ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ
দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী

নারায়ণগঞ্জে ক্যান্সার সচেতনতা সেমিনার অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৩ এপ্রিল ২০২৬, ০৩:৪৩ পিএম

নারায়ণগঞ্জে ক্যান্সার সচেতনতা সেমিনার অনুষ্ঠিত

নারীর স্বাস্থ্য সুরক্ষা, স্বাস্থ্য শিক্ষা এবং ক্যান্সার প্রতিরোধ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সামাজিক সংগঠন ‘আমরা নারী’–এর ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবে বৃহস্পতিবার (২ এপ্রিল ২০২৬) নারায়ণগঞ্জে একটি ক্যান্সার সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

‘আমরা নারী’ ও সিওক হেল্থকেয়ার-এর যৌথ উদ্যোগে এবং চীনের চীনের মডার্ন ক্যান্সার হাসপাতাল, গুয়ানজু ও জেলা পুলিশ, নারায়ণগঞ্জ-এর সহযোগিতায় নারায়ণগঞ্জ পুলিশ লাইনস মাল্টিপারপাস হলে এই সেমিনার আয়োজন করা হয়।

সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চীনের প্রখ্যাত ক্যান্সার বিশেষজ্ঞ লিন জিং, এসোসিয়েট চীফ ফিজিশিয়ান এবং ভাইস ডিরেক্টর, ইন্টারন্যাশনাল অনকোলজি ওয়ার্ড, চীনের মডার্ন ক্যান্সার হাসপাতাল, গুয়ানজু। তিনি আধুনিক ক্যান্সার চিকিৎসা পদ্ধতি, আন্তর্জাতিক মানের চিকিৎসা সুবিধা এবং উন্নত প্রযুক্তিনির্ভর চিকিৎসা ব্যবস্থার ওপর গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী, অতিরিক্ত পুলিশ সুপার তাসমীন আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার মো. ইব্রাহীম হোসেন ও মো. হাসিনুজ্জামান এবং সিওক হেল্থকেয়ার-এর কো-ফাউন্ডার ফারহানা হাসনা তুলি।

আয়োজক প্রতিষ্ঠান ‘আমরা নারী’-এর প্রতিষ্ঠাতা, প্রধান সমন্বয়কারী ও মুখপাত্র এম এম জাহিদুর রহমান বিপ্লব তার বক্তব্যে বলেন, “স্বাস্থ্য শিক্ষা ও সচেতনতার মাধ্যমে ক্যান্সারের মতো মরণব্যাধি থেকে সমাজকে সুরক্ষিত রাখতে গণমাধ্যম ও জনসম্পৃক্ততার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।” তিনি ভবিষ্যতেও এ ধরনের জনহিতকর কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। ক্যান্সারের মতো জটিল রোগ মোকাবিলায় স্বাস্থ্য শিক্ষা, গণসচেতনতা এবং সম্মিলিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যক্তি, পরিবার ও সমাজকে সুরক্ষিত রাখতে ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

সেমিনারের মূল উদ্দেশ্য ছিল নারীদেরসহ বৃহত্তর সমাজের মধ্যে নিম্নোক্ত বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা:

  • ক্যান্সারের প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ ও প্রতিরোধের গুরুত্ব
  • আধুনিক ও উন্নত চিকিৎসা পদ্ধতি ও সুযোগ-সুবিধা সম্পর্কে ধারণা
  • সময়মতো রোগ নির্ণয় ও সঠিক চিকিৎসা পরামর্শ গ্রহণের প্রয়োজনীয়তা
  • জীবনযাপন-সংক্রান্ত ঝুঁকিপূর্ণ কারণ ও প্রতিরোধমূলক ব্যবস্থা
  • ক্যান্সারের লক্ষণ, স্ক্রিনিং ও প্রতিরোধমূলক স্বাস্থ্যচর্চা সম্পর্কে সচেতনতা