ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ
দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী

‘মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান নেই’ বক্তব্য রাখায় বের করে দেওয়া হলো অনুষ্ঠান থেকে

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৭ মার্চ ২০২৬, ১১:৩৮ এএম

‘মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান নেই’ বক্তব্য রাখায় বের করে দেওয়া হলো অনুষ্ঠান থেকে
বক্তব্য রাখছেন জমিয়তে উলামায়ে ইসলামের পটুয়াখালীর সভাপতি মাওলানা আব্দুল হক কাওসারী

একাত্তরের মহান মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কোনো অবদান ছিল না—এমন মন্তব্য করায় পটুয়াখালীতে জেলা জমিয়তে উলামায়ে ইসলামের এক নেতাকে অনুষ্ঠান থেকে বের করে দেওয়া হয়েছে। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বৃহস্পতিবার (২৬ মার্চ) আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেওয়া বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের প্রতিবাদের মুখে তাঁকে বের করে দিতে বাধ্য হয় জেলা প্রশাসন।


👤 কে এই নেতা

জমিয়তে উলামায়ে ইসলামের ওই নেতার নাম মাওলানা আবদুল হক কাওসারী। তিনি পটুয়াখালী জেলা শাখার সভাপতি। অনুষ্ঠান থেকে তাঁকে বের করে দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।


📍 কোথায় ও কীভাবে আয়োজন

খোঁজ নিয়ে জানা গেছে, মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে গতকাল বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের জন্য সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করে জেলা প্রশাসন। এদিন দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত ওই অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের পাশাপাশি স্থানীয় সব রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয়। সেখানে জেলা-উপজেলার প্রায় ৪০০ থেকে সাড়ে ৪০০ বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী, পুলিশ সুপার মো. আবু ইউসুফ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তারেক হাওলাদারসহ আরও অনেকে।


🎤 কী বলেছিলেন তিনি

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, জমিয়তে উলামায়ে ইসলামের নেতা আবদুল হক কাওসারী মঞ্চে উঠে বক্তব্যের শুরুতে বলেন, তিনি একাত্তরের মুক্তিযুদ্ধকে স্বীকার করেন, কিন্তু স্বাধীনতার যুদ্ধে শেখ মুজিবুর রহমানের কোনো অবদান নেই এবং তিনি তা স্বীকার করেন না। তাঁর এমন বক্তব্য শুনে উপস্থিত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং তাঁকে রাজাকার বলে গালমন্দ করেন। এ সময় মিলনায়তনে হট্টগোল ও উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হলে জেলা প্রশাসন ও দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এরপর মুক্তিযোদ্ধাদের দাবির মুখে আবদুল হককে অনুষ্ঠান থেকে চলে যেতে বলে জেলা প্রশাসন। এ সময় তিনি দ্রুত শিল্পকলা একাডেমি মিলনায়তন ত্যাগ করেন।


🗣️ প্রত্যক্ষদর্শীর বক্তব্য

সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেওয়া ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি কাজী দেলোয়ার হোসেন (দিলিপ) বলেন,
‘জমিয়তে উলামায়ে ইসলাম পটুয়াখালী জেলা শাখার সভাপতি মাওলানা আবদুল হক কাওসারী মঞ্চে উঠে প্রথমেই একাত্তরের মুক্তিযুদ্ধে শেখ মুজিবুর রহমানের কোনো অবদান ছিল না বলে বক্তব্য দিতে শুরু করেন। তাঁর এমন বক্তব্য শুনে আমরা প্রতিবাদ করে তাঁকে অনুষ্ঠান থেকে বেরিয়ে যেতে বলি। এরপর তিনি দ্রুত অনুষ্ঠান থেকে চলে যান।’


🗣️ মুক্তিযোদ্ধার প্রতিক্রিয়া

সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আবদুর সরদার রশীদ বলেন, জেলা প্রশাসন ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সংবর্ধনার আয়োজন করে। সেখানে সব রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত করা হয়। এ সময় সংবর্ধনা অনুষ্ঠানে আসা জমিয়তে উলামায়ে ইসলাম দলের এক নেতা তাঁর বক্তব্যে বলেন, মহান স্বাধীনতার যুদ্ধে শেখ মুজিবুর রহমানের কোনো অবদান ছিল না। এটি শুনে সব মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা ক্ষিপ্ত হয়ে তাঁকে বেরিয়ে যেতে বলেন। পরে জেলা প্রশাসন তাঁকে বের করে দেয়।


🏛️ প্রশাসনের বক্তব্য

বিষয়টির সত্যতা নিশ্চিত করে জেলা প্রশাসক মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী জানান, জাতীয় কর্মসূচি হিসেবে জেলা প্রশাসনের পক্ষ থেকে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারকে সংবর্ধনা দেওয়ার আয়োজন করা হয়। সেখানে সব রাজনৈতিক ব্যক্তিদের নিমন্ত্রণ করা হয়। অনুষ্ঠানে আসা এক রাজনৈতিক ব্যক্তি শেখ মুজিবুর রহমানকে জড়িয়ে আপত্তিকর বক্তব্য দেওয়া হলে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা ক্ষিপ্ত হন এবং প্রতিবাদ করেন। এরপর ওই রাজনৈতিক ব্যক্তিকে অনুষ্ঠান ত্যাগ করতে বলা হলে তিনি চলে যান।


📞 অভিযুক্তের ব্যাখ্যা

এ বিষয়ে জানতে চাইলে জমিয়তে উলামায়ে ইসলামের নেতা আবদুল হক মুঠোফোনে বলেন, ‘যেখানে আমরা সদ্য স্বাধীনতা পেয়েছি, দেশ স্বাধীন হয়েছে। তবে ২৫ মার্চ রাত থেকে স্বাধীনতা পর্যন্ত শেখ মুজিব সাহেবের এ দেশ স্বাধীন হওয়ার পেছনে কোনো অবদান নেই—এটা সবাই স্বীকার করবে। আমি স্বাধীনতা বলতে বুঝিয়েছি ২৫ মার্চ রাত থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত শেখ মুজিবের কোনো ভূমিকা ছিল না। তখন তিনি পাকিস্তানে ছিলেন।’