জোর আহবান জানানো হয়। জাকির হোসেন মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সন্তান। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাজনীতি বিজ্ঞানে স্নাতকোত্তর সম্পন্ন করা জাকির হোসেন পারিবারিকভাবে বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতিতে যুক্ত। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় জহুরুল হক হল শাখা ছাত্রলীগের নির্বাহী সদস্য ছিলেন। একই সাথে ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য। বর্তমানে তিনি বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর আদর্শের প্রকৃত অনুসারী শহীদ সন্তান জাকির হোসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার একজন পরীক্ষিত সৈনিক হিসেবে পরিচিত। সমাবেশে বিয়ানীবাজারের যুক্তরাজ্য প্রবাসী নেতৃবৃন্দ বলেন, আসন্ন নির্বাচনে জাকির হোসেন-ই একমাত্র  যোগ্য ও জনবান্ধব নেতা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের চলমান উন্নয়ন-অগ্রযাত্রার সুফল বিয়ানীবাজারবাসীর দোরগোড়ায় পৌঁছে দিতে জাকির হোসেনকে সবচেয়ে উপযুক্ত নেতা হিসেবে উল্লেখ করেন বক্তারা। লন্ডনের সমাবেশে সভাপতিত্ব করেন বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব নুরুল ইসলাম। সভা পরিচালনা করেন সাবেক ছাত্রনেতা লুতফুর রহমান। অতিথি হিসেবে বক্তব্য রাখেন সর্ব ইউরোপিয় বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ডা: ফয়জুল ইসলাম, যুক্তরাজ্য মুক্তিযোদ্ধা সংসদের কমাণ্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম খান, কমিউনিটি ব্যক্তিত্ব এনায়েত সারওয়ার, আলতাফ হোসেন, ফয়জুল হক, শাহাব উদ্দিন, ডা. আবদুল কাদির, আশিক আহমদ, খলিলুর রহমান, পাখি আলম, আবদুল হক, বদরুল হক, নুর মোহাম্মদ ভূঁইয়া, নুরুল হক, রহিম উদ্দিন ও সাবেক ছাত্রনেতা আলাউদ্দিন প্রমুখ। মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ লালন করার কারণে জাকির হোসেনের পরিবারের ত্যাগের কথা স্মরণ করেন অনেক বক্তা। তাঁরা বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে জাকির হোসেনের বড় ভাই আলতাফ হোসেন রণাঙ্গণে পাকিস্তানী হায়নাদের সম্মুখ লড়াইয়ে মোকাবেলা করেন। তাঁর বাবা তাহির আলী ও মেঝ ভাই আবুল হোসেন নিজাম স্থানীয় রাজকারদের ইন্ধণে পাকবাহিনীর হাতে নির্মমভাবে শহীদ হন। ১৯৭৫ সালে ১৫ আগস্ট বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরও এই পরিবারের ওপর চরম নির্যাতন নেমে আসে। তখন তাঁর বাবা ও ভাইকে হত্যাকারী স্থানীয় রাজাকার, আল-বদর গোষ্ঠী জেল থেকে ছাড়া পেয়ে আবারও এই পরিবারের ওপর হামলে পড়ে। জাকির হোসেনের বড় ভাই আলতাফ হোসেন বঙ্গবন্ধু ও শেখ মণির অত্যন্ত স্নেহভাজন ছিলেন। পাকিস্তানের দোসররা জেল থেকে ছাড়া পেয়ে ১৯৭৮ সালে রাষ্ট্রপতি নির্বাচনের প্রাক্কালে আলতাফ হোসেনকে নির্মমভাবে হত্যা করে। বক্তারা বলেন, বর্তমানে অনেকেই মুক্তিযুদ্ধের নাম ভাঙ্গিয়ে আওয়ামী লীগের রাজনীতিতে নানা সুবিধা নিয়ে ফুলে- ফেঁপে উঠছে। অথচ প্রকৃত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবার হওয়া সত্ত্বেও এবং বঙ্গবন্ধুর আদর্শের প্রকৃত ত্যাগী পরিবার হওয়া সত্ত্বেও জাকির হোসেন কিংবা তাঁর পরিবারের কেউ কখনো এসবের নাম ভাঙ্গিয়ে কোনো সুবিধা নেয়ার অভিপ্রায় দেখাননি। আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত থেকে এলাকায় নিজেকে জনদরদী ও সমাজসেক হিসেবে প্রতিষ্ঠিত করা শহীদ সন্তান জাকির হোসেন আওয়ামী লীগের মনোনয়ন না পাওয়া অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করেন তাঁরা। এ নিয়ে তাঁরা রীতিমত ক্ষোভ প্রকাশ করেন। বক্তারা বলেন, যারা বঙ্গবন্ধুর বিরোধী ছিলেন এবং বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের ক্ষেত্র তৈরি করেছিল তারা আজকে বড় আওয়ামী লীগার হয়ে গেছে। আর যারা বঙ্গবন্ধুর ডাকে আওয়ামী লীগের পতাকাতলে সামিল হয়ে দেশের জন্য জীবন দিয়েছে, নানা ত্যাগ শিকার করেছে এবং নির্যাতিত হয়েছে তারা আজ অবহেলিত। এসব বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করেন তাঁরা। বক্তারা বলেন, কোনো কোনো প্রার্থী নিশ্চিত পরাজয় জেনে আগামী ১৮ মার্চের নির্বাচনে ক্ষমতার দাপট দেখিয়ে ভোট জালিয়াতির নানা পায়তারা করছে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য সরকার ও প্রশাসনের প্রতি আহবান জানান। জনগণ যাতে অবাধে এবং নির্ভয়ে ভোট দিতে পারে সেই পরিবেশ নিশ্চিত করার জোর দাবি জানান তাঁরা। প্রায় চার ঘন্টাব্যাপী অনুষ্ঠিত এই সমর্থক সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য আতাউর রহমান, সাবেক ছাত্র ইউনিয়ন নেতা আবদুল মুকিত খান, লন্ডন মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি মইনুল হক, সম্পাদক মণ্ডলীর সদস্য আবদুর রহিম শামীম, নিউহাম আওয়ামী লীগের সেক্রেটারি আবদুল কাদের মুরাদ, সাবেক ছাত্রলীগ নেতা আতিকুর রহমান, মাহমুদুল হাসান ও মোয়াজ্জেম হোসেন, বিয়ানীবাজার থানা জনকল্যাণ সমিতির যুক্তরাজ্যের সাধারণ সম্পাদক মাসুদ আহমদ, বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি যুক্তরাজ্যের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, যুক্তরাজ্য যুবলীগের সহ সভাপতি মাহবুব আহমদ, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি আহবাব হোসেন, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল ইসলাম বাচ্চু, কমিউনিটি নেতা রুহুল এ রহমান, জামাল উদ্দিন, আহমদ শরিফ, নজরুল ইসলাম, প্রজন্মম্ব৭১ লন্ডন মহানগরের সহ সভাপতি সাইদুর রহমান, সাংবাদিক ফয়সল মাহমুদ ও শামসুর রহমান সুমেল, যুক্তরাজ্য ছাত্রলীগ নেতা ফখরুল ইসলাম জামাল, জাবির আহমদ ও জাবেদ হোসেন প্রমুখ।